Monday, June 15, 2026
33.9 C
Dhaka

চশমা ব্যবহারকারীদের জন্য পরিচয় শনাক্তকরণ সুবিধা

মেটা তাদের তৈরি স্মার্ট চশমায় চেহারা শনাক্তকরণ (ফেশিয়াল রিকগনিশন) প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা করছে। ‘নেম ট্যাগ’ নামে নতুন একটি সুবিধা চালুর জন্য কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি। এই প্রযুক্তি সংযুক্ত হলে স্মার্ট চশমা ব্যবহারকারীদের সামনে থাকা ব্যক্তিদের নাম ও পরিচয় অনলাইন তথ্যভান্ডার থেকে শনাক্ত করতে পারবে। এর ফলে ভিড়ের মধ্যেও নির্দিষ্ট ব্যক্তিকে সহজে চিহ্নিত করা সম্ভব হবে। ধারণা করা হচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যেই এই প্রযুক্তি চালু হতে পারে।

চেহারা শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহারকারীদের সুবিধা দিতেও পারে, তবে এটি সাধারণ মানুষের গোপনীয়তা ও নিরাপত্তার ক্ষেত্রে উদ্বেগও তৈরি করতে পারে। মেটা গত বছর থেকে ব্যক্তিগত নিরাপত্তা ও গোপনীয়তা–সংক্রান্ত ঝুঁকি মোকাবিলা করে কিভাবে প্রযুক্তিটি উন্মুক্ত করা হবে, তা নিয়ে আলোচনা করছে। ফলে স্মার্ট চশমায় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারীর মাধ্যমে তথ্য জানাতে সক্ষম এই প্রযুক্তি এখনো চূড়ান্ত হয়নি।

মেটার অভ্যন্তরীণ নথি অনুযায়ী, দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য আয়োজিত একটি সম্মেলনে পরীক্ষামূলকভাবে ‘নেম ট্যাগ’ সুবিধা চালু করার পরিকল্পনা ছিল। তবে পরে এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য সম্প্রসারণ করা হয়নি। এর আগে ২০২১ সালে রেব্যান স্মার্ট চশমার প্রথম সংস্করণে চেহারা শনাক্তকরণ প্রযুক্তি যুক্তের উদ্যোগ নেয় মেটা, কিন্তু প্রযুক্তিগত জটিলতা ও নিরাপত্তা উদ্বেগের কারণে পরিকল্পনা স্থগিত হয়।

বর্তমানে মেটার স্মার্ট চশমা ব্যবহারকারীরা ছবি তুলতে, গান শুনতে এবং ফেসবুক ও হোয়াটসঅ্যাপে বার্তা আদান–প্রদান করতে পারেন। সম্প্রতি বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্র সরকারের ঘনিষ্ঠতা বৃদ্ধি পাওয়ায় মেটা আবারও চেহারা শনাক্তকরণ প্রযুক্তি যুক্তের উদ্যোগ নিয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ব্যবহারকারীর অভিজ্ঞতা বাড়াতে বড় আপডেট আনছে অ্যাপল

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির দৌড়ে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় পিছিয়ে থাকার সমালোচনার...

আজানের প্রচলন যেভাবে শুরু হয়েছিল মুসলিম সমাজে

ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের...

বাসি ভাত ফেলে নয়, তৈরি করুন সুস্বাদু পাকোড়া

অনেক বাড়িতেই ফ্রিজে রাখা আগের দিনের ভাত অব্যবহৃত থেকে...

এআই বাজারে নতুন প্রতিযোগিতা, সাবস্ক্রিপশন ফি কমাল গুগল

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবার বাজারে প্রতিযোগিতা আরও জোরালো করতে সাবস্ক্রিপশন...

নির্যাতিত মানুষের জন্য দোয়ার গুরুত্ব কী বলছে ইসলাম

ইসলামে পারস্পরিক সহমর্মিতা, দয়া এবং ভ্রাতৃত্ববোধের ওপর বিশেষ গুরুত্ব...

বিশ্বকাপের আমেজে নাস্তায় রাখতে পারেন মরক্কোর ঐতিহ্যবাহী মাকুদা

ফুটবল বিশ্বকাপকে ঘিরে বিশ্বজুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে। প্রিয়...

এআই নিরাপত্তা বিতর্কে নতুন চাপে ইলন মাস্কের প্রতিষ্ঠান

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করায় চাকরিচ্যুত...

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদের নিয়োগ বাতিল

দেশের অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ...

আসহাবে কাহাফের ঘটনা ও আধুনিক বিজ্ঞানের আলোচনায় কিছু পর্যবেক্ষণ

পবিত্র কোরআনের সুরা কাহাফে বর্ণিত গুহাবাসীদের ঘটনা ইসলামের ইতিহাসে...

ভালো ঘুমের জন্য পা ধোয়ার অভ্যাস কতটা উপকারী

দিনভর কাজের ব্যস্ততা, মানসিক চাপ ও শারীরিক ক্লান্তির পর...

সংসদে নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য ঘিরে উত্তেজনা

জাতীয় সংসদে বিরোধীদলীয় নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে সরকারি...

এআইনির্ভর সাইবার প্রতারণা নিয়ে গুগলের মামলা, ক্ষতির পরিমাণ শত কোটি ডলার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরিচালিত একটি বৃহৎ সাইবার...

রাশিয়ায় বাংলাদেশি যুবকের মৃত্যুর খবর, মরদেহ ফেরত চায় পরিবার

রাশিয়ায় ড্রোন হামলায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এক যুবকের মৃত্যু...

সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

রাজধানীর রমনা থানার সিদ্ধেশ্বরী এলাকার একটি বস্তিতে সাত বছর...
spot_img

আরও পড়ুন

ব্যবহারকারীর অভিজ্ঞতা বাড়াতে বড় আপডেট আনছে অ্যাপল

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির দৌড়ে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় পিছিয়ে থাকার সমালোচনার মধ্যে সফটওয়্যার উন্নয়ন এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা বাড়ানোর দিকে নতুন করে গুরুত্ব দিচ্ছে অ্যাপল। প্রতিষ্ঠানটির বার্ষিক...

আজানের প্রচলন যেভাবে শুরু হয়েছিল মুসলিম সমাজে

ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের সময় মুসলমানদের আহ্বান জানাতে যে ধ্বনি উচ্চারিত হয়, তা আজান নামে পরিচিত। ইসলামী ঐতিহ্যে আজান...

বাসি ভাত ফেলে নয়, তৈরি করুন সুস্বাদু পাকোড়া

অনেক বাড়িতেই ফ্রিজে রাখা আগের দিনের ভাত অব্যবহৃত থেকে যায়। বেশিরভাগ ক্ষেত্রে সেই ভাত পরে ফেলে দেওয়া হয়। তবে সামান্য কিছু উপকরণ ব্যবহার করে...

এআই বাজারে নতুন প্রতিযোগিতা, সাবস্ক্রিপশন ফি কমাল গুগল

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবার বাজারে প্রতিযোগিতা আরও জোরালো করতে সাবস্ক্রিপশন প্যাকেজের মূল্য কমানোর ঘোষণা দিয়েছে গুগল। একই সঙ্গে ব্যবহারকারীদের জন্য তথ্য সংরক্ষণের সুবিধাও বাড়িয়েছে প্রযুক্তি...
spot_img