Thursday, September 17, 2026
26 C
Dhaka

পাহাড়ে পানি সংকট ও জীববৈচিত্র্য হুমকিতে

একসময় ঘন সবুজ অরণ্যে আচ্ছাদিত পার্বত্য চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা এখন ব্যাপক বন উজাড়ের ফলে ন্যাড়া ও অনুর্বর ভূমিতে পরিণত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, নির্বিচারে বন নিধন, অপরিকল্পিত জুম চাষ, কাঠ পাচার ও ইটভাটার বিস্তারে গত কয়েক দশকে পাহাড়ি অঞ্চলের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) প্রকাশিত বিভিন্ন জরিপ ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, পার্বত্য চট্টগ্রামের মোট প্রায় ১৩ লাখ ২৯ হাজার ৫০০ হেক্টর জমির মধ্যে একসময় প্রায় ১১ লাখ ৫ হাজার ৩৫৩ হেক্টর এলাকা বনভূমিতে আচ্ছাদিত ছিল, যা মোট এলাকার প্রায় ৮০ শতাংশ। তবে বর্তমানে এসব এলাকার প্রায় ৯৫ শতাংশ বনভূমি ধ্বংস হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

পরিবেশবিদরা বলছেন, বন উজাড়ের ফলে পাহাড়ধসের ঝুঁকি বৃদ্ধি পেয়েছে, শুকিয়ে যাচ্ছে ঝিরি-ঝর্ণা এবং তীব্র হচ্ছে পানির সংকট। একই সঙ্গে বিলুপ্তির পথে যাচ্ছে বহু উদ্ভিদ ও প্রাণীর প্রাকৃতিক আবাসস্থল। এর প্রভাব সরাসরি পড়ছে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা, কৃষি ও সামগ্রিক অর্থনীতিতে।

জরিপে উল্লেখ করা হয়েছে, পার্বত্য অঞ্চলের প্রায় সাত লাখ ১০ হাজার ৬০৩ হেক্টর জমি ‘ইউনক্লাসড স্টেট ফরেস্ট’ হিসেবে চিহ্নিত, যা কার্যত অরক্ষিত। ফলে এসব এলাকায় বন উজাড়ের হার তুলনামূলক বেশি। গবেষণা অনুযায়ী, প্রতিবছর জুম চাষে প্রায় ২০ হাজার হেক্টর এবং অন্যান্য কারণে আরও প্রায় পাঁচ হাজার হেক্টর বনভূমি উজাড় হচ্ছে।

বন বিভাগের তথ্যমতে, তিন পার্বত্য জেলায় প্রায় ১৬ হাজার ৬৪৪ হেক্টর সংরক্ষিত বনভূমি অবৈধ দখলে রয়েছে, যা পরিবেশগত ভারসাম্যকে আরও বিপন্ন করে তুলছে।

স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা বলছেন, পরিকল্পিত বনায়নের মাধ্যমে ন্যাড়া পাহাড় পুনরুজ্জীবিত করা সম্ভব। রোয়াংছড়ি উপজেলার প্রু কান্তি তঞ্চঙ্গ্যাসহ কয়েকজন বাসিন্দা মনে করেন, পরিকল্পিতভাবে ফলজ ও বনজ গাছ লাগানো হলে পরিবেশের ভারসাম্য ফিরে আসবে এবং পানির উৎস পুনরুদ্ধার হবে।

বান্দরবান জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আবু জাফর বলেন, গত কয়েক দশকে নির্বিচারে বন উজাড় হলেও পর্যাপ্ত বনায়ন হয়নি, যার ফলে পানি সংকট ও পাহাড়ধসের ঘটনা বেড়েছে। তিনি মনে করেন, ন্যাড়া পাহাড়ে বনায়ন হলে পরিবেশ সুরক্ষার পাশাপাশি পর্যটন শিল্পেরও বিকাশ ঘটবে।

পরিবেশ সংশ্লিষ্টরা আরও জানান, পরিকল্পিত বনায়ন, পরিবেশবান্ধব পর্যটন, ফল সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণ এবং সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে পার্বত্য অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা বৃদ্ধি পাবে।

এ বিষয়ে সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী বলেন, ‘টেকসই পানি ব্যবস্থাপনা, পরিকল্পিত বনায়ন এবং পর্যটনের সমন্বিত উন্নয়ন হলে পার্বত্য এলাকার আর্থসামাজিক অবস্থার বড় পরিবর্তন সম্ভব।’

বিশেষজ্ঞরা মনে করেন, দীর্ঘমেয়াদি রাষ্ট্রীয় পরিকল্পনা, কার্যকর বন ব্যবস্থাপনা, অবৈধ দখল ও কাঠ পাচার বন্ধ এবং স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততা নিশ্চিত করা গেলে এ সংকট মোকাবিলা সম্ভব হবে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img