Sunday, June 14, 2026
28 C
Dhaka

বাংলা ভাষার জন্য এআইভিত্তিক নতুন উদ্যোগ আইসিটি বিভাগের

নতুন বাংলা ফন্ট ‘জুলাই’ এবং বাংলা ভাষাভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) প্ল্যাটফর্ম ‘কাগজ ডট এআই’ চালু করেছে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ। আইসিটি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ‘গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ’ প্রকল্পের অধীনে এই ফন্ট ও এআই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে। যেকোনো ব্যক্তি নিবন্ধন করে এটি ব্যবহার করতে পারবেন।

সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে নতুন বাংলা ফন্ট ‘জুলাই’ ও ‘কাগজ ডট এআই’ প্ল্যাটফর্মের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, আমরা ভাষাকে উন্মুক্ত করতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারকে কাজে লাগাতে চাই। কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন সুযোগ কাজে লাগিয়ে কাগজ টুলসের নানা সুবিধা ব্যবহার করা যাবে। বাংলাকে সাইবার দুনিয়ায় আরও বিস্তৃতভাবে ছড়িয়ে দিতে এই টুলস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, নতুন ‘জুলাই’ ফন্ট কম্পিউটারনির্ভর বাংলা লেখার ক্ষেত্রে বিদ্যমান নানা সীমাবদ্ধতা দূর করতে সহায়ক হবে। অনলাইনে বাংলা লেখার সময় যুক্তাক্ষরকেন্দ্রিক যেসব ত্রুটি দেখা যায়, এই ফন্টে সেগুলো নেই। বাংলা ভাষাকে সবার জন্য উন্মুক্ত করতে কাগজ ডট এআই প্ল্যাটফর্মের এপিআই উন্মুক্ত করে দেওয়া হবে। পাশাপাশি সাইবার নিরাপত্তা নিশ্চিত করে সোর্স কোডও উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে।

আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে জানানো হয়, কাগজ ডট এআই প্ল্যাটফর্মে বাংলায় ভয়েস টাইপিং, অডিও ট্রান্সক্রিপশন, ওসিআর সেবা এবং এআইভিত্তিক বানান যাচাইয়ের সুবিধা রয়েছে। বাংলার পাশাপাশি ইংরেজি ও আরবি ভাষাতেও ওসিআর ব্যবহার করা যাবে।

অনুষ্ঠানে জানানো হয়, গত দুই সপ্তাহে পরীক্ষামূলকভাবে প্রায় চার হাজার মানুষ কাগজ ডট এআই ব্যবহার করেছেন এবং ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। বাংলা ভাষাভিত্তিক দাপ্তরিক নথি প্রস্তুত, ভাষা প্রক্রিয়াকরণ এবং কনটেন্ট তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিশ্চিত করবে এই প্ল্যাটফর্ম।

কাগজ ডট এআই ব্যবহারের জন্য নাম নিবন্ধন করলেই ব্যবহারকারীরা এক হাজার ক্রেডিট পাবেন। এই ক্রেডিট শেষ হলে ই-মেইলের মাধ্যমে বিনা মূল্যে নতুন ক্রেডিট পাওয়ার সুযোগ থাকবে। পাশাপাশি ভবিষ্যতে দেশের প্রতিটি জাতিগোষ্ঠীর ভাষার তথ্য সংগ্রহ করে বাংলা এলএলএম (লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল) তৈরির উদ্যোগ নেওয়ার কথাও জানায় আইসিটি বিভাগ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...
spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে প্রশ্ন তৈরি হয়, রাষ্ট্রকে কর প্রদান করা কি আবশ্যক, নাকি কর ফাঁকি দিলে ধর্মীয়ভাবে কোনো...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো সমস্যা, পারিবারিক সংকট বা কর্মক্ষেত্রের চাপের কথাই সামনে আসে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের জীবনের কিছু...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...
spot_img