Saturday, June 13, 2026
28.1 C
Dhaka

এআই নীতিমালায় বাস্তবায়ন ঘাটতি নিয়ে প্রশ্ন

অন্তর্বর্তী সরকার জনমত গ্রহণ ও পর্যালোচনার জন্য ‘বাংলাদেশ জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নীতিমালা (২০২৬-৩০)’–এর খসড়া প্রকাশ করেছে। সরকারের দাবি, এই নীতিমালার মাধ্যমে দেশে নিরাপদ, নৈতিক ও উদ্ভাবনবান্ধব এআই পরিবেশ তৈরির ভিত্তি তৈরি হবে। তবে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে তুলনা করলে বাস্তবায়ন, তদারকি এবং নাগরিক সুরক্ষার ক্ষেত্রে খসড়াটিতে একাধিক সীমাবদ্ধতা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তাদের মতে, দেশে এআইয়ের ব্যবহার দ্রুত বাড়লেও খসড়ায় আইনগত কাঠামো ও প্রয়োগের দিকটি সীমিতভাবে উঠে এসেছে। বিশেষ করে এআই ব্যবহারের ঝুঁকি মূল্যায়ন, নাগরিক অধিকার রক্ষা এবং কার্যকর নজরদারি ব্যবস্থার বিষয়ে সুস্পষ্ট নির্দেশনার অভাব রয়েছে। সরকারের মেয়াদের শেষ প্রান্তে এসে এমন গুরুত্বপূর্ণ নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন খাতসংশ্লিষ্টরা।

খসড়ায় মানবাধিকার, স্বচ্ছতা ও জবাবদিহিকে এআই ব্যবহারের মূলনীতি হিসেবে উল্লেখ করা হয়েছে। উচ্চ ঝুঁকিপূর্ণ এআই সিস্টেমের ক্ষেত্রে অ্যালগরিদমিক ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট, সোশ্যাল স্কোরিং ও গণনজরদারির মতো ব্যবহারে নিরুৎসাহিত করার কথা বলা হয়েছে। একই সঙ্গে ডিপফেক ও এআই-সৃষ্ট অপতথ্য মোকাবিলার অঙ্গীকার করা হয়েছে। সরকারের ভাষ্য অনুযায়ী, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ ও জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা কাঠামোর ভিত্তিতেই এই নীতিমালা প্রণয়ন করা হয়েছে।

তবে ইউরোপীয় ইউনিয়ন বা কানাডার এআই নিয়ন্ত্রণ কাঠামোর সঙ্গে তুলনা করলে বাংলাদেশের খসড়াটি এখনও নীতিগত ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ বলে মত দিয়েছেন বিশ্লেষকেরা। যেহেতু এটি আইন নয়, তাই বিধান লঙ্ঘনে শাস্তি বা প্রতিকারের বিষয়টি স্পষ্ট নয়। বিশেষজ্ঞদের আশঙ্কা, আইনগত বাধ্যবাধকতা ছাড়া ঝুঁকিভিত্তিক নিয়ন্ত্রণ কার্যকর করা কঠিন হবে।

স্বাধীন তদারকি ব্যবস্থার বিষয়টিও আলোচনায় এসেছে। খসড়ায় নজরদারির কথা বলা হলেও কে তদারকি করবে বা অভিযোগ নিষ্পত্তির দায়িত্ব কার, সে বিষয়ে স্পষ্ট নির্দেশনা নেই। আইন প্রয়োগকারী সংস্থার এআই ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক ভাষা ব্যবহার করা হলেও রিয়েল-টাইম ফেসিয়াল রিকগনিশন বা প্রেডিক্টিভ পুলিশিংয়ের মতো প্রযুক্তিতে সরাসরি নিষেধাজ্ঞা নেই, যা মানবাধিকারকর্মীদের উদ্বেগ বাড়িয়েছে।

সরকারি কর্মকর্তারা বলছেন, এটি চূড়ান্ত দলিল নয়। জনগণ, শিল্পখাত ও শিক্ষাবিদদের মতামতের ভিত্তিতে নীতিমালাটি আরও শক্ত করা হবে। এআই ব্যবহারের মাধ্যমে জনসেবা আধুনিকায়ন, কৃষি ও স্বাস্থ্য খাতে উৎপাদনশীলতা বাড়ানো এবং নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্যও এতে অন্তর্ভুক্ত রয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...
spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে প্রশ্ন তৈরি হয়, রাষ্ট্রকে কর প্রদান করা কি আবশ্যক, নাকি কর ফাঁকি দিলে ধর্মীয়ভাবে কোনো...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো সমস্যা, পারিবারিক সংকট বা কর্মক্ষেত্রের চাপের কথাই সামনে আসে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের জীবনের কিছু...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...
spot_img