Thursday, September 17, 2026
26 C
Dhaka

ওজন কমাতে দারুচিনি-পানির ভূমিকা কতটা

ওজন কমানোর সহজ উপায় হিসেবে অনেকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে দারুচিনি-পানি পান করার অভ্যাস। তবে এই পানীয় সরাসরি ওজন কমায় কি না, সে বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা।

টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের প্রধান ও পুষ্টিবিদ অধ্যাপক শম্পা শারমিন খান বলছিলেন, ‘এমন কোনো খাদ্য উপকরণ নেই, সরাসরি যেটির প্রভাবে আমাদের ওজন কমতে পারে। ওজন কমাতে হলে ক্যালরির সূত্র মেনে চলার বিকল্প নেই। তবে এমন কিছু খাদ্য উপকরণ আছে, যা ওজন কমাতে সহায়ক ভূমিকা রাখতে পারে। দারুচিনি তেমনই এক উপকরণ। তবে জেনে নিতে হবে, এটি আপনার জন্য নিরাপদ কি না।’

বিশেষজ্ঞদের মতে, দারুচিনি বিপাক হার বাড়াতে সহায়তা করে, যার ফলে শরীরে ক্যালরি পোড়ানোর প্রক্রিয়া কিছুটা ত্বরান্বিত হয়। পাশাপাশি এটি রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে ভূমিকা রাখে, ফলে হঠাৎ ক্ষুধা লাগার প্রবণতা কমে এবং খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে রাখা সহজ হয়।

এ ছাড়া দারুচিনিতে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান রয়েছে, যা শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে। এই বৈশিষ্ট্যও পরোক্ষভাবে ওজন নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে। অনেক সময় পিপাসাকে ক্ষুধা হিসেবে ভুল বোঝার কারণে অতিরিক্ত খাবার খাওয়া হয়। নিয়মিত দারুচিনি-পানি পান করলে শরীরের পানির চাহিদা পূরণে সহায়তা করে এবং অপ্রয়োজনীয় স্ন্যাক্স গ্রহণের প্রবণতা কমাতে সাহায্য করে।

দারুচিনির সুঘ্রাণ অনেক ক্ষেত্রে মানসিক তৃপ্তি দেয়, যার ফলে উচ্চ ক্যালরিযুক্ত খাবার, বিশেষ করে মিষ্টিজাতীয় খাবারের প্রতি আকর্ষণ কমে। একই সঙ্গে এটি হজম প্রক্রিয়াকে সহায়তা করে, যা নিয়মিত খাদ্যাভ্যাস বজায় রাখতে সাহায্য করে।

বিশেষজ্ঞরা জানান, সকালে খালি পেটে বা রাতের খাবারের পর দারুচিনি-পানি পান করা যেতে পারে। তবে যেকোনো খাবার বা পানীয় গ্রহণের মধ্যে অন্তত ১৫ থেকে ২০ মিনিটের ব্যবধান রাখা উচিত।

তবে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি, শিশু, অন্তঃসত্ত্বা নারী এবং বুকের দুধ খাওয়ানো মায়েদের ক্ষেত্রে দারুচিনি-পানি পান না করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি অ্যান্টিবায়োটিক বা হৃদরোগের কিছু ওষুধ গ্রহণের সময় এটি পান করলে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। এ কারণে নিয়মিত দারুচিনি-পানি পান শুরু করার আগে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া প্রয়োজন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img