Wednesday, June 10, 2026
36.1 C
Dhaka

পল্লবী বেগুনটিলা বস্তিতে সেনাবাহিনী-পুলিশের যৌথ অভিযান

রাজধানীর পল্লবী থানাধীন বেগুনটিলা বস্তি এলাকায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ এক মাদক সম্রাজ্ঞী ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন শাহাজাদীসহ তার নিকটাত্মীয় ও সহযোগীরা। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মিরপুর ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর দুটি টহল দল পল্লবী থানার বেগুনটিলা বস্তি এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে মাদক সম্রাজ্ঞী শাহাজাদী (৩৫) এবং তার তিন আত্মীয় ও সহযোগী বেলি (৩২), মো. ইসলাম (৩৫) ও রনি (৪০)-কে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একই দিন রাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত মিরপুর ক্যাম্প ও পল্লবী থানা পুলিশের সহযোগিতায় কুর্মিটোলা ক্যাম্প, পল্লবী এলাকায় আরেকটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

পরবর্তী অভিযানে শাহাজাদীর বসতঘর থেকে ৪৬০ গ্রাম হেরোইন, একটি ৭.৬৫ মি.মি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে বলে জানায় সেনাবাহিনী।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তারকৃত শাহাজাদী দীর্ঘদিন ধরে পল্লবী ও আশপাশের এলাকায় মাদক কারবার পরিচালনা করে আসছিলেন। তাকে গ্রেপ্তারের লক্ষ্যে এর আগেও একাধিকবার অভিযান পরিচালনা করা হয়েছিল। তার বিরুদ্ধে পল্লবী থানায় মাদক কারবার ও অবৈধ অর্থ লেনদেনসংক্রান্ত একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার চারজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী আরও জানায়, দেশের চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং আইনবহির্ভূত কর্মকাণ্ড দমনে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দেশব্যাপী অভিযান অব্যাহত রয়েছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

কিডনির ক্ষতি ডেকে আনতে পারে রাতের কিছু সাধারণ অভ্যাস

মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে কিডনি অন্যতম। রক্ত থেকে বর্জ্য...

কারণ ছাড়াই হাসি, পেছনে ছিল বিরল মস্তিষ্কজনিত রোগ

শৈশব থেকেই এক অদ্ভুত সমস্যায় ভুগছিলেন ৩১ বছর বয়সী...

সুফিবাদের ইতিহাসে কেন অনন্য বায়েজিদ বোস্তামি

ইসলামী আধ্যাত্মিকতার ইতিহাসে যেসব ব্যক্তিত্ব গভীর প্রভাব রেখে গেছেন,...

জুভেন্টাসের নজরে মার্টিনেজ, গুঞ্জনে সরগরম ইউরোপ

বিশ্বকাপের আগে দলবদলের বাজারে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী...

চোখের সুস্থতা ধরে রাখতে খাদ্যতালিকায় রাখুন এই ৫ খাবার

চোখ মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। সুস্থ দৃষ্টিশক্তি বজায় রাখতে...

শেষবারের মতো জান্নাতুল বাকি জিয়ারত, কী ঘটেছিল সেই রাতে

ইসলামের ইতিহাসে জান্নাতুল বাকি কবরস্থান একটি গুরুত্বপূর্ণ স্থান। মহানবী...

ডিমের সঙ্গে কোন খাবারগুলো খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ

ডিমকে পুষ্টিগুণে ভরপুর একটি খাবার হিসেবে বিবেচনা করা হয়।...

২০৫০ সালের পথে: যেসব প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যতের পৃথিবী

প্রযুক্তির অগ্রগতি মানুষের জীবনযাত্রাকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে। বিজ্ঞানীরা বলছেন,...

নাব্যতা সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় চাপে বাঘাবাড়ী নৌবন্দর

উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রবেশপথ হিসেবে পরিচিত সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দর...

কাজির ভাত খাওয়া নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কী

দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় জনপ্রিয় একটি ঐতিহ্যবাহী খাবার হলো ‘কাজির...

হাইতির নতুন ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ অংশ নেবে বাংলাদেশের শান্তিরক্ষীরা

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের অংশগ্রহণ আরও বিস্তৃত...

সিলেটে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলেছে হাতে লেখা চিরকুট

সিলেট নগরীর সুবিদবাজার মিয়া ফাজিলচিশত এলাকার একটি আবাসিক ভবন...

কৈশোরের সম্পর্ক নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা

কৈশোর এমন একটি সময়, যখন শারীরিক ও মানসিক পরিবর্তনের...
spot_img

আরও পড়ুন

কিডনির ক্ষতি ডেকে আনতে পারে রাতের কিছু সাধারণ অভ্যাস

মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে কিডনি অন্যতম। রক্ত থেকে বর্জ্য ও দূষিত পদার্থ ছেঁকে শরীরকে সুস্থ রাখতে দিন-রাত কাজ করে এই অঙ্গ। তবে দৈনন্দিন জীবনের...

কারণ ছাড়াই হাসি, পেছনে ছিল বিরল মস্তিষ্কজনিত রোগ

শৈশব থেকেই এক অদ্ভুত সমস্যায় ভুগছিলেন ৩১ বছর বয়সী এক নারী। কোনো কারণ ছাড়াই দিনে অন্তত একবার তিনি অনিয়ন্ত্রিতভাবে হাসতে শুরু করতেন। তবে সেই...

সুফিবাদের ইতিহাসে কেন অনন্য বায়েজিদ বোস্তামি

ইসলামী আধ্যাত্মিকতার ইতিহাসে যেসব ব্যক্তিত্ব গভীর প্রভাব রেখে গেছেন, তাদের মধ্যে অন্যতম বায়েজিদ বোস্তামি। শতাব্দীর পর শতাব্দী ধরে তিনি পরিচিত হয়ে আছেন জ্ঞান, আত্মশুদ্ধি...

জুভেন্টাসের নজরে মার্টিনেজ, গুঞ্জনে সরগরম ইউরোপ

বিশ্বকাপের আগে দলবদলের বাজারে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ইংলিশ প্রিমিয়ার লিগ ছাড়িয়ে এবার কি তিনি পাড়ি জমাচ্ছেন ইতালিয়ান সিরি আ-তে—এই...
spot_img