Sunday, June 21, 2026
27.5 C
Dhaka

সামনে আরও কমতে পারে তাপমাত্রা

টানা তিন দিন ধরে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। এতে করে জেলার বিভিন্ন এলাকায় শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। বিশেষ করে ভোর ও সকালে কুয়াশা এবং ঠান্ডা বাতাসের কারণে মাঠে-ঘাটে কাজ করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার।

এর আগের দিন শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল একই—৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ওঠে ২৭ ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে চলতি মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘টানা তিন দিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে অবস্থান করছে এবং এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।’

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, উত্তরের হিমেল বাতাসের প্রভাবে পঞ্চগড়সহ আশপাশের জেলাগুলোতে শীতের প্রকোপ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এতে করে শীতজনিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

বদলে যাচ্ছে মাছের আচরণ, দ্রুত বদলাচ্ছে তাদের বিবর্তনও

মানুষের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, নদী নিয়ন্ত্রণ প্রকল্প এবং বাঁধ...

দিনের ২৪ ঘণ্টা থেকে মাত্র ১৫ মিনিট কি নিজের জন্য রাখবেন

ব্যস্ত জীবনযাত্রা, কাজের চাপ এবং প্রযুক্তিনির্ভর দৈনন্দিন রুটিনের মধ্যে...

জিমেইলের ৭ সুবিধা যা ব্যবহারকারীদের কাজ করবে আরও সহজ

বিশ্বজুড়ে ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম জিমেইল।...

ছায়াবৃক্ষ থেকে স্মৃতির মানচিত্র, বাবাকে নতুন করে খুঁজে পাওয়া

শৈশবের স্মৃতিতে বাবার উপস্থিতি কখনো একজন অভিভাবক, কখনো শিক্ষক,...

২৭ বছর বয়সে এসে প্রথমবার বাবাকে ‘বাবা’ বলে ডাকলাম

জীবনের কিছু প্রাপ্তি অর্থ, সম্পদ কিংবা সামাজিক স্বীকৃতির চেয়েও...

বাবাকে দূর থেকে দেখতাম, কাছে যেতাম না

বাবা দিবসকে ঘিরে অনেকেই নিজের জীবনের স্মৃতি ও অনুভূতির...

বিশ্বকাপের মধ্যেই ক্লাব বদলের পথে ব্রাজিলিয়ান তারকা

লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের নিয়ে ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রে থাকা...

২০ বছরের পুরোনো বিশ্বরেকর্ড ভাঙলেন সূর্যবংশী

ভারতীয় ক্রিকেটে নতুন প্রজন্মের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি বৈভব...

১১ বলে ফিফটি, নতুন ইতিহাস লিখলেন সূর্যবংশী

বয়স মাত্র ১৫। কিন্তু ব্যাট হাতে বৈভব সূর্যবংশী যে...

চার গোলের ঝড়ে নকআউটের পথে জাপান

২০২৬ ফুটবল বিশ্বকাপে তিউনিশিয়ার যাত্রা শেষ হলো হতাশার মধ্য...

১১ বলে ফিফটি, লিস্ট ‘এ’ ক্রিকেটে নতুন ইতিহাস

ভারতীয় ক্রিকেটে নতুন প্রজন্মের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি বৈভব...

গোলের বন্যায় ইতিহাস ছুঁলো ২০২৬ বিশ্বকাপ

২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বেই দেখা যাচ্ছে ব্যতিক্রমী এক...

রেকর্ড ভেঙে বিশ্বের সবচেয়ে উঁচু মেসি ভাস্কর্য

বিশ্বকাপের মঞ্চে আবারও নিজের ফুটবল প্রতিভার ঝলক দেখিয়েছেন লিওনেল...

এশিয়ার রেকর্ড গড়ে নকআউটের পথে জাপান

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে আরেকটি মাইলফলকের সাক্ষী হলো দর্শকরা। টুর্নামেন্টের...
spot_img

আরও পড়ুন

বদলে যাচ্ছে মাছের আচরণ, দ্রুত বদলাচ্ছে তাদের বিবর্তনও

মানুষের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, নদী নিয়ন্ত্রণ প্রকল্প এবং বাঁধ নির্মাণের কারণে বিশ্বের বহু নদীর স্বাভাবিক পরিবেশে বড় ধরনের পরিবর্তন এসেছে। দীর্ঘদিন ধরে পরিবেশবিদদের একটি...

দিনের ২৪ ঘণ্টা থেকে মাত্র ১৫ মিনিট কি নিজের জন্য রাখবেন

ব্যস্ত জীবনযাত্রা, কাজের চাপ এবং প্রযুক্তিনির্ভর দৈনন্দিন রুটিনের মধ্যে নিজের শরীর ও মনের যত্ন নেওয়ার বিষয়টি অনেক সময়ই পিছিয়ে পড়ে। অথচ সুস্থ জীবনযাপনের জন্য...

জিমেইলের ৭ সুবিধা যা ব্যবহারকারীদের কাজ করবে আরও সহজ

বিশ্বজুড়ে ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম জিমেইল। প্রতিদিন কোটি কোটি মানুষ ই–মেইল আদান-প্রদানের জন্য গুগলের এই সেবাটি ব্যবহার করেন। তবে অনেকেই জিমেইলকে...

ছায়াবৃক্ষ থেকে স্মৃতির মানচিত্র, বাবাকে নতুন করে খুঁজে পাওয়া

শৈশবের স্মৃতিতে বাবার উপস্থিতি কখনো একজন অভিভাবক, কখনো শিক্ষক, আবার কখনো গল্পকার হয়ে ফিরে আসে। অনেক সম্পর্ক সময়ের সঙ্গে বদলে যায়, তবে কিছু সম্পর্ক...
spot_img