Wednesday, September 9, 2026
27 C
Dhaka

হিজরতের পথচলা শুরু হয়েছিল যেভাবে, ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের পটভূমি

ইসলামের ইতিহাসে হিজরত একটি যুগান্তকারী ঘটনা। তবে মদিনায় হিজরতের সিদ্ধান্ত একদিনে আসেনি। দীর্ঘ সময়ের দাওয়াতি সংগ্রাম, নির্যাতন এবং প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে ধীরে ধীরে এর পটভূমি তৈরি হয়েছিল।

নবুয়ত লাভের পর মহানবী হজরত মুহাম্মদ (সা.) প্রথম তিন বছর অত্যন্ত গোপনীয়তার সঙ্গে ইসলামের দাওয়াত প্রচার করেন। এই সময় তিনি মূলত ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বিশ্বস্ত পরিচিতদের মধ্যে ইসলামের বাণী পৌঁছে দেন। তৎকালীন মক্কার কট্টর পৌত্তলিক সমাজে সরাসরি প্রকাশ্য আহ্বান জানালে ইসলাম শুরুর দিকেই কঠিন বাধার মুখে পড়তে পারত।

এই গোপন দাওয়াতের সময়েই প্রায় ৪০ জন মানুষ ইসলাম গ্রহণ করেন। এতে নবগঠিত মুসলিম সমাজ একটি প্রাথমিক ভিত্তি লাভ করে। পরে আল্লাহর নির্দেশে মহানবী (সা.) প্রকাশ্যে মানুষকে ইসলামের দিকে আহ্বান জানাতে শুরু করেন।

নিজ গোত্রের লোকদের নিয়ে আয়োজিত এক সমাবেশে তিনি ইসলামের বার্তা তুলে ধরেন। কিন্তু অধিকাংশই তা প্রত্যাখ্যান করে। বিশেষ করে চাচা আবু লাহাব প্রকাশ্যে বিরোধিতা করেন। পরবর্তীতে সাফা পাহাড়ে দেওয়া আহ্বানের সময়ও তিনি একইভাবে বাধা দেন।

ইসলামের প্রসার বাড়ার সঙ্গে সঙ্গে মক্কার মুশরিকরা মুসলমানদের ওপর নির্যাতন শুরু করে। অসহায় নারী, পুরুষ ও দাসদের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়। ইসলামের প্রথম নারী শহীদ হজরত সুমাইয়া (রা.) এই নির্যাতনেরই শিকার হন।

ক্রমবর্ধমান নিপীড়নের মুখে মুসলমানদের জন্য মক্কায় অবস্থান করা কঠিন হয়ে পড়ে। তখনও তাদের আত্মরক্ষার মতো রাজনৈতিক বা সামরিক শক্তি গড়ে ওঠেনি। এমন পরিস্থিতিতে মহানবী (সা.) সাহাবিদের নিরাপদ আশ্রয়ের সন্ধানে হাবাশায় হিজরতের নির্দেশ দেন।

তিনি জানান, হাবাশার শাসক ন্যায়পরায়ণ এবং সেখানে কারও ওপর জুলুম করা হয় না। এই নির্দেশনার মধ্য দিয়েই ইতিহাসে ‘হাবাশার প্রথম হিজরত’ নামে পরিচিত গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা ঘটে, যা পরবর্তীতে মদিনায় মহাহিজরতের পথ প্রশস্ত করে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...
spot_img

আরও পড়ুন

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...
spot_img