Wednesday, April 22, 2026
31 C
Dhaka

রক্তশূন্যতা কমাতে প্রাকৃতিক খাবারের গুরুত্ব

রক্তশূন্যতা বা অ্যানিমিয়া বর্তমানে একটি নীরব স্বাস্থ্যঝুঁকি হিসেবে দেখা দিচ্ছে। গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রে প্রায় এক কোটি মানুষ প্রয়োজনীয় আয়রনের ঘাটতিতে ভুগছেন। বাংলাদেশে এ বিষয়ে নির্দিষ্ট পরিসংখ্যান না থাকলেও অ্যানিমিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা ইঙ্গিত দেয় যে পরিস্থিতি উদ্বেগজনক। আয়রনের ঘাটতি পূরণে অনেকেই নিয়মিত আয়রন সাপ্লিমেন্ট গ্রহণ করেন। তবে বিশেষজ্ঞদের মতে, প্রাকৃতিক খাদ্য থেকেই আয়রন গ্রহণ সবচেয়ে নিরাপদ ও কার্যকর।

আয়রন রক্তের হিমোগ্লোবিন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং শরীরের প্রতিটি কোষে অক্সিজেন পরিবহনে সহায়তা করে। পাশাপাশি এটি রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে ও হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক ৮ থেকে ১৮ মিলিগ্রাম আয়রন প্রয়োজন, যা সহজলভ্য কয়েকটি খাবার থেকেই পাওয়া সম্ভব।

এর মধ্যে অন্যতম হলো পালংশাক। নিয়মিত পালংশাক খেলে আয়রনের ঘাটতি কমে। এক কাপ কাঁচা পালংশাকে প্রায় ৩ মিলিগ্রাম আয়রন পাওয়া যায়, যা দৈনন্দিন খাদ্যতালিকায় সহজেই যোগ করা যায়।

প্রাণিজ উৎসের মধ্যে মুরগি ও গরুর কলিজা আয়রনের অত্যন্ত ভালো উৎস। ৮৫ গ্রাম মুরগির কলিজায় প্রায় ১১ মিলিগ্রাম আয়রন থাকে। একই পরিমাণ গরুর কলিজায় আয়রন পাওয়া যায় প্রায় ৫ দশমিক ২ মিলিগ্রাম। এ কারণে আয়রনের ঘাটতি পূরণে মুরগির কলিজা তুলনামূলকভাবে বেশি কার্যকর।

বাদাম ও বীজজাত খাবারের মধ্যে কুমড়ার বীজ উল্লেখযোগ্য। ২৮ দশমিক ৩৫ গ্রাম কাঁচা, খোসা ছাড়ানো কুমড়ার বীজে প্রায় আড়াই মিলিগ্রাম আয়রন থাকে। নিয়মিত খাদ্যতালিকায় এটি যোগ করলে আয়রন গ্রহণ সহজ হয়।

উদ্ভিজ্জ প্রোটিনের উৎস মসুর ডালও আয়রনসমৃদ্ধ একটি খাবার। প্রতি ১০০ গ্রাম মসুর ডালে প্রায় ৭ দশমিক ২ মিলিগ্রাম আয়রন থাকে, যা রক্তশূন্যতা প্রতিরোধে সহায়ক।

বিশেষজ্ঞদের মতে, আয়রন দুই ধরনের—হিম ও নন-হিম। প্রাণিজ খাদ্য থেকে পাওয়া হিম আয়রন শরীর সহজে শোষণ করতে পারে। অন্যদিকে শাকসবজি, ডাল ও বীজে থাকা নন-হিম আয়রন তুলনামূলকভাবে কম শোষিত হয়। তবে ভিটামিন সি–সমৃদ্ধ খাবারের সঙ্গে নন-হিম আয়রন গ্রহণ করলে এর শোষণ বাড়ে।

ক্যালসিয়াম আয়রন শোষণে বাধা দিতে পারে। তাই ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণকারীদের আয়রনসমৃদ্ধ খাবার আলাদা সময়ে খাওয়ার পরামর্শ দেওয়া হয়। প্রাণিজ ও উদ্ভিজ্জ আয়রন একসঙ্গে গ্রহণ করলে শরীর উভয় ধরনের আয়রনই ভালোভাবে শোষণ করতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img