Friday, June 19, 2026
29 C
Dhaka

হোয়াটসঅ্যাপ ওয়েবে যুক্ত হচ্ছে গ্রুপ অডিও ও ভিডিও কল সুবিধা

মেটার মালিকানাধীন জনপ্রিয় বার্তাবিনিময় প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণে শিগগিরই গ্রুপ অডিও ও ভিডিও কল সুবিধা চালু হতে যাচ্ছে। নতুন এ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা কোনো আলাদা সফটওয়্যার ছাড়াই সরাসরি ওয়েব ব্রাউজার থেকে একাধিক ব্যক্তির সঙ্গে অডিও বা ভিডিও কলে যুক্ত হতে পারবেন। বর্তমানে ফিচারটি সীমিতসংখ্যক বেটা ব্যবহারকারীর জন্য পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ওয়েব সংস্করণে গ্রুপ অডিও ও ভিডিও কলে সর্বোচ্চ ৩২ জন অংশগ্রহণ করতে পারবেন। মোবাইল ও ডেস্কটপ অ্যাপের মতোই একই অংশগ্রহণসীমা বজায় রাখা হচ্ছে, ফলে বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা একই ধরনের অভিজ্ঞতা পাবেন।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএ বেটা ইনফোর তথ্য অনুযায়ী, ফিচারটি চালু হলে গ্রুপ চ্যাটের উপরের অংশে নতুন কল বাটন যুক্ত হবে। সেখান থেকে ব্যবহারকারীরা সহজেই ভয়েস বা ভিডিও কল শুরু করতে পারবেন। শুধু পুরো গ্রুপ নয়, প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট সদস্যদেরও কলে যুক্ত করার সুযোগ থাকবে।

নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে গ্রুপ কলগুলোতে সিগন্যাল প্রোটোকলভিত্তিক এন্ড-টু-এন্ড এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করা হবে। ফলে কলে অংশ নেওয়া ব্যক্তিদের বাইরে অন্য কেউ কথোপকথনের তথ্য দেখতে বা শুনতে পারবে না। এমনকি হোয়াটসঅ্যাপ বা এর মূল প্রতিষ্ঠান মেটার পক্ষেও এসব কলের বিষয়বস্তু জানার সুযোগ থাকবে না।

নতুন ফিচারের অংশ হিসেবে ব্যবহারকারীরা কল লিংক তৈরি ও শেয়ার করার সুবিধাও পাবেন। প্রতিটি কলের জন্য আলাদা ওয়েব লিংক তৈরি হবে, যা অন্যদের আমন্ত্রণ জানাতে ব্যবহার করা যাবে। কোনো লিংক ৩০ দিন ব্যবহার না হলে সেটি স্বয়ংক্রিয়ভাবে অকার্যকর হয়ে যাবে।

এ ছাড়া ভিডিও কল ব্যবস্থাপনায় ‘ওয়েটিং রুম’ সুবিধা রাখা হয়েছে, যাতে আয়োজক অংশগ্রহণকারীদের নিয়ন্ত্রণ করতে পারেন। ভিডিও কল চলাকালে স্ক্রিন শেয়ার করার সুবিধাও থাকবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ব্রাউজার থেকেই প্রেজেন্টেশন, নথি বা অন্য যেকোনো তথ্য অংশগ্রহণকারীদের সামনে প্রদর্শন করতে পারবেন। তবে এ সুবিধা শুধুমাত্র ভিডিও কলের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

বর্তমানে হোয়াটসঅ্যাপ ওয়েবে কেবল একজনের সঙ্গে অডিও ও ভিডিও কল করা যায়। ফলে নতুন সুবিধা চালু হলে নিয়মিত ওয়েব সংস্করণ ব্যবহারকারীরা আরও কার্যকর যোগাযোগের সুযোগ পাবেন। বিশেষ করে লিনাক্স ব্যবহারকারীরা এতে বাড়তি সুবিধা পাবেন, কারণ এ অপারেটিং সিস্টেমের জন্য হোয়াটসঅ্যাপের কোনো স্বতন্ত্র ডেস্কটপ অ্যাপ নেই।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ঘরেই সহজে তৈরি করুন মজাদার কোলস্ল সালাদ

বিভিন্ন ফাস্টফুড ও গ্রিল খাবারের সঙ্গে পরিবেশিত কোলস্ল সালাদ...

জিমেইলের এআই সামারি সুবিধা এখন উন্মুক্ত হচ্ছে সব ব্যবহারকারীর জন্য

ই–মেইলের দীর্ঘ কথোপকথন দ্রুত বুঝতে সহায়তা করতে জিমেইলের ‘এআই...

শিশুর অতিরিক্ত ঘাম কখন স্বাভাবিক, কখন অসুস্থতার লক্ষণ

শিশুর ঘাম নিয়ে অনেক বাবা–মায়ের উদ্বেগ থাকে। বিশেষ করে...

ড্রয়ের হতাশার পরও আত্মবিশ্বাসী রোনালদো

বিশ্বকাপের শুরুটা প্রত্যাশামতো হয়নি পর্তুগালের। ডিআর কঙ্গোর বিপক্ষে জয়ের...

বিশ্বকাপে পেনাল্টি গোলে ইতিহাস লিখলেন হ্যারি কেইন

২০২৬ বিশ্বকাপে ব্যক্তিগত অর্জনের নতুন এক অধ্যায় যোগ করলেন...

এক গোল ও এক অ্যাসিস্টে ম্যাচের নায়ক দিয়াজ

বিশ্বকাপের শুরুটা আত্মবিশ্বাসীভাবেই করেছে কলম্বিয়া। আক্রমণাত্মক ফুটবল আর লুইস...

বড় আসরে দীর্ঘ হচ্ছে পর্তুগিজ অধিনায়কের গোলখরা

বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রত্যাশিত ফল পায়নি পর্তুগাল। ডিআর কঙ্গোর...

পর্তুগালের ড্রয়ের পর রোনালদোকে নিয়ে সরব অঁরি

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে প্রত্যাশা পূরণ করতে পারেনি পর্তুগাল।...

বিশ্বকাপের শুরুতেই রোনালদোর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন

বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রত্যাশিত শুরু করতে পারেনি পর্তুগাল। ডিআর...

ওটিপি স্ক্যাম বাড়ছে, সতর্ক থাকতে বলছেন বিশেষজ্ঞরা

ডিজিটাল লেনদেনের বিস্তার যত বাড়ছে, ততই বাড়ছে সাইবার প্রতারণার...

স্মার্টফোনে স্যাটেলাইট সংযোগ এখনই নয়, বলছে অ্যাপল

বিশ্বজুড়ে স্মার্টফোনে সরাসরি স্যাটেলাইট সংযোগ বা ডিরেক্ট-টু-ডিভাইস (ডিটুডি) প্রযুক্তি...

মহররমকে ‘আল্লাহর মাস’ বলা হয় কেন

ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাস হলো মহররম। পবিত্র কোরআনে উল্লেখিত...

রাতে পায়ে তেল মালিশ করলে মিলতে পারে যেসব উপকার

সারাদিন হাঁটা, দাঁড়িয়ে থাকা কিংবা বিভিন্ন কাজে ব্যস্ত থাকার...

পুরোনো স্মার্টফোনের গতি বাড়াতে কার্যকর কিছু উপায়

দীর্ঘদিন ব্যবহারের পর অনেক স্মার্টফোন আগের মতো দ্রুত কাজ...
spot_img

আরও পড়ুন

ঘরেই সহজে তৈরি করুন মজাদার কোলস্ল সালাদ

বিভিন্ন ফাস্টফুড ও গ্রিল খাবারের সঙ্গে পরিবেশিত কোলস্ল সালাদ এখন অনেকের কাছেই জনপ্রিয় একটি খাবার। বাঁধাকপি, গাজর ও বিশেষ ড্রেসিংয়ের সমন্বয়ে তৈরি এই সালাদ...

জিমেইলের এআই সামারি সুবিধা এখন উন্মুক্ত হচ্ছে সব ব্যবহারকারীর জন্য

ই–মেইলের দীর্ঘ কথোপকথন দ্রুত বুঝতে সহায়তা করতে জিমেইলের ‘এআই ওভারভিউস কনভারসেশন সামারিজ’ সুবিধা বিশ্বব্যাপী আরও বিস্তৃত পরিসরে চালু করছে গুগল। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এই ফিচার...

শিশুর অতিরিক্ত ঘাম কখন স্বাভাবিক, কখন অসুস্থতার লক্ষণ

শিশুর ঘাম নিয়ে অনেক বাবা–মায়ের উদ্বেগ থাকে। বিশেষ করে ঘুমের সময় বালিশ বা বিছানা ভিজে যাওয়ার মতো পরিস্থিতি দেখা দিলে অনেকেই এটিকে অসুস্থতার লক্ষণ...

ড্রয়ের হতাশার পরও আত্মবিশ্বাসী রোনালদো

বিশ্বকাপের শুরুটা প্রত্যাশামতো হয়নি পর্তুগালের। ডিআর কঙ্গোর বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামলেও শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ইউরোপের দলটিকে।...
spot_img