Monday, August 3, 2026
27 C
Dhaka
No menu items!

সুস্থ জীবনের সহজ পথ নিয়মিত সাইক্লিং

এক সময় বাঙালির প্রধান বাহন ছিল সাইকেল। সময়ের পরিবর্তনে এর ব্যবহার কিছুটা কমলেও, স্বাস্থ্য ও পরিবেশবান্ধব বাহন হিসেবে সাইকেলের গুরুত্ব এখনও অটুট। গবেষক ও চিকিৎসকদের মতে, শরীর ও মন সুস্থ রাখার অন্যতম কার্যকর উপায় হলো নিয়মিত সাইক্লিং।

সাইকেল চালানোর সহজাত আনন্দের কথা উল্লেখ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি বলেছিলেন, সাইক্লিংয়ের আনন্দ অন্য কোনো কিছুর সঙ্গে তুলনীয় নয়। বিশেষজ্ঞদের মতে, ছোটবেলা থেকেই সাইকেলের সঙ্গে পরিচয় মানুষের শারীরিক সক্ষমতা ও মানসিক সতেজতা বাড়ায়। শহরের যানজটে সাইকেল সময় বাঁচানোর পাশাপাশি শরীরচর্চার সুযোগও তৈরি করে।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বজুড়ে দুই বিলিয়নের বেশি সাইকেল ব্যবহৃত হচ্ছে এবং ২০৫০ সাল নাগাদ এই সংখ্যা পাঁচ বিলিয়নে পৌঁছাতে পারে। জীবিকা, যাতায়াত এবং খেলাধুলার মাধ্যম হিসেবে সাইকেলের জনপ্রিয়তা বাড়ছে।

সাইক্লিং শরীরের পেশি শক্তিশালী করে, সহনশীলতা বাড়ায় এবং হৃদ্‌রোগের ঝুঁকি কমাতে সহায়তা করে। স্কটল্যান্ডের এডিনবরা ও গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত সাইকেল চালিয়ে কর্মস্থলে যান, তাদের মৃত্যুঝুঁকি প্রায় ৪১ শতাংশ কমে যায়।

অস্ট্রেলিয়ার বেটার হেলথ চ্যানেলের তথ্য অনুযায়ী, সাইক্লিং স্ট্রোক, হৃদ্‌রোগ, ক্যান্সার, মানসিক অবসাদ, ডায়াবেটিস, স্থূলতা ও আর্থ্রাইটিসের মতো রোগ প্রতিরোধে সহায়ক। গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. জেসন গিল বলেন, সাইকেল চালিয়ে কাজে যাওয়ার উপকার অস্বীকার করা যায় না এবং এটি সবচেয়ে সাশ্রয়ী ও আনন্দদায়ক ব্যায়ামের একটি মাধ্যম।

তবে সাইক্লিংয়ের কিছু ঝুঁকিও রয়েছে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বয়স্কদের ক্ষেত্রে দুর্ঘটনার ঝুঁকি বেশি হতে পারে। তাই নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার, ট্রাফিক আইন মেনে চলা এবং অতিরিক্ত গতি এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

নিরাপদ সাইক্লিংয়ের জন্য হেলমেট, গ্লাভস, সিগন্যাল লাইট ব্যবহার, উজ্জ্বল পোশাক পরা এবং নিয়মিত সাইকেল সার্ভিস করানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সঠিক ভঙ্গিতে না চালালে বা অতিরিক্ত চাপ দিলে ইনজুরির ঝুঁকি বাড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img