Thursday, June 18, 2026
31.4 C
Dhaka

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় নতুন মাত্রা

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এড়িয়ে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে পৌঁছেছে ইরানের একটি বড় তেলবাহী জাহাজ। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ট্যাংকারট্র্যাকারস ডটকমের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

রোববার (৭ ডিসেম্বর) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানির (এনআইটিসি) মালিকানাধীন ‘হিউজ’ নামের জাহাজটি প্রায় ১৯ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহন করছে, যার বাজারমূল্য আনুমানিক ২২ কোটি মার্কিন ডলার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্যাংকারট্র্যাকারস জানায়, এক সপ্তাহেরও বেশি সময় আগে জাহাজটিকে সর্বশেষ শ্রীলঙ্কা উপকূলে দেখা গিয়েছিল। বর্তমানে এটি ইন্দোনেশিয়ার লম্বক প্রণালি অতিক্রম করে রিয়াউ দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে।

সংস্থাটি আরও জানায়, গত ১৩ এপ্রিল মার্কিন নৌবাহিনী ইরানি বন্দর অবরোধের ঘোষণা দেওয়ার সময় ‘হিউজ’ ইরানের জলসীমায় অবস্থান করছিল। এর আগে ২০ মার্চ মালাক্কা প্রণালি থেকে ইরানের উদ্দেশে যাত্রা শুরুর পর থেকেই জাহাজটির ‘অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম’ বা এআইএস বন্ধ রাখা হয়, ফলে এর গতিবিধি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।

এদিকে, গত ২৯ এপ্রিল ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দাবি করে, তাদের অন্তত ৫২টি জাহাজ সফলভাবে মার্কিন অবরোধ ভেঙে গন্তব্যে পৌঁছেছে। তবে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, অবরোধ কার্যক্রম শুরুর পর থেকে তারা ইরান-সংশ্লিষ্ট অন্তত ৪১টি নৌযানকে গতিপথ পরিবর্তনে বাধ্য করেছে।

মার্কিন কর্মকর্তারা বলছেন, অবরোধ কার্যকরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। তাদের দাবি, অবরোধের কারণে ইরান তেল রপ্তানিতে বাধার মুখে পড়েছে এবং মজুদ রাখার সক্ষমতা কমে আসায় উৎপাদনেও প্রভাব পড়তে পারে, যা দেশটির জন্য বড় অর্থনৈতিক ক্ষতির কারণ হতে পারে।

সূত্র: আলজাজিরা

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

বিশ্বমানের সেনাবাহিনী গড়ে তুলতে চলছে আধুনিকায়ন কার্যক্রম: সেনাপ্রধান

পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতা ও আধুনিক যুদ্ধকৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে...

মালয়েশিয়ায় দক্ষ কর্মী পাঠানোর লক্ষ্যেই প্রধানমন্ত্রীর সফর

মালয়েশিয়ায় দক্ষ জনশক্তি রপ্তানি বৃদ্ধি, কর্মীদের অধিকার সুরক্ষা এবং...

তামাকজনিত মৃত্যুতে উদ্বেগ, প্রতি ঘণ্টায় ১৮ জনের প্রাণহানি

দেশে তামাকজাত দ্রব্য সেবনের কারণে বছরে এক লাখ ৬১...

লাকসামে ঐতিহ্যবাহী স্থাপনায় অবৈধ দেয়াল ভাঙা নিয়ে উত্তেজনা

কুমিল্লার লাকসাম উপজেলার পশ্চিমগাঁওয়ে অবস্থিত নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর ঐতিহাসিক...

বিয়ের প্রতিশ্রুতি নিয়ে দ্বন্দ্ব, থানায় তরুণীর অভিযোগ

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রতিশ্রুতি ঘিরে এক...

আশুরার তাৎপর্য ও ইসলামের নির্দেশিত আমল

হিজরি নববর্ষের সূচনার সঙ্গে মুসলিম বিশ্বে শুরু হয়েছে পবিত্র...

মেঘনা নদীতে রিফাতের লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সশস্ত্র গোলাগুলির ঘটনার পর নিখোঁজ থাকা রিফাত...

খামার মোড়ে নৃশংস ঘটনা, কর্মচারী নিহত

রংপুর নগরীর খামার মোড় এলাকায় হোটেল মালিকের হাতুড়ির আঘাতে...

গাইবান্ধায় পুকুরে কিশোরের মৃত্যু, দুই বন্ধুর বিরুদ্ধে অভিযোগ

গাইবান্ধা সদর উপজেলায় এক কিশোরকে পুকুরে চুবিয়ে হত্যার অভিযোগ...

রামগঞ্জে ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তেজনা, একাডেমিতে ভাঙচুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির আবাসিক হল থেকে...

কেন্দুয়ায় মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে শিশুকে নির্যাতনের মামলা

নেত্রকোনার কেন্দুয়ায় ১২ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের...

ঢাকায় শিশু শিক্ষার্থীদের সঙ্গে জাইমা রহমানের তিন ঘণ্টার আড্ডা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলার কৃতি শিশু শিক্ষার্থীদের সঙ্গে...

মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে কালো পলিথিনে মোড়ানো অবস্থায়...

ধামরাইয়ে ডিবি পরিচয়ে ছিনতাই, মহাসড়কে তিন লাখ টাকা লুট

ঢাকার ধামরাইয়ে ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যক্তির কাছ থেকে...
spot_img

আরও পড়ুন

বিশ্বমানের সেনাবাহিনী গড়ে তুলতে চলছে আধুনিকায়ন কার্যক্রম: সেনাপ্রধান

পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতা ও আধুনিক যুদ্ধকৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ সেনাবাহিনীকে আরও দক্ষ, প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করা...

মালয়েশিয়ায় দক্ষ কর্মী পাঠানোর লক্ষ্যেই প্রধানমন্ত্রীর সফর

মালয়েশিয়ায় দক্ষ জনশক্তি রপ্তানি বৃদ্ধি, কর্মীদের অধিকার সুরক্ষা এবং দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটি সফর করছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ...

তামাকজনিত মৃত্যুতে উদ্বেগ, প্রতি ঘণ্টায় ১৮ জনের প্রাণহানি

দেশে তামাকজাত দ্রব্য সেবনের কারণে বছরে এক লাখ ৬১ হাজারের বেশি মানুষের মৃত্যু হচ্ছে বলে জানানো হয়েছে। সে হিসেবে প্রতি ঘণ্টায় গড়ে ১৮ জন...

লাকসামে ঐতিহ্যবাহী স্থাপনায় অবৈধ দেয়াল ভাঙা নিয়ে উত্তেজনা

কুমিল্লার লাকসাম উপজেলার পশ্চিমগাঁওয়ে অবস্থিত নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর ঐতিহাসিক জমিদার বাড়ি জাদুঘরের প্রবেশপথে নির্মিত একটি ‘অবৈধ ইটের দেয়াল’ ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ স্থানীয় জনতা। এতে...
spot_img