Thursday, September 17, 2026
26 C
Dhaka

মূত্রাশয়ের দুর্বলতায় করণীয়

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেরই প্রস্রাব ধরে রাখার ক্ষমতা ধীরে ধীরে কমে যেতে থাকে। কারও ক্ষেত্রে হাঁচি বা কাশি দিলে কিংবা পেটে চাপ পড়লে কয়েক ফোঁটা প্রস্রাব বেরিয়ে আসে। নারী-পুরুষ উভয়ের মধ্যেই এ সমস্যা দেখা গেলেও বৃদ্ধ বয়সে এর প্রবণতা বেশি। নারীদের ক্ষেত্রে সন্তান প্রসবের পর এই সমস্যা তুলনামূলক বেশি দেখা যায়, যা সামাজিক ও মানসিকভাবে বিব্রতকর পরিস্থিতি তৈরি করে।

চিকিৎসকদের মতে, মূত্রনালি সঠিক সময়ে সংকুচিত না হওয়া বা অতিরিক্ত প্রস্রাবে মূত্রাশয় পরিপূর্ণ হয়ে গেলে অনিচ্ছাকৃতভাবে প্রস্রাব বেরিয়ে আসতে পারে। মূত্রাশয় ও মূত্রনালি ঘিরে থাকা পেশিগুলো দুর্বল হয়ে পড়লেও এই সমস্যা দেখা দেয়। নারীদের ক্ষেত্রে সন্তান জন্মদান, অতিরিক্ত ওজন বৃদ্ধি কিংবা পেটের নিচের পেশি শিথিল হয়ে যাওয়ার কারণেও এমন হতে পারে। পুরুষদের ক্ষেত্রে প্রোস্টেট গ্রন্থির অস্ত্রোপচারের পর এ সমস্যা দেখা দেওয়ার ঝুঁকি থাকে।

কিছু মানুষের ক্ষেত্রে প্রস্রাব করার পরও মূত্রনালি পুরোপুরি খালি হয় না। ফলে অল্প অল্প করে ঝরতে থাকে বা বারবার বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়। মূত্রতন্ত্রের সংক্রমণ, মূত্রনালির ক্যানসার, প্রোস্টেটের সমস্যা, পারকিনসন ডিজিজ কিংবা স্ট্রোকের কারণেও প্রস্রাব ধরে রাখার ক্ষমতা কমে যেতে পারে।

চিকিৎসা পদ্ধতি নির্ভর করে সমস্যার মূল কারণের ওপর। বয়সজনিত কারণে মূত্রাশয় ও মূত্রনালির পেশির শক্তি পুরোপুরি ফিরে না এলে জীবনযাপনে পরিবর্তন এবং ফিজিওথেরাপি কার্যকর হতে পারে। নির্দিষ্ট ব্যায়াম, অভ্যাসের পরিবর্তন এবং কিছু ক্ষেত্রে ইলেকট্রিক্যাল স্টিমুলেশনের মাধ্যমে উপশম সম্ভব।

বিশেষজ্ঞরা পেলভিক ফ্লোর মাসল এক্সারসাইজ, কেগেল এক্সারসাইজসহ নিয়মিত ব্যায়ামের পরামর্শ দেন। পাশাপাশি ব্লাডার ট্রেনিং, মানসিক চাপ কমানো এবং অতিরিক্ত চা-কফি পরিহার করাও উপকারী। এসব অভ্যাস দীর্ঘমেয়াদে প্রস্রাব ধরে রাখার ক্ষমতা উন্নত করতে সহায়তা করে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img