Sunday, June 21, 2026
33.9 C
Dhaka

রোজায় শিশুদের জন্য পুষ্টিকর খাবারের তালিকা

পবিত্র রমজান মাস এলেই অনেক শিশু ও কিশোর-কিশোরী বড়দের মতো রোজা রাখতে আগ্রহ প্রকাশ করে। তবে এই সময়ে তাদের সুস্থতা বজায় রাখতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পুষ্টিবিদরা।

অনেক শিশুর ছোটবেলা থেকেই দুধ, ডিম বা ফল খাওয়ার অভ্যাস কম থাকে। ফলে রোজার সময় তাদের শরীরের পুষ্টি চাহিদা পূরণে বিকল্প স্বাস্থ্যকর খাবারের প্রয়োজন হয়। অল্প খাবারের মধ্যেও যাতে প্রয়োজনীয় পুষ্টি পাওয়া যায়, সে বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া দরকার।

পুডিং শিশুদের জন্য একটি সুস্বাদু ও পুষ্টিকর খাবার হিসেবে বিবেচিত হয়। কারণ এতে দুধ ও ডিম ব্যবহৃত হয়, যা থেকে উচ্চমানের প্রোটিন পাওয়া যায়। পাশাপাশি এতে বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদানও থাকে। যেসব শিশু আলাদা করে দুধ বা ডিম খেতে চায় না, তাদের জন্য পুডিং ভালো বিকল্প হতে পারে।

ফ্রুট কাস্টার্ডও শিশুদের জন্য উপকারী একটি খাবার। এটি তৈরি করতে দুধ, কাস্টার্ড পাউডার, বাদাম এবং বিভিন্ন ধরনের ফল ব্যবহার করা হয়। বিভিন্ন রঙের ফল দিয়ে পরিবেশন করলে অনেক শিশু সহজেই ফল খেতে আগ্রহী হয় এবং এর মাধ্যমে তারা প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ উপাদান পেয়ে থাকে।

রমজানে মিল্কশেইকও জনপ্রিয় একটি পুষ্টিকর পানীয়। কলা, ফল, চকলেট বা প্রোটিন উপাদান দিয়ে বিভিন্ন ধরনের মিল্কশেইক তৈরি করা যায়। প্রতিদিন এক গ্লাস মিল্কশেইক পান করলে শরীরে পানিশূন্যতা কমতে পারে। বিশেষ করে কলার মিল্কশেইক ম্যাগনেসিয়ামের ঘাটতি পূরণে সহায়তা করতে পারে বলে বিশেষজ্ঞরা জানান।

এ ছাড়া সবজি খিচুড়ি শিশুদের জন্য সুষম খাবার হিসেবে বেশ উপকারী। এতে বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করা হলে শরীর প্রয়োজনীয় ক্যালরি, প্রোটিন ও আঁশ পায়। যেসব শিশু সাধারণভাবে সবজি খেতে চায় না, তাদের জন্য সবজি খিচুড়ি একটি কার্যকর বিকল্প হতে পারে।

পুষ্টিবিদরা বলছেন, শিশুদের জন্য বাসায় তৈরি খাবারই সবচেয়ে ভালো। চিনি কম ব্যবহার করে তাজা ফল ও পুষ্টিকর উপাদান দিয়ে তৈরি খাবার তাদের সুস্থ রাখতে সহায়তা করবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ইউটিউবে ফিরল ডাইরেক্ট মেসেজিং, অ্যাপেই শেয়ার করা যাবে ভিডিও

বিশ্বের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব আবারও অ্যাপের ভেতরে...

বিছানার পাশে পানির গ্লাস, তৃষ্ণা নয় মানসিক স্বস্তির প্রতীক

রাতে ঘুমাতে যাওয়ার আগে অনেকেই বিছানার পাশে এক গ্লাস...

বাতাসের আর্দ্রতা থেকেই মিলবে বিশুদ্ধ পানি, উদ্ভাবিত হলো বিশেষ জ্যাকেট

পানি সংকট মোকাবিলায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে যুক্তরাষ্ট্রের...

‘ভুল’ শুধরাতে দুধ দিয়ে গোসলের রীতি যেভাবে জনপ্রিয় হলো

বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবা জনপরিসরে দেখা যায়, কোনো...

আইফোন ১৮ প্রো ম্যাক্স উন্মোচনের সম্ভাব্য সময়সূচি প্রকাশ, সেপ্টেম্বরেই বাজারে আসতে পারে নতুন মডেল

বিশ্বের প্রযুক্তিপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে এখন অ্যাপলের পরবর্তী প্রজন্মের স্মার্টফোন...

কেন কিছু মানুষকে বেশি কামড়ায় মশা, জানালেন বিজ্ঞানীরা

একই জায়গায় বসে থাকা কয়েকজন মানুষের মধ্যে দেখা যায়,...

অ্যান্ড্রয়েড ফোনে ভাইরাস ঢুকেছে কি না বুঝবেন যেসব লক্ষণে

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সাইবার নিরাপত্তা এখন আগের যেকোনো সময়ের...

কিডনি ক্যানসার নিয়ে ৭ প্রচলিত ভুল ধারণা, যা বলছেন চিকিৎসকরা

বিশ্বজুড়ে সবচেয়ে বেশি শনাক্ত হওয়া ক্যানসারগুলোর মধ্যে কিডনি ক্যানসার...

বিজ্ঞান গবেষণায় নতুন অধ্যায়, আসছে ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’

বৈজ্ঞানিক গবেষণা ও তথ্য বিশ্লেষণের কাজে আরও উন্নত সহায়তা...

কয়েক ঘণ্টার জন্য বাইরে গেলে এসি বন্ধ নাকি চালু, কী বলছেন বিশেষজ্ঞরা

গরমের দিনে এসি ব্যবহার এখন অনেক পরিবারের দৈনন্দিন প্রয়োজন।...

এআই চাকরি কমাবে না, বরং নতুন কর্মসংস্থান তৈরি করবে: জেফ বেজোস

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি মানুষের চাকরির জন্য বড়...

যে ৫ ধরনের খাবার ফ্রিজে রাখলে কমে যেতে পারে স্বাদ ও গুণগত মান

খাবার দীর্ঘদিন ভালো রাখার জন্য অনেকেই প্রায় সব ধরনের...

কোপা আমেরিকার ৭-১ স্মৃতি ফিরে এল ব্রাজিল–হাইতি ম্যাচে

বিশ্ব ফুটবলের ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল দীর্ঘ দুই...

বিশ্বকাপে ব্রাজিল ম্যাচ ঘিরে ব্যতিক্রমী ভবিষ্যদ্বাণী

বিশ্বকাপ শুরু হওয়ার আগেই আলোচনায় উঠে এসেছিল ব্রাজিলের রিও...
spot_img

আরও পড়ুন

ইউটিউবে ফিরল ডাইরেক্ট মেসেজিং, অ্যাপেই শেয়ার করা যাবে ভিডিও

বিশ্বের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব আবারও অ্যাপের ভেতরে সরাসরি বার্তা আদান-প্রদানের সুবিধা চালু করেছে। নতুনভাবে সাজানো এই ডাইরেক্ট মেসেজিং ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ইউটিউবের...

বিছানার পাশে পানির গ্লাস, তৃষ্ণা নয় মানসিক স্বস্তির প্রতীক

রাতে ঘুমাতে যাওয়ার আগে অনেকেই বিছানার পাশে এক গ্লাস পানি রেখে দেন। কিন্তু অনেক ক্ষেত্রে সেই পানি না খেয়েই সকালে ফেলে দেওয়া হয়। বাইরে...

বাতাসের আর্দ্রতা থেকেই মিলবে বিশুদ্ধ পানি, উদ্ভাবিত হলো বিশেষ জ্যাকেট

পানি সংকট মোকাবিলায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে যুক্তরাষ্ট্রের একদল গবেষকের উদ্ভাবিত বিশেষ প্রযুক্তি। তারা এমন একটি জ্যাকেট তৈরি করেছেন, যা বাতাসে থাকা আর্দ্রতা...

‘ভুল’ শুধরাতে দুধ দিয়ে গোসলের রীতি যেভাবে জনপ্রিয় হলো

বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবা জনপরিসরে দেখা যায়, কোনো ভুল সিদ্ধান্ত, সমর্থন পরিবর্তন বা জীবনের নতুন অধ্যায় শুরুর প্রতীক হিসেবে মানুষ দুধ দিয়ে গোসল...
spot_img