পর্যাপ্ত ঘুমের অভাব হৃদযন্ত্র, স্নায়ু, স্থূলতা ও রোগপ্রতিরোধ ক্ষমতা ক্ষতিগ্রস্ত করে। বিশেষজ্ঞরা পরামর্শ দেন, ঘুমের ওষুধের পরিবর্তে কিছু খাবার অনিদ্রা দূর করতে পারে।
ঘুম বাড়ানোর খাবার:
- কাঠবাদাম – মেলাটোনিন ও ম্যাগনেশিয়াম সমৃদ্ধ; ঘুমের জৈবিক ঘড়ি ঠিক রাখে।
- মধু – ইনসুলিন বাড়িয়ে ট্রিপটোফ্যান মস্তিষ্কে পৌঁছায়; সেরেটোনিন ও মেলাটোনিন তৈরি করে।
- লেটুস – ল্যাকটুক্যারিয়াম উপাদান ঘুম বাড়াতে সাহায্য করে।
- দুধ ও কলা – ট্রিপটোফ্যান ও ম্যাগনেশিয়ামযুক্ত; ঘুম ও জাগরণের চক্র ঠিক রাখে।
- ভাত – উচ্চ গ্লাইসেমিক সূচক ঘুমকে উৎসাহিত করে; তবে ডায়াবেটিস রোগীর জন্য সীমিত।
সিএ/এমআর


