Wednesday, June 17, 2026
33.9 C
Dhaka

খালি পায়ে হাঁটার অভ্যাসে বাড়ছে পা ও জয়েন্টের সমস্যা

অনেকেই ঘর পরিষ্কার রাখার অভ্যাস হিসেবে বাড়ির বাইরে জুতা খুলে খালি পায়ে হাঁটাকে নিরাপদ ও আরামদায়ক মনে করেন। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় শক্ত মেঝেতে খালি পায়ে হাঁটা পা, জয়েন্ট এমনকি মেরুদণ্ডের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, মেঝে দেখতে পরিষ্কার হলেও সেখানে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস ও নানা ধরনের জীবাণু থাকতে পারে। রান্নাঘর ও বাথরুমের আশপাশে আর্দ্রতা বেশি থাকায় সংক্রমণের ঝুঁকিও তুলনামূলকভাবে বেশি। খালি পায়ে হাঁটলে অ্যাথলিটস ফুট, দাদ, চুলকানি, গোড়ালি ফাটা বা ত্বকে জ্বালাপোড়ার মতো সমস্যা দেখা দিতে পারে। যাদের পায়ে আগে থেকেই কাটা বা ফাটল রয়েছে, তাদের ক্ষেত্রে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা আরও বেশি।

রান্না করা, কাপড় কাচা, ঘর মোছা কিংবা সিঁড়ি ওঠানামার মতো দৈনন্দিন কাজ সাধারণত শক্ত মেঝেতেই করতে হয়। খালি পায়ে থাকলে শরীরের সম্পূর্ণ চাপ পায়ের নিচের ফ্যাট প্যাডের ওপর পড়ে। দীর্ঘদিন এভাবে চলতে থাকলে পায়ে ব্যথা, ফোলা ও অতিরিক্ত ক্লান্তি তৈরি হতে পারে। পরবর্তী সময়ে এটি প্লান্টার ফ্যাসিয়াইটিস বা মেটাটারসালজিয়ার মতো জটিল সমস্যায় রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা।

ডায়াবেটিসে আক্রান্তদের জন্য খালি পায়ে হাঁটা আরও বেশি ঝুঁকিপূর্ণ। এ রোগে পায়ের স্নায়ুর সংবেদনশীলতা কমে যাওয়ায় ছোটখাটো কাটা বা আঘাত অনেক সময় টের পাওয়া যায় না। ফলে মেঝেতে পড়ে থাকা ছোট জিনিস থেকেও গুরুতর ক্ষত বা সংক্রমণ হতে পারে। এ কারণে চিকিৎসকেরা ডায়াবেটিক রোগীদের ঘরের ভেতরেও সাপোর্টযুক্ত জুতা বা স্লিপার ব্যবহারের পরামর্শ দেন।

বিশেষজ্ঞদের মতে, টাইলস বা মার্বেলের মতো শক্ত মেঝেতে খালি পায়ে হাঁটলে গোড়ালি, হাঁটু ও কোমরে অতিরিক্ত চাপ পড়ে। এর ফলে গোড়ালির ব্যথা, অ্যাকিলিস টেন্ডোনাইটিস, জয়েন্ট শক্ত হয়ে যাওয়া কিংবা কোমর ব্যথার সমস্যা দেখা দিতে পারে। দীর্ঘমেয়াদে শরীরের ভঙ্গিমাতেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এ ছাড়া ঠাণ্ডা মেঝেতে দীর্ঘ সময় খালি পায়ে হাঁটলে শরীরের তাপমাত্রার ভারসাম্য বিঘ্নিত হতে পারে। এতে সর্দি-কাশি, পেশিতে টান বা খিঁচুনির মতো সমস্যা দেখা দিতে পারে, যা শিশু ও বয়স্কদের ক্ষেত্রে দ্রুত প্রভাব ফেলতে পারে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বাড়ির ভেতরে হালকা, নরম ও ভালো সাপোর্টযুক্ত স্লিপার বা ইনডোর জুতা ব্যবহারের পরামর্শ দেন। এসব জুতায় ভালো কুশনিং, আর্চ সাপোর্ট এবং পিচ্ছিল নয় এমন গ্রিপ থাকা জরুরি। বাথরুমের জন্য আলাদা জুতা ব্যবহার এবং বাইরের জুতা ঘরের বাইরে রাখার অভ্যাস জীবাণু সংক্রমণের ঝুঁকি কমাতে সহায়ক বলে জানান তারা।

সব মিলিয়ে বিশেষজ্ঞদের মত, সাময়িক আরাম মিললেও দীর্ঘমেয়াদে খালি পায়ে হাঁটা পা, জয়েন্ট ও পিঠের জন্য ক্ষতিকর হতে পারে। তাই দৈনন্দিন জীবনে সামান্য সতর্কতা ও সাপোর্টযুক্ত স্লিপার ব্যবহার বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি এড়াতে সাহায্য করতে পারে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

রামগঞ্জে ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তেজনা, একাডেমিতে ভাঙচুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যালয়ের আবাসিক হল থেকে মেহেদী হাসান (১৫)...

নন্দিনীর মৃত্যু ঘিরে উত্তেজনা, এলাকায় থমথমে পরিস্থিতি

লালমনিরহাটের আদিতমারীতে শ্বাসরোধে হত্যার শিকার সাত বছর বয়সী শিশু...

চট্টগ্রামে ১৮ ঘণ্টা পানি বন্ধ, একাধিক এলাকায় ভোগান্তির আশঙ্কা

চট্টগ্রাম নগরে বিভিন্ন উন্নয়ন কাজের কারণে ১৮ ঘণ্টা পানি...

অভয়নগরে রাতে স্কুল মাঠে যুবককে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

যশোরের অভয়নগরে রিয়াজ হোসেন (২৯) নামের একাধিক মামলার আসামিকে...

পটল-ঝিঙ্গাসহ সবজির দাম কমে ২০–৪০ টাকা পর্যন্ত পতন

রাজবাড়ীতে গত দুই সপ্তাহে সবজির বাজারে উল্লেখযোগ্য দরপতন হয়েছে।...

মহানবী (সা.)-এর উপমায় প্রাণ ও প্রকৃতির শিক্ষা

ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ মানুষের কাছে সহজভাবে পৌঁছে...

কালীগঞ্জে বিদ্যুৎ তার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের, দুইজন আটক

গাজীপুরের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরি করতে...

বৃষ্টিকে উপেক্ষা করে শ্রীমঙ্গলে জনতার ঢল, প্রধানমন্ত্রীর সফর ঘিরে উত্তেজনা

টানা বৃষ্টির মধ্যেই মৌলভীবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর...

গাংনীতে দোকানের সামনে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট উদ্ধার, আতঙ্ক

মেহেরপুরের গাংনীতে একটি মুদি দোকানের সামনে থেকে লাল স্কচটেপ...

কুমির আতঙ্কে পর্তুগাল শিবিরে অস্বস্তি

বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে পর্তুগাল শিবিরে তৈরি হয়েছে অস্বস্তিকর...

শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদের মধ্যেও বাড়ছে হামের সংক্রমণ

দেশে চলমান হামের প্রাদুর্ভাবের মধ্যে শুধু শিশুরাই নয়, প্রাপ্তবয়স্করাও...

রেকর্ডের দৌড়ে মেসির পাশে এমবাপ্পে

একই ম্যাচে দুই দিকেই ইতিহাস লেখা হয়ে গেল কিলিয়ান...

আর্জেন্টিনাকে শুভকামনা জানালেন বিদায়ী নায়ক দি মারিয়া

২০২৪ কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন আনহেল...

আর্জেন্টিনার বিপক্ষে চমক দেখাতে প্রস্তুত আলজেরিয়া

বিশ্বকাপের মঞ্চে শক্তিশালী প্রতিপক্ষের সামনে দাঁড়িয়েও নিজেদের সামর্থ্য দেখাতে...
spot_img

আরও পড়ুন

রামগঞ্জে ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তেজনা, একাডেমিতে ভাঙচুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যালয়ের আবাসিক হল থেকে মেহেদী হাসান (১৫) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী...

নন্দিনীর মৃত্যু ঘিরে উত্তেজনা, এলাকায় থমথমে পরিস্থিতি

লালমনিরহাটের আদিতমারীতে শ্বাসরোধে হত্যার শিকার সাত বছর বয়সী শিশু নন্দিনীর ময়নাতদন্ত শেষে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করলে গতকাল রাতে...

চট্টগ্রামে ১৮ ঘণ্টা পানি বন্ধ, একাধিক এলাকায় ভোগান্তির আশঙ্কা

চট্টগ্রাম নগরে বিভিন্ন উন্নয়ন কাজের কারণে ১৮ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে চট্টগ্রাম ওয়াসা। কাপাসগোলা ব্রিজ এলাকায় পাইপলাইন স্থানান্তর কাজের জন্য এ...

অভয়নগরে রাতে স্কুল মাঠে যুবককে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

যশোরের অভয়নগরে রিয়াজ হোসেন (২৯) নামের একাধিক মামলার আসামিকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৬ জুন) রাত ১টার দিকে...
spot_img