Thursday, September 17, 2026
26 C
Dhaka

ইফতারের শরবতে চিনি না গুড়—কোনটি স্বাস্থ্যকর

রমজান মাসে ইফতারের সময় খেজুরের পাশাপাশি শরবত পান করা অনেকেরই নিয়মিত অভ্যাস। সাধারণত এসব শরবত তৈরিতে সাদা চিনি ব্যবহার করা হয়। এছাড়া মিষ্টিজাতীয় বিভিন্ন ডেজার্ট তৈরিতেও চিনির ব্যবহার ব্যাপক। তবে স্বাস্থ্য সচেতন মানুষের মধ্যে দীর্ঘদিন ধরেই একটি প্রশ্ন রয়েছে—ইফতারে চিনি নাকি গুড়ের শরবত বেশি নিরাপদ।

রাজধানীর ড্রীম ফার্টিলিটি কেয়ার এবং হেমায়েতপুর সেন্ট্রাল হসপিটালের পুষ্টিবিদ ইসরাত জাহান প্রিয়ানা এ বিষয়ে বলেন, সাদা চিনি মূলত শরীরকে কেবল ক্যালরি সরবরাহ করে। এতে উল্লেখযোগ্য কোনো ভিটামিন বা মিনারেল থাকে না। তার ভাষ্য অনুযায়ী, প্রতি এক চা চামচ সাদা চিনি থেকে প্রায় ২০ কিলোক্যালরি শক্তি পাওয়া যায়।

তিনি আরও জানান, অতিরিক্ত সাদা চিনি গ্রহণ করলে ইনসুলিন রেজিসট্যান্স, পিসিওএস, ডায়াবেটিস, স্থূলতা এবং বন্ধ্যাত্বসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়তে পারে। তাই চিনিজাতীয় খাবার খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন।

পুষ্টিবিদদের মতে, সাদা চিনির তুলনায় আখের গুড় বা খেজুরের গুড় তুলনামূলকভাবে ভালো বিকল্প হতে পারে। কারণ গুড়ে সামান্য পরিমাণে আয়রন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এবং কিছু অ্যান্টিঅক্সিডেন্ট থাকে।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, গুড়ও মূলত এক ধরনের চিনিজাতীয় খাবার হওয়ায় এটি অতিরিক্ত খাওয়াও স্বাস্থ্যসম্মত নয়। কারণ এর গ্লাইসেমিক প্রভাবও তুলনামূলক বেশি।

ইসরাত জাহান প্রিয়ানা বলেন, বিশেষ করে আখের গুড়, খেজুরের গুড় এবং তালের গুড় তুলনামূলক ভালো। তবে বাজারে ভেজাল গুড়ের আশঙ্কা থাকায় কেনার আগে সতর্ক থাকতে হবে। ভেজাল বা রাসায়নিক মিশ্রিত গুড় শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।

তিনি আরও জানান, এসবের মধ্যে খেজুরের গুড় সাধারণত কম প্রক্রিয়াজাত এবং এতে কিছু খনিজ উপাদান বেশি থাকে। তবে অবশ্যই খাঁটি ও ভেজালমুক্ত গুড় নির্বাচন করা জরুরি।

রমজানে স্বাস্থ্যকর বিকল্প হিসেবে তিনি ইফতারে অতিরিক্ত চিনি বা গুড়ের শরবতের পরিবর্তে খেজুর ব্যবহার করার পরামর্শ দিয়েছেন। এছাড়া লেবু পানি, পাতলা ফলের জুস, দইয়ের শরবত, ডাবের পানি কিংবা স্যালাইন পান করাও শরীরের জন্য উপকারী হতে পারে। এমনকি মিষ্টতার বিকল্প হিসেবে স্টেভিয়া পাতাও ব্যবহার করা যেতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img