Wednesday, June 17, 2026
28.6 C
Dhaka

পুনর্বাসনে নেইমার, অপেক্ষায় ব্রাজিল শিবির

ব্রাজিল সমর্থকদের জন্য এসেছে বড় ধাক্কা। চোট কাটিয়ে বিশ্বকাপের গ্রুপ পর্বে তারকা ফরোয়ার্ড নেইমারের মাঠে ফেরা নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। সবশেষ পরিস্থিতি অনুযায়ী, নকআউট পর্বের আগে ব্রাজিলের জার্সিতে তাকে মাঠে দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম বলে মনে করা হচ্ছে।

দলের দ্বিতীয় গ্রুপ ম্যাচে হাইতির বিপক্ষে নামার প্রস্তুতি চললেও এখনো অনুশীলনে ফিরতে পারেননি ৩৪ বছর বয়সী এই ফুটবলার। এক সপ্তাহ আগে করা মেডিকেল মূল্যায়নের পর তার শারীরিক অবস্থার নতুন করে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে বলে আন্তর্জাতিক ক্রীড়া সংবাদমাধ্যম জানিয়েছে।

গত ১৭ মে ক্লাব ফুটবলে সান্তোসের হয়ে খেলতে গিয়ে কাফ ইনজুরিতে পড়েন নেইমার। গ্রেড-টু পর্যায়ের এই পেশির চোট নিয়েই তিনি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পান। তবে এরপর থেকে এখন পর্যন্ত দলের পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নেওয়া সম্ভব হয়নি তার।

সোমবার নিউ ইয়র্ক রেড বুলসের ট্রেনিং সেন্টারে পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যেতে দেখা গেছে ব্রাজিল অধিনায়ককে। যদিও ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন এখনো নতুন মেডিকেল রিপোর্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দলের মেডিকেল ইউনিট নেইমারকে সামনে রেখে নকআউট পর্বের পরিকল্পনা সাজাচ্ছে। সে কারণে গ্রুপ ‘সি’-তে হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দুটিতে দর্শক হয়েই থাকতে হতে পারে ব্রাজিলের এই পোস্টার বয়কে।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে যাত্রা শুরু করেছে ব্রাজিল। আগামী শনিবার (২০ জুন) ভোর সাড়ে ছয়টায় হাইতির মুখোমুখি হবে দলটি। এরপর ২৫ জুন (বৃহস্পতিবার) ভোরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। প্রথম ম্যাচে বেঞ্চে থাকলেও অফিসিয়াল কিট বা জার্সিতে ছিলেন না নেইমার।

নেইমারের শারীরিক অবস্থা নিয়ে কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘নেইমার যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে কঠোর পরিশ্রম করছে। আমাদের প্রত্যাশা, সে দ্রুতই সুস্থ হয়ে আগামী সপ্তাহে দলের সঙ্গে যোগ দেবে।’

স্কোয়াডে নেইমারের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, ‘আমরা যখন ওকে দলে নিয়েছিলাম, ওর অবিশ্বাস্য টেকনিক্যাল সামর্থ্যের কথা মাথায় রেখেই নিয়েছিলাম। তবে মাঠের খেলার পাশাপাশি তরুণ খেলোয়াড়দের উজ্জীবিত করতে ওর অভিজ্ঞতা এবং নেতৃত্ব আমাদের জন্য ভীষণ প্রয়োজন।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বিশ্বকাপে মাঠের বাইরে নতুন ঝামেলায় ইরান

বিশ্বকাপের প্রথম ম্যাচে লড়াই করে ড্র করার পর মাঠের...

বিশ্বকাপে সেনেগালের চ্যালেঞ্জে ফ্রান্স

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ রাত ১টায় শক্তিশালী সেনেগালের মুখোমুখি...

রাষ্ট্রনেতাদের কাছে মহানবীর পাঠানো চিঠি ও কূটনৈতিক উদ্যোগের ইতিহাস

হুদাইবিয়ার সন্ধির পর আরব উপদ্বীপে রাজনৈতিক পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল...

চিংড়ি-লাউশাক রান্নার সহজ রেসিপি

দেশীয় রান্নায় শাক ও মাছের সমন্বয় সব সময়ই বিশেষ...

মহাকাশ নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা, যা বিজ্ঞানের তথ্যের সঙ্গে মেলে না

মহাকাশ সম্পর্কে মানুষের কৌতূহলের শেষ নেই। পৃথিবীর বাইরে কী...

মুমিনের জীবনে আত্মসমালোচনার গুরুত্ব ও উপকারিতা

অন্যের ভুল-ত্রুটি নিয়ে আলোচনা করা মানুষের স্বাভাবিক প্রবণতার একটি...

আসল আম চিনবেন কীভাবে, জেনে নিন আম কেনার কার্যকর উপায় ও আম ক্যালেন্ডার

গ্রীষ্মকাল এলেই দেশের বাজারগুলোতে নানা জাতের আমের সমারোহ দেখা...

চ্যাটজিপিটিতে ফুটবল বিশ্বকাপের আবহে নিজের ছবি তৈরির ৩ কার্যকর প্রম্পট

ফুটবল বিশ্বকাপ ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসের কমতি নেই। মাঠের...

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, সতর্কবার্তা আবহাওয়া অফিসের

দেশের বিভিন্ন অঞ্চলে মঙ্গলবার দুপুরের মধ্যে দমকা বা ঝড়ো...

কেন কবর জিয়ারতে উৎসাহ দিয়েছেন রাসুল (সা.)

ইসলামে কবর জিয়ারত মানুষের অন্তরে আখেরাতের স্মরণ জাগ্রত করার...

ঘরে থাকা উপকরণেই তৈরি করুন তেঁতুলের মজাদার শরবত

গরমের দিনে শরীরকে সতেজ রাখতে ঠান্ডা পানীয়ের বিকল্প নেই।...

স্বচালিত গাড়ির ভবিষ্যৎ গড়তে নতুন উদ্যোগ উবারের

স্বচালিত যানবাহন প্রযুক্তিকে আরও কার্যকর ও নির্ভরযোগ্য করতে বড়...

আমানতদারিতা কেন মোমিনের অন্যতম বৈশিষ্ট্য

ইসলামী শিক্ষায় আমানত রক্ষা একটি মৌলিক নৈতিক দায়িত্ব হিসেবে...

স্বাস্থ্যকর হলেও বেশি আদা খাওয়া কেন ঝুঁকিপূর্ণ

রান্নাঘরের অন্যতম পরিচিত উপাদান আদা শুধু খাবারের স্বাদ ও...
spot_img

আরও পড়ুন

বিশ্বকাপে মাঠের বাইরে নতুন ঝামেলায় ইরান

বিশ্বকাপের প্রথম ম্যাচে লড়াই করে ড্র করার পর মাঠের ফল নিয়ে নয়, বরং ভ্রমণ ও প্রস্তুতি সূচি নিয়ে নতুন আলোচনায় এসেছে ইরান। নিউজিল্যান্ডের বিপক্ষে...

বিশ্বকাপে সেনেগালের চ্যালেঞ্জে ফ্রান্স

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ রাত ১টায় শক্তিশালী সেনেগালের মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের অন্যতম শিরোপাপ্রত্যাশী ফ্রান্স। কাগজে-কলমে এগিয়ে থাকলেও আফ্রিকার শক্তিধর দলটির বিপক্ষে ফরাসিদের জন্য সহজ...

রাষ্ট্রনেতাদের কাছে মহানবীর পাঠানো চিঠি ও কূটনৈতিক উদ্যোগের ইতিহাস

হুদাইবিয়ার সন্ধির পর আরব উপদ্বীপে রাজনৈতিক পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল হয়ে ওঠে। সেই সময় মহানবী হজরত মুহাম্মদ (সা.) ইসলামের দাওয়াত বিশ্বপরিসরে পৌঁছে দিতে এক গুরুত্বপূর্ণ...

চিংড়ি-লাউশাক রান্নার সহজ রেসিপি

দেশীয় রান্নায় শাক ও মাছের সমন্বয় সব সময়ই বিশেষ জনপ্রিয়। পুষ্টিগুণে ভরপুর লাউশাক এবং সুস্বাদু চিংড়ির মিশেলে তৈরি চিংড়ি-লাউশাক হতে পারে ভাতের সঙ্গে একটি...
spot_img