Sunday, May 3, 2026
29 C
Dhaka

মজবুত ও রেশমি চুলের জন্য নারকেল দুধের হেয়ার প্যাক

আপনার চুল শুষ্ক, কোঁকড়া বা প্রাণহীন হয়ে পড়ছে? নারকেল দুধ ব্যবহার করে ঘরেই সহজে চুলের স্বাস্থ্য ফিরিয়ে আনা সম্ভব। নারকেল দুধ ভিটামিন, খনিজ এবং ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ। অন্যান্য প্রাকৃতিক উপাদান যেমন অ্যালোভেরা, ডিম, দই বা কলার সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে চুল হবে মসৃণ, ঝলমলে এবং সুস্থ।

১. মধুর সঙ্গে নারকেল দুধ
আধা কাপ নারকেল দুধে দুই টেবিল চামচ মধু মিশিয়ে মাথার ত্বক ও চুলে মাখুন। আঙুল দিয়ে ৫ মিনিট আলতো ম্যাসাজ করুন। ৩০–৪০ মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। মধু চুলকে হাইড্রেটেড রাখে, নারকেল দুধ গোড়া মজবুত করে।

২. শুকনো জবা ফুলের সঙ্গে
শুষ্ক ও নিস্তেজ চুলের জন্য নারকেল দুধ ও শুকনো জবা ফুলের গুঁড়া ব্যবহার করুন। জবা ফুল অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং অ্যামিনো অ্যাসিডে সমৃদ্ধ, যা চুলের স্বাস্থ্য উন্নত করে। সপ্তাহে এক দিন ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়।

৩. কলার সঙ্গে নারকেল দুধ
ভিটামিন ও ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ আধা কাপ নারকেল দুধে একটি মাঝারি কলা চটকে মিশান। চুলে মেখে আধা ঘণ্টা রাখুন, এরপর ধুয়ে ফেলুন। কলা চুল মসৃণ ও ঝলমলে করে এবং দূষণের ক্ষতিকর প্রভাব কমায়।

৪. টক দইয়ের সংমিশ্রণ
আধা কাপ নারকেল দুধে দুই টেবিল চামচ টক দই মিশিয়ে চুলে লাগান। ৫ মিনিট ম্যাসাজ করুন, ৩০–৪০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। টক দই ভিটামিন ও ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ, চুলের গোড়া শক্ত করে এবং ভঙ্গুরতা কমায়।

৫. জলপাই তেলের সঙ্গে আর্দ্রতা ফিরানো
আধা কাপ নারকেল দুধে দুই টেবিল চামচ জলপাই তেল মেশান। চুলে মাখে আধা ঘণ্টা রাখুন, এরপর ধুয়ে ফেলুন। জলপাই তেল চুলকে শক্তিশালী করে, পুষ্টি যোগায় এবং ক্ষতিগ্রস্ত চুলের আর্দ্রতা ফিরিয়ে আনে।

এই প্রাকৃতিক হেয়ার প্যাকগুলো ব্যবহার করে চুল হবে স্বাস্থ্যসম্মত, রেশমি এবং প্রাণবন্ত।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

হাম-নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৯ মাসের শিশুর মৃত্যু

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে আরশ নামে ৯ মাস বয়সী...

নাচোলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ভগ্নিপতি-শ্যালক নিহত হয়েছেন।...

৫ হাজারের বেশি সেনা প্রত্যাহারের পরিকল্পনায় যুক্তরাষ্ট্র

জার্মানি থেকে ৫ হাজার মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণার পর...

ইরানের শান্তি প্রস্তাব ঘিরে উত্তেজনা, হামলার ইঙ্গিত ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি উসকানিমূলক আচরণ...

যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে নতুন উত্তেজনা

মার্কিন মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে কার্যকর হওয়া যুদ্ধবিরতির...

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় নতুন মাত্রা

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এড়িয়ে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে পৌঁছেছে ইরানের একটি...

পাহাড়ে পানি সংকট ও জীববৈচিত্র্য হুমকিতে

একসময় ঘন সবুজ অরণ্যে আচ্ছাদিত পার্বত্য চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা...

মাদকবিরোধী বার্তায় সুকান্ত মেলার প্রস্তুতি

বর্তমান সমাজে মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে উল্লেখ করে...

কুমিল্লায় হাম উপসর্গে শিশুমৃত্যু বেড়ে ৬

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ভর্তি আরশ...

কমিটি ঘোষণায় ক্ষোভ, রাঙামাটিতে সড়ক অবরোধ

রাঙামাটিতে আট বছর পর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণাকে...

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দেড় বছর বয়সী শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পানিতে ডুবে সায়ান নামে দেড় বছর বয়সী...

পাথরঘাটায় মাদকবিরোধী অভিযানে ধরা ছাত্রদল নেতা

বরগুনার পাথরঘাটায় জেলা ছাত্রদলের এক নেতার বাসা থেকে বিপুল...

চাঁদপুরে সড়কের জায়গা দখলমুক্ত করতে অভিযান

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দুই পাশ থেকে অবৈধ স্থাপনা সরাতে...
spot_img

আরও পড়ুন

হাম-নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৯ মাসের শিশুর মৃত্যু

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে আরশ নামে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম...

নাচোলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ভগ্নিপতি-শ্যালক নিহত হয়েছেন। রোববার (৫ ডিসেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের বেনীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নাচোল উপজেলার...

৫ হাজারের বেশি সেনা প্রত্যাহারের পরিকল্পনায় যুক্তরাষ্ট্র

জার্মানি থেকে ৫ হাজার মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণার পর এবার আরও বড় পরিসরে সেনা সংখ্যা কমানোর ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন,...

ইরানের শান্তি প্রস্তাব ঘিরে উত্তেজনা, হামলার ইঙ্গিত ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি উসকানিমূলক আচরণ করে বা বড় কোনো ভুল করে বসে, তবে যুক্তরাষ্ট্র হামলা করতে পারে। ফ্লোরিডার স্থানীয় সময়...
spot_img