Wednesday, August 12, 2026
28.8 C
Dhaka

এআই নিরাপত্তা বিতর্কে নতুন চাপে ইলন মাস্কের প্রতিষ্ঠান

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করায় চাকরিচ্যুত হওয়ার অভিযোগ তুলেছেন ইলন মাস্কের প্রতিষ্ঠান এক্সএআইয়ের সাবেক প্রকৌশলী ডেভিন কিম। এ ঘটনায় তিনি ক্যালিফোর্নিয়ার একটি আদালতে মামলা দায়ের করেছেন।

মামলায় কিম অভিযোগ করেন, এক্সএআইয়ের তৈরি চ্যাটবট ‘গ্রক’-এর নিরাপত্তা ঝুঁকি নিয়ে তিনি একাধিকবার কর্তৃপক্ষকে সতর্ক করেছিলেন। তবে তার উদ্বেগকে গুরুত্ব না দিয়ে উল্টো তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়।

তার ভাষ্য অনুযায়ী, যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছাড়া এ ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হলে তা ভুল তথ্য, বৈষম্যমূলক বক্তব্য কিংবা ক্ষতিকর তথ্য ছড়িয়ে দেওয়ার ঝুঁকি তৈরি করতে পারে। তিনি দাবি করেন, এসব বিষয় নিয়ে বারবার সতর্ক করা হলেও প্রতিষ্ঠানটি দ্রুত প্রযুক্তি বাজারে আনার বিষয়কে অগ্রাধিকার দিয়েছে।

মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, এর আগেও গ্রককে ঘিরে বিভিন্ন বিতর্ক তৈরি হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অনুমতি ছাড়া অনাকাঙ্ক্ষিত ছবি প্রচারের ঘটনায়ও এআই চ্যাটবটটির কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছিল।

তবে মামলায় সরাসরি ইলন মাস্ককে দায়ী করা হয়নি। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন প্রতিষ্ঠানের এক কর্মকর্তা, যিনি নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগকে গুরুত্ব দেননি বলে দাবি করেছেন কিম।

জানা গেছে, ডেভিন কিম দীর্ঘদিন ধরে কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে কাজ করছেন। বর্তমানে তিনি এআই ঝুঁকি বিশ্লেষণ ও নিরাপত্তা বিষয়ে কাজ করা একটি প্রতিষ্ঠানের নেতৃত্ব দিচ্ছেন।

মামলায় তিনি ক্ষতিপূরণ ও আর্থিক জরিমানা দাবি করেছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত এক্সএআই কিংবা স্পেসএক্সের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img