বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ রাত ১টায় শক্তিশালী সেনেগালের মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের অন্যতম শিরোপাপ্রত্যাশী ফ্রান্স। কাগজে-কলমে এগিয়ে থাকলেও আফ্রিকার শক্তিধর দলটির বিপক্ষে ফরাসিদের জন্য সহজ লড়াই অপেক্ষা করছে না বলে ধারণা করা হচ্ছে।
ফ্রান্স দলে আক্রমণভাগের মূল ভরসা থাকছেন কিলিয়ান এমবাপ্পে ও ওসমান দেম্বেলে। মাঝমাঠে দায়িত্ব নিতে পারেন অরেলিয়েন চুয়ামেনি ও আদ্রিয়েন রাবিও। রক্ষণে উইলিয়াম সালিবা ও দায়ো উপামেকানোর জুটি প্রতিপক্ষের আক্রমণ ঠেকানোর দায়িত্বে থাকতে পারেন।
অন্যদিকে সেনেগালও নামতে পারে অভিজ্ঞ ও আক্রমণাত্মক সমন্বয়ে। সামনে থাকছেন সাদিও মানে ও নিকোলাস জ্যাকসন। রক্ষণে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে কালিদু কুলিবালির।
দুই দলের শক্তি ও অভিজ্ঞতার ভারসাম্যে ম্যাচটি হতে পারে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ফ্রান্সের গতি ও আক্রমণভাগের বিপক্ষে সেনেগালের সংগঠিত ফুটবল কতটা কার্যকর হয়, সেটিই হতে পারে ম্যাচের অন্যতম আলোচনার বিষয়।
ফ্রান্সের সম্ভাব্য একাদশ:
মাইক মেনিয়ান, উইলিয়াম সালিবা, দায়ো উপামেকানো, জুলস কুন্দে, থিও হার্নান্দেজ, অরেলিয়েন চুয়ামেনি, আদ্রিয়েন রাবিও, ওসমান দেম্বেলে, দেজিরে দুয়ে, কিলিয়ান এমবাপ্পে ও মাইকেল ওলিসে।
সেনেগালের সম্ভাব্য একাদশ:
এদুয়ার্ড মেন্ডি, কালিদু কুলিবালি, মুসা নিয়াখাতে, ক্রেপিন দিয়াত্তা, এল হাজি মালিক দিউফ, হাবিব দিয়ারা, লামিনে কামারা, পাপে গুইয়ে, ইসমাইলা সার, সাদিও মানে ও নিকোলাস জ্যাকসন।
সিএ/এমই


