Tuesday, July 21, 2026
25.3 C
Dhaka
No menu items!

আইকিউ নয়, জীবনের সাফল্যে কেন বেশি গুরুত্বপূর্ণ ইকিউ

মানুষের বুদ্ধিমত্তা পরিমাপের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আইকিউ বা ইন্টেলিজেন্স কোশেন্টকে গুরুত্ব দেওয়া হলেও আধুনিক মনোবিজ্ঞান বলছে, জীবনের অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আবেগীয় বুদ্ধিমত্তা বা ইকিউ আরও বেশি কার্যকর ভূমিকা রাখে। কর্মক্ষেত্র, পারিবারিক সম্পর্ক, সামাজিক যোগাযোগ এবং মানসিক সুস্থতায় ইকিউর প্রভাব ক্রমেই গুরুত্ব পাচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, কেউ অত্যন্ত মেধাবী হলেও যদি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে না পারেন বা অন্যের অনুভূতি বুঝতে ব্যর্থ হন, তাহলে ব্যক্তিগত ও সামাজিক জীবনে নানা জটিলতার মুখোমুখি হতে পারেন। বিপরীতে, তুলনামূলক কম আইকিউ থাকা সত্ত্বেও উন্নত ইকিউ একজন মানুষকে সফল ও গ্রহণযোগ্য করে তুলতে পারে।

গবেষণায় দেখা গেছে, উচ্চ আইকিউ এবং নিম্ন ইকিউয়ের সমন্বয় অনেক সময় নেতিবাচক আচরণ ও সামাজিক সমস্যার কারণ হতে পারে। ফলে কেবল জ্ঞান নয়, আবেগকে সঠিকভাবে বোঝা ও পরিচালনা করার দক্ষতাও সমান গুরুত্বপূর্ণ।

বিশেষজ্ঞরা বলছেন, ইকিউ সম্পূর্ণ জন্মগত বিষয় নয়। পারিবারিক পরিবেশ, সামাজিক অভিজ্ঞতা এবং ব্যক্তিগত চর্চার মাধ্যমে এটি বিকশিত করা সম্ভব। শৈশবে যেসব শিশুর আবেগকে গুরুত্ব দেওয়া হয় না, তারা বড় হয়ে নিজের অনুভূতি প্রকাশ ও বোঝার ক্ষেত্রে সমস্যায় পড়তে পারে।

আবেগীয় বুদ্ধিমত্তা উন্নত করার জন্য নিজের অনুভূতি শনাক্ত করা, লুকানো আবেগ চিনতে শেখা, সহানুভূতির চর্চা করা, তাৎক্ষণিক প্রতিক্রিয়ার বদলে কিছুটা সময় নেওয়া এবং নিজের অবস্থান স্পষ্টভাবে প্রকাশ করার মতো অভ্যাস গড়ে তোলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

মনোবিজ্ঞানীরা মনে করেন, সচেতন চর্চার মাধ্যমে যেকোনো বয়সে ইকিউ বৃদ্ধি করা সম্ভব। আর উন্নত ইকিউ শুধু সম্পর্ককে মজবুত করে না, বরং ব্যক্তির মানসিক স্থিতিশীলতা ও জীবনের সামগ্রিক সন্তুষ্টিও বাড়ায়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img