Monday, June 29, 2026
28.9 C
Dhaka

চুরির পর দিশাহারা বৃদ্ধ দম্পতি, সহায়তায় পেলেন নতুন ভ্যান

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ভ্যান চুরির ঘটনায় বিপাকে পড়া এক অসহায় বৃদ্ধ দম্পতির মুখে আবারও হাসি ফিরেছে। স্থানীয় প্রশাসন ও যুক্তরাষ্ট্রপ্রবাসী এক ব্যক্তির সহায়তায় তাঁদের জন্য একটি নতুন ভ্যান তৈরি করে দেওয়া হয়েছে। বুধবার ( ৫ ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের মাধ্যমে ভ্যানটি আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে তুলে দেওয়া হয়।

নতুন ভ্যানটি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের জয় বাংলা বাজার এলাকায় বৃদ্ধ মনোব্বর শেখের কাছে হস্তান্তর করেন স্থানীয় যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান। ভ্যান পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন ওই বৃদ্ধ দম্পতি।

মনোব্বর শেখ (৬৫) ও তাঁর স্ত্রী ছকিনা খাতুন (৫৪) উপজেলার যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের বাসিন্দা। পরিবারে দুই ছেলে ও নাতিসহ মোট ছয়জন সদস্য রয়েছেন। সংসারের একমাত্র আয়ের উৎস ছিল মনোব্বরের চালানো ভ্যানটি।

গত ১৮ ফেব্রুয়ারি ভোরে তাঁদের বাড়ি থেকে ভ্যানটি চুরি হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও ভ্যানটির সন্ধান না পেয়ে কুমারখালী থানায় লিখিত অভিযোগ করেন মনোব্বর শেখ। উপার্জনের একমাত্র অবলম্বন হারিয়ে পরিবারটি তখন চরম অনিশ্চয়তায় পড়ে।

পরে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ হলে তা অনেকের নজরে আসে। যুক্তরাষ্ট্রে বসবাসরত এক ব্যক্তি বিষয়টি জেনে সহায়তার হাত বাড়িয়ে দেন। তিনি ভ্যান তৈরির জন্য ৪৮ হাজার টাকা পাঠান। এর সঙ্গে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরও ১০ হাজার টাকা যোগ করা হয়। মোট ৫৮ হাজার টাকা ব্যয়ে একটি নতুন ভ্যান তৈরি করে দেওয়া হয় মনোব্বর শেখকে।

নতুন ভ্যান পেয়ে আবেগাপ্লুত হয়ে মনোব্বর শেখের স্ত্রী ছকিনা খাতুন বলেন, ‘নেটে (অনলাইন) খবর হওয়ার পর বিদেশ থেকে একজন টাকা পাঠায়ছে। নতুন ভ্যান বানায়ছে। এতেই আমরা খুব খুশি।’

মনোব্বর শেখ বলেন, ‘শরীরে হাঁপানি, অ্যাজমা, শ্বাসকষ্টসহ নানান রোগ আছে। তবু সংসার চালানোর জন্য ভ্যান চালাতে হয়। ভ্যান হারিয়ে কয়েক দিন পাগলের মতো ঘুরেছি। এত দ্রুত আবার ভ্যান পাব, তা ভাবতেই পারিনি।’

অসহায় দম্পতির পাশে দাঁড়ানো যুক্তরাষ্ট্রপ্রবাসী সাহেদ নিজের বিস্তারিত পরিচয় প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা তো বাইরে থাকি। ওইভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি না। তাই অনলাইনে খবর পড়ে মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়িয়েছি। অন্যকে সাহায্য করা মানে নিজেকে সাহায্য করা। মানুষ হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত।’

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার বলেন, সংবাদ প্রকাশের পর একজন প্রবাসী প্রায় ৪৮ হাজার টাকা সহায়তা দেন। তাঁর অর্থের সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে কিছু অর্থ যোগ করে নতুন ভ্যান তৈরি করে দেওয়া হয়েছে। তিনি বলেন, এমন মানবিক উদ্যোগে সমাজের বিত্তবানদের আরও এগিয়ে আসা উচিত।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

প্রতিষ্ঠানের কর্মী কি শুধু ‘রিসোর্স’, নাকি আল্লাহর দেওয়া ‘আমানত’?

অনেক প্রতিষ্ঠানে মালিক থেকে শুরু করে অধিকাংশ কর্মী মুসলিম...

প্রযুক্তির যুগে বন্ধুত্বে ইসলামের ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে মানুষের যোগাযোগের ধরন আমূল বদলে গেছে।...

দায়িত্বকে ইবাদত হিসেবে দেখার আহ্বান, মানসিক চাপ সামলানোর তিন কার্যকর উপায়

জীবনের নানা পর্যায়ে এমন সময় আসে, যখন দায়িত্বের চাপ...

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয়করণ হচ্ছে থানচির দুর্গম তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু এলাকার ‘তিন্দু নিম্ন মাধ্যমিক...

অতিরঞ্জন নয়, ভারসাম্যের জীবনই ইসলামের শিক্ষা

ইসলাম মানুষের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে ভারসাম্য বজায়...

উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নীলফামারীর নিম্নাঞ্চলে প্লাবন

উজানে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের প্রভাবে তিস্তা নদীর...

লোডশেডিংয়ে ক্ষোভ, দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ-অবরোধ ও হামলার ঘটনা

তীব্র গরম এবং বিদ্যুতের ঘাটতির মধ্যে দেশের বিভিন্ন জেলায়...

নকল চাবি দিয়ে এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তা প্রহরী গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসের...

নির্দিষ্ট বেতন নেই, তবু পাহাড়ের মেয়েদের ফুটবলে স্বপ্ন দেখাচ্ছেন কোচ শান্তিমনি চাকমা

রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলে সীমিত সামর্থ্য আর অসংখ্য প্রতিবন্ধকতার মধ্যেও...

জার্সির রঙ কি সত্যিই দলের জয়ের সম্ভাবনা বাড়ায়?

খেলার মাঠে সাফল্য নির্ভর করে দক্ষতা, কৌশল, প্রস্তুতি ও...

কোরবানির গরুর মাংসে ঘরেই তৈরি করুন সুস্বাদু তেহারি

কোরবানির গরুর মাংস দিয়ে ঘরোয়া আয়োজনে সহজেই তৈরি করা...

৪১৫ মিলিয়ন বছর আগের জীবাশ্মে মিলল পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছুর সন্ধান

প্রায় দেড় শতাব্দী ধরে জাদুঘরের সংগ্রহে থাকা একটি রহস্যময়...

যে ৫ কৌশলে বাড়ানো যায় সৃজনশীল চিন্তার দক্ষতা

সৃজনশীলতা অনেকের কাছে জন্মগত প্রতিভা মনে হলেও আধুনিক গবেষণা...

দুধ খেলে কি সত্যিই হাড় মজবুত হয়? বিজ্ঞান কী বলছে

দুধকে দীর্ঘদিন ধরে হাড়ের সুস্থতার অন্যতম প্রধান খাদ্য হিসেবে...
spot_img

আরও পড়ুন

প্রতিষ্ঠানের কর্মী কি শুধু ‘রিসোর্স’, নাকি আল্লাহর দেওয়া ‘আমানত’?

অনেক প্রতিষ্ঠানে মালিক থেকে শুরু করে অধিকাংশ কর্মী মুসলিম হলেও কর্মপরিবেশে ইসলামী মূল্যবোধের বাস্তব প্রতিফলন খুব কমই দেখা যায়। অফিসে নামাজের ব্যবস্থা, আজানের ধ্বনি...

প্রযুক্তির যুগে বন্ধুত্বে ইসলামের ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে মানুষের যোগাযোগের ধরন আমূল বদলে গেছে। একসময় বন্ধুত্ব গড়ে উঠত দীর্ঘ পরিচয়, পারস্পরিক বিশ্বাস ও একসঙ্গে সময় কাটানোর মধ্য দিয়ে। এখন...

দায়িত্বকে ইবাদত হিসেবে দেখার আহ্বান, মানসিক চাপ সামলানোর তিন কার্যকর উপায়

জীবনের নানা পর্যায়ে এমন সময় আসে, যখন দায়িত্বের চাপ মানুষের কাছে অসহনীয় মনে হতে পারে। অসুস্থ স্বজনের সেবা, সন্তান লালন-পালন, কিংবা একসঙ্গে চাকরি, পড়াশোনা...

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয়করণ হচ্ছে থানচির দুর্গম তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু এলাকার ‘তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ জাতীয়করণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনার...
spot_img