Monday, August 24, 2026
29 C
Dhaka

চাঁদপুরে সড়কের জায়গা দখলমুক্ত করতে অভিযান

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দুই পাশ থেকে অবৈধ স্থাপনা সরাতে প্রশাসনের অভিযান শুরু হয়েছে। সড়ক বিভাগের তথ্য অনুযায়ী, জেলা সদর থেকে কুমিল্লার লালমাই পর্যন্ত বিস্তৃত এই সড়কের পাশে গড়ে ওঠা প্রায় ২৭০টি অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।

রোববার (৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে আনুষ্ঠানিকভাবে এ অভিযান শুরু হয়। শুরুতেই বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে গড়ে ওঠা স্থাপনাগুলো ভেঙে ফেলা হয়, যাতে সড়কের স্বাভাবিক চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করা যায়।

অভিযানের অংশ হিসেবে পুলিশ সুপারের বাসভবনের উত্তর পাশ, ওয়্যারলেস বিআরডিবি অফিসের সামনে, ইকরা মডেল একাডেমি সংলগ্ন এলাকা, ওয়্যারলেস সবজি বাজার, গোশতের বাজার এবং ওয়্যারলেস মোড় এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থাকা অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এতে সড়কের দুই পাশ অনেকটাই উন্মুক্ত হয়ে পড়ে।

স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে কিছুটা অসন্তোষও দেখা গেছে। ওয়্যারলেস বাজারের ব্যবসায়ী মো. ফেরদৌস বলেন, জায়গাটি সড়কের হলেও দীর্ঘদিন ধরে চাঁদপুর পৌরসভা এই বাজার ইজারা দিয়ে আসছে। ইজারাদার নিয়মিত খাজনা আদায় করছিলেন।

অভিযানের আগে সংশ্লিষ্ট এলাকাগুলোতে সড়ক বিভাগ থেকে নোটিশ প্রদান করা হয় এবং মাইকিং করে স্থাপনাগুলো সরিয়ে নেওয়ার জন্য সতর্ক করা হয়েছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এরপরও অনেকে নির্দেশনা না মানায় উচ্ছেদ কার্যক্রম চালানো হয়।

সড়ক ও জনপথ চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইউনুছ আলী জানান, এটি নিয়মিত উচ্ছেদ অভিযানের অংশ এবং সপ্তাহব্যাপী এ কার্যক্রম চলবে। তিনি বলেন, জেলা সদর থেকে কুমিল্লার লালমাই পর্যন্ত আঞ্চলিক সড়কের দুই পাশের ২৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদের আওতায় আনা হয়েছে।

তিনি আরও জানান, উচ্ছেদ কার্যক্রমে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের একটি তালিকা প্রস্তুত করা হবে এবং তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে, যাতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া যায়।

চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি বলেন, অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করা ব্যক্তিদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img