Thursday, July 23, 2026
27.7 C
Dhaka
No menu items!

ব্যায়াম করেও ওজন না কমার বৈজ্ঞানিক ব্যাখ্যা

ব্যায়াম মানেই ওজন কমবে—এই ধারণা আমাদের অনেকের মধ্যেই গভীরভাবে গেঁথে আছে। জিমে ট্রেডমিলে দৌড়ে ঘাম ঝরানো, ক্যালরি বার্নের সংখ্যা দেখে স্বস্তি পাওয়া—সব মিলিয়ে মনে হয়, ওজন কমা এখন সময়ের ব্যাপার মাত্র। কিন্তু বাস্তব চিত্র অনেক সময়ই ভিন্ন। নিয়মিত ব্যায়াম করেও অনেকের ওজন কমে না, বরং একই জায়গায় আটকে থাকে।

বিজ্ঞানীরা বলছেন, ওজন কমানোর ক্ষেত্রে ব্যায়ামের ভূমিকা আমরা যতটা ভাবি, বাস্তবে তা ততটা সরাসরি কার্যকর নয়। যুক্তরাষ্ট্রের ডিউক ইউনিভার্সিটির গবেষক হারমান পন্টজার ও এরিক ট্রেক্সলারের গবেষণায় দেখা গেছে, ব্যায়ামের মাধ্যমে বাড়তি ক্যালরি পোড়ালে শরীর নিজেই অন্য খাত থেকে শক্তি খরচ কমিয়ে দেয়।

গবেষণায় ১৪টি ভিন্ন গবেষণা ও প্রায় ৪৫০ জন মানুষের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, কেউ যদি ব্যায়াম করে ২০০ ক্যালরি খরচ করেন, তবে মোট শক্তি ব্যয় বাস্তবে বাড়ে মাত্র ৬০ ক্যালরি। বাকি ক্যালরি শরীর অন্য প্রক্রিয়ায় সাশ্রয় করে নেয়। অর্থাৎ শরীর এক ধরনের কম্পেনসেশন মোডে চলে যায়।

পন্টজারের ভাষায়, শরীর অত্যন্ত হিসেবি। ব্যায়ামে শক্তি বেশি খরচ হলে শরীর বিপাকক্রিয়া ধীর করে দেয়, এমনকি ঘুমের সময়ও ক্যালরি খরচ কমিয়ে ফেলে। ফলে জিমে যত ক্যালরি পোড়ানো হয়, তার বড় অংশই শরীর অন্যভাবে পুষিয়ে নেয়।

তানজানিয়ার হাদজা উপজাতির মানুষদের ওপর গবেষণায়ও এই বিষয়টি স্পষ্ট হয়েছে। সারাদিন শিকার ও শারীরিক পরিশ্রমে ব্যস্ত থাকলেও আধুনিক শহুরে মানুষের তুলনায় তাদের মোট শক্তি ব্যয়ের পার্থক্য খুব বেশি নয়। বিবর্তনের ধারায় মানবদেহ এমনভাবে গড়ে উঠেছে, যাতে শক্তি সঞ্চয় করাই হয় মূল লক্ষ্য।

গবেষণায় আরও দেখা গেছে, দৌড়ঝাঁপের তুলনায় ওয়েট লিফটিং বা ভারোত্তোলনে ক্যালরি খরচ কিছুটা বেশি হয়। কারণ পেশি মেরামতের জন্য বাড়তি শক্তি লাগে। তবে এখানেও চর্বি কমার হার খুব বেশি নয়। ফলে ওজন কমানোর ক্ষেত্রে একে জাদুকরী সমাধান বলা যায় না।

বিশেষজ্ঞদের মতে, ওজন কমানোর মূল চাবিকাঠি হলো ক্যালরি ডেফিসিট। অর্থাৎ দৈনিক যে পরিমাণ ক্যালরি পোড়ানো হয়, তার চেয়ে কম ক্যালরি গ্রহণ করা। এক বেলা ফাস্ট ফুড এড়িয়ে চলা অনেক সময় দৌড়ে ৫০০ ক্যালরি পোড়ানোর চেয়েও কার্যকর হতে পারে।

তবে ব্যায়াম পুরোপুরি অপ্রয়োজনীয় নয়। ওজন ধরে রাখতে, হৃদ্‌স্বাস্থ্য ভালো রাখতে এবং রোগ প্রতিরোধে ব্যায়ামের গুরুত্ব অপরিসীম। কিন্তু শুধু ব্যায়াম করলেই ওজন কমবে—এই ধারণা থেকে বেরিয়ে আসার সময় এসেছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img