Wednesday, May 6, 2026
25 C
Dhaka

একটু হাঁটুন, সুস্থ থাকুন

হাঁটা শুধু শারীরিক স্বাস্থ্য রক্ষা করে না, মানসিক সুস্থতাও বজায় রাখে। টেক আ ওয়াক আউটডোরস ডে বা বাইরে হাঁটাহাঁটির দিন প্রতি বছর ২০ জানুয়ারি উদ্‌যাপিত হয়। যান্ত্রিক জীবনের ব্যস্ততা ও চার দেয়ালের বন্দিদশা থেকে মুক্তি পেতে, এক চিমটি সতেজতা ও সুস্থতা খুঁজে পাওয়ার জন্যই বিশেষ এই দিনটির আয়োজন করা হয়। আজকের দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয়, আমাদের শরীর শুধুই স্থবির হয়ে বসে থাকার জন্য নয়; বরং সচল ও সক্রিয় থাকার জন্য তৈরি।

ট্রেডমিল বা ঘরের ভেতরের ব্যায়ামের চেয়ে খোলা আকাশের নিচে হাঁটা অনেক বেশি কার্যকর। তাই দিনটি শুধু উদ্‌যাপনের নয়, বরং প্রতিদিনই কিছু সময় বের করে হাঁটার অভ্যাস গড়ে তোলা উচিত। অনেকেই জিম বা ঘরের ভিতরে হাঁটাকে পছন্দ করেন, তবে প্রকৃতির মাঝে হাঁটার সুবিধা অতুলনীয়।

বাইরে হাঁটার উপকারিতা

ভিটামিন ডি-এর উৎস: বাইরে হাঁটার সময় সূর্যের আলো শরীরকে সরাসরি ভিটামিন ডি দিতে পারে, যা হাড়ের গঠন ও পেশির বৃদ্ধির জন্য অপরিহার্য। বিশেষ করে ভোরের নরম রোদে হাঁটা অত্যন্ত কার্যকর।

মানসিক স্বাস্থ্যের জন্য মহৌষধ: গবেষণা বলছে, ঘরের ভিতরের তুলনায় প্রকৃতির মাঝে হাঁটলে মানসিক চাপ, বিষণ্নতা ও দুশ্চিন্তা কমে। সবুজায়ন বা গ্রিন স্পেসে সময় কাটালে রক্তচাপ ও হৃৎস্পন্দন স্বাভাবিক থাকে, পাশাপাশি হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি হ্রাস পায়।

সহজ ও আনন্দদায়ক শরীরচর্চা: বাইরে হাঁটা অনেক সহজ ও আনন্দদায়ক মনে হয়। ফলে মানুষ দীর্ঘ সময় এবং নিয়মিত এটি চালিয়ে যেতে পারে।

কতটুকু হাঁটা প্রয়োজন

সুস্থ থাকতে একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা উচিত। যদি একনাগাড়ে সময় না পান, দিনে দু’বার ১৫ মিনিট করে বা তিনবার ১০ মিনিট করে দ্রুত পায়ে হাঁটতে পারেন। হাঁটার সময় শ্বাসপ্রশ্বাস কিছুটা দ্রুত হওয়া উচিত, তবে কথা বলা সম্ভব হতে হবে। নিয়মিত হাঁটার মাধ্যমে ঘুম ভালো হয়, কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায়।

একটু হাঁটুন, সুস্থ থাকুন

আপনার এলাকা বা পার্কে হাঁটার অভ্যাস করুন। আমেরিকার ’১০ মিনিট ওয়াক’ ক্যাম্পেইন লক্ষ্য করেছে, প্রত্যেক ঘরের ১০ মিনিট দূরত্বের মধ্যে একটি মানসম্মত পার্ক থাকা উচিত। বন্ধু, পরিবার বা প্রতিবেশীকে সঙ্গে নিয়ে হাঁটতে গেলে সামাজিক যোগাযোগ বৃদ্ধি পায় এবং হাঁটার একঘেয়েমি দূর হয়। পোষা কুকুর থাকলে তাকে বেশি সময় নিয়ে বাইরে ঘুরান।

অফিসের ফাঁকে কিছু সময় বের করে হাঁটুন। কনফারেন্স কল চলাকালীন হেডফোন ব্যবহার করে কথা বলতে বলতে হাঁটুন। কফি খেতে রিকশা বা গাড়ি না নিয়ে হেঁটে যান। হাঁটার সময় একটি ব্যাগ সঙ্গে রাখুন এবং পথে প্লাস্টিক বা ময়লা দেখলে তা নির্দিষ্ট স্থানে ফেলে আসুন।

পানীয় সঙ্গে রাখুন

হাঁটার সময় হাইড্রেটেড থাকা জরুরি। প্রতি এক ঘণ্টা হাঁটার জন্য অন্তত দুই কাপ পানি বা ফলের রস পান করুন। বিশুদ্ধ পানি বেশি ভালো। চাইলে ডাবের পানি, চিনি ছাড়া আইস-টি বা ফল মিশ্রিত পানি নিতে পারেন। কার্বোনেটেড পানীয় এড়িয়ে চলা উচিত, যাতে পেটে অস্বস্তি না হয়।

হাঁটার সময় আশপাশের প্রকৃতি দেখুন, বুক ভরে তাজা বাতাস নিন এবং সুস্থতার পথে এক ধাপ এগিয়ে যান। সামাজিক যোগাযোগমাধ্যমে হাঁটার মুহূর্তগুলো শেয়ার করাও একটি অনুপ্রেরণার উৎস হতে পারে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

যে মসজিদে জিনরা ঈমান এনেছিল

পবিত্র কাবার উত্তর দিকে জান্নাতুল মুয়াল্লা কবরস্থানের পাশে অবস্থিত...

এই ৬ রুটির কোনটার কী উপকারিতা, জানেন কি

রুটি আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে সাধারণত...

গ্রহাণুর আঘাতে ডাইনোসরের বিলুপ্তি, কী বলছে বিজ্ঞান

মহাবিশ্বে ঘুরে বেড়ানো গ্রহাণুর আঘাতে পৃথিবীতে একসময় ডাইনোসরসহ অসংখ্য...

শ্রমের মর্যাদা নিয়ে ইসলামের শিক্ষা

ইসলামে শ্রমকে অত্যন্ত মর্যাদাপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। ধর্মীয়...

গরমে ঘামাচি থেকে রেহাই পেতে যা করবেন

গ্রীষ্মের শুরুতেই তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে অনেকের ত্বকে দেখা...

যদি পারমাণবিক হামলা হয়: বাঁচার জরুরি কৌশল কী

হঠাৎ কোনো শহরে পারমাণবিক বিস্ফোরণ ঘটলে প্রথম কয়েক মিনিটই...

আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় স্থান কোনটি

ইসলামে মসজিদকে পৃথিবীর সবচেয়ে পবিত্র ও মর্যাদাপূর্ণ স্থান হিসেবে...

হাঁটতে গেলেই পায়ে ব্যথা, অবহেলা নয়

অনেকেই সামান্য হাঁটাহাঁটি করলেই পায়ে ব্যথার সমস্যায় ভোগেন। ফলে...

গিরগিটি কি সত্যিই রক্ত চোষে

গিরগিটি দেখতে অনেকের কাছেই ভীতিকর মনে হয়, বিশেষ করে...

৬৫ ফুট লম্বা দানবাকার অক্টোপাস: প্রাগৈতিহাসিক সাগরের শীর্ষ শিকারির সন্ধান

পৌরাণিক কাহিনিতে বর্ণিত ভয়ংকর সামুদ্রিক দানব ‘ক্র্যাকেন’-এর গল্প বহুদিন...

মানসিক চাপ কমাতে কার্যকর পাঁচ অভ্যাস

আধুনিক জীবনের চাপ ও ব্যস্ততা মানুষের স্নায়ুতন্ত্রের ওপর গভীর...

কেন এতিমদের জন্য বাড়তি মমতা জরুরি

ইসলামে এতিমদের প্রতি সহমর্মিতা, সুরক্ষা ও ন্যায়বিচারের ওপর বিশেষ...

ওজন কমাতে হাঁটার কার্যকর কৌশল

শরীরচর্চার সবচেয়ে সহজ ও জনপ্রিয় উপায়গুলোর একটি হলো হাঁটা।...

পাপ থেকে ফিরে আসার পথ দেখায় ইসলাম

মানুষের জীবনে ভুল ও পাপ অনিবার্য হলেও ইসলামে তওবার...
spot_img

আরও পড়ুন

যে মসজিদে জিনরা ঈমান এনেছিল

পবিত্র কাবার উত্তর দিকে জান্নাতুল মুয়াল্লা কবরস্থানের পাশে অবস্থিত ঐতিহাসিক মসজিদে জিন ইসলামের এক অনন্য ঘটনার স্মৃতি বহন করে। ইসলামের সূচনালগ্নে একদল জিন এখানে...

এই ৬ রুটির কোনটার কী উপকারিতা, জানেন কি

রুটি আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে সাধারণত আমরা পরিশোধিত গমের আটার রুটির মধ্যেই সীমাবদ্ধ থাকি। অথচ বিভিন্ন শস্য থেকে তৈরি নানা ধরনের...

গ্রহাণুর আঘাতে ডাইনোসরের বিলুপ্তি, কী বলছে বিজ্ঞান

মহাবিশ্বে ঘুরে বেড়ানো গ্রহাণুর আঘাতে পৃথিবীতে একসময় ডাইনোসরসহ অসংখ্য প্রাণী বিলুপ্ত হয়েছিল—এই ধারণা এখন বিজ্ঞানীদের কাছে সুপ্রতিষ্ঠিত। প্রায় ৪.৬ বিলিয়ন বছর আগে পৃথিবীর জন্মের...

শ্রমের মর্যাদা নিয়ে ইসলামের শিক্ষা

ইসলামে শ্রমকে অত্যন্ত মর্যাদাপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। ধর্মীয় শিক্ষায় বলা হয়েছে, হালাল উপার্জন ইবাদতের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং কায়িক পরিশ্রমের মাধ্যমে অর্জিত জীবিকা...
spot_img