Saturday, May 23, 2026
33 C
Dhaka

কাঁচা টমেটোর ভাজি: স্বাদ ও পুষ্টিতে ভরপুর সহজ রেসিপি

প্রতিদিনের খাবারে একঘেয়েমি কাটাতে অনেকেই খোঁজেন ভিন্ন স্বাদের কোনো পদ। বিশেষ করে ভাতের সঙ্গে টক-ঝাল কিছু থাকলে রুচি বাড়ে বেশ। এমন পরিস্থিতিতে কাঁচা টমেটোর ভাজি হতে পারে একটি সহজ, দ্রুত এবং সুস্বাদু সমাধান।

কাঁচা টমেটোর টক স্বাদ ও হালকা মসলার মিশেলে তৈরি এই ভাজি শুধু মুখরোচকই নয়, পুষ্টিগুণেও ভরপুর। অল্প উপকরণে দ্রুত রান্না করা যায় বলে ব্যস্ত সময়েও এটি সহজেই তৈরি করা সম্ভব।

পুষ্টিগুণের দিক থেকেও কাঁচা টমেটো বেশ উপকারী। এতে থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়া ভিটামিন এ ও বিটা-ক্যারোটিন চোখের সুরক্ষা এবং দৃষ্টিশক্তি উন্নত করতে ভূমিকা রাখে।

হাড় ও দাঁতের স্বাস্থ্যের জন্যও কাঁচা টমেটো গুরুত্বপূর্ণ, কারণ এতে রয়েছে ভিটামিন কে ও ফসফেট। একইসঙ্গে এতে থাকা লাইকোপেন নামের অ্যান্টিঅক্সিডেন্ট হৃদরোগ ও কিছু ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক।

এছাড়া টমেটোর ডায়েটারি ফাইবার হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে এবং ভিটামিন সি ও ই ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সহায়ক।

রান্নার জন্য প্রয়োজন কয়েকটি সহজ উপকরণ—কাঁচা টমেটো, পিঁয়াজ, কাঁচামরিচ, রসুন, হলুদ, মরিচ গুঁড়া, লবণ ও তেল। প্রথমে টমেটো ধুয়ে টুকরো করে নিতে হবে। এরপর কড়াইতে তেল গরম করে পিঁয়াজ, কাঁচামরিচ ও রসুন ভেজে নিতে হবে।

এরপর টমেটো দিয়ে কিছুক্ষণ নেড়ে নরম করতে হবে। তারপর হলুদ, মরিচ গুঁড়া ও লবণ দিয়ে মাঝারি আঁচে রান্না করতে হবে। টমেটো নরম হয়ে এলে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করা যায়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে...

সকালের নাশতায় বানিয়ে ফেলুন সুজির উপমা

সুজি দিয়ে তৈরি নানা খাবারের মধ্যে উপমা বিশেষভাবে জনপ্রিয়।...

১ লাখ বছরেরও বেশি পুরানো মানুষের পায়ের ছাপ মিলল আরবে

গবেষকদের ভাষ্য অনুযায়ী, প্রাগৈতিহাসিক কাদামাটির স্তরে শত শত পশুর...

ঋণ শোধ না করে হজ করলে হজ আদায় হবে কি?

ঋণ পরিশোধের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও কেউ...

বর্ষার দিনে খিচুড়ির স্বাদেই খুঁজে ফেরে বাঙালির প্রশান্তি

মেঘলা আকাশ, টুপটাপ বৃষ্টি আর ঘরের ভেতরে ধোঁয়া ওঠা...

গ্রিসের মেথানা: দীর্ঘ নীরবতার পরও জেগে উঠতে পারে আগ্নেয়গিরি

গ্রিসের রাজধানী অ্যাথেন্স থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত...

কেন হিংস্র প্রাণী খাওয়া হারাম, ব্যাখ্যা দিলেন জাকির নায়েক

ইসলামে কিছু প্রাণী হালাল এবং কিছু প্রাণী হারাম হওয়ার...

গরমে তরমুজ খাওয়ার সঠিক সময় কোনটি?

তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে তরমুজের জনপ্রিয়তা বাড়ে বহুগুণ।...

এন্ডোমেট্রিওসিস শনাক্তে নতুন প্রযুক্তি, কমতে পারে দীর্ঘ অপেক্ষা

নারীদের জটিল ও দীর্ঘদিন অবহেলিত একটি রোগ এন্ডোমেট্রিওসিস শনাক্তে...

হজে ‘দম’ দেওয়া কী এবং কেন দিতে হয়?

হজ ও ওমরাহ পালনের সময় নির্দিষ্ট কিছু ভুল বা...

মেসেজেই সঙ্গিনীর মন জয়ের ৫ কার্যকর উপায়

আধুনিক সম্পর্কের ধরন বদলের সঙ্গে সঙ্গে বাড়ছে মানসিক দূরত্ব...
spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত হন সাহাবায়ে কেরাম। দ্বীনের প্রচার-প্রসার, ইবাদত-বন্দেগি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে তারা ছিলেন অনুকরণীয় আদর্শ।...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। সামর্থ্য থাকা সত্ত্বেও অনেক সময় মানুষ দ্বিধায় পড়ে যান—টাকা ফেরত পাওয়া...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে নতুন তথ্য উন্মোচন করেছেন গবেষকরা। জাহাজটির পানিরোধী প্রলেপে আটকে থাকা ক্ষুদ্র পরাগরেণু বিশ্লেষণ করে তারা...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে মক্কার সমাজে একজন বিশ্বস্ত ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু ইসলামের দাওয়াত শুরু হওয়ার...
spot_img