Sunday, May 3, 2026
29 C
Dhaka

লক্ষ্মীপুরে ১৪ মাস পর কৃষকদল নেতার মরদেহ উত্তোলন, ময়নাতদন্তের নির্দেশ

লক্ষ্মীপুরে দাফনের প্রায় ১৪ মাস পর কবর থেকে এক কৃষকদল নেতার মরদেহ উত্তোলন করা হয়েছে। মামলার তদন্তের অংশ হিসেবে আদালতের নির্দেশনায় ময়নাতদন্তের জন্য এ পদক্ষেপ নেওয়া হয়।

রোববার (৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার তেরোবেঁকি এলাকার পারিবারিক কবরস্থান থেকে শাহাদাত হোসেন পরাশের মরদেহ উত্তোলন করা হয়। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মুহাম্মদ নাহিদ শেখ সুমন এবং সদর হাসপাতালের মেডিক্যাল কর্মকর্তা আরমান হোসেন উপস্থিত ছিলেন।

শাহাদাত হোসেন পরাশ জেলা কৃষকদলের সাবেক সহসভাপতি ছিলেন। তিনি লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ শেখ সুমন বলেন, ‘পরাশ ২০২৫ সালের ৭ মার্চ চট্টগ্রামের জোরারগঞ্জ মোস্তানগর এলাকায় মারা যান। ময়নাতদন্ত ছাড়াই পরদিন তার মরদেহ লক্ষ্মীপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তবে হত্যার অভিযোগ এনে তার স্ত্রী শেফালি বেগম শেপু একই বছর ৯ এপ্রিল চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি অভিযোগ করেন। ঘটনাটি আমলে নিয়ে আদালত নিহতের ময়নাতদন্তের জন্য মরদেহ উত্তোলনের নির্দেশ দেন।’

তিনি বলেন, ‘নিহতের মরদেহ উত্তোলন করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পুনরায় দাফন করা হবে।’

বাদী শেফালি বেগম শেপু বলেন, ‘আমার স্বামী পরাশ ওমানপ্রবাসী ছিল। ঘটনার প্রায় ৮ মাস আগে তিনি ছুটিতে দেশে আসেন। অভিযুক্ত মোহনের সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্ক ছিল। পরাশ চেয়েছিল একটি মাটি খনন যন্ত্র ভেকু মেশিন কিনে দেশে থেকে যাবে। এতে ঘটনার দিন প্রায় ১০ লাখ টাকা নিয়ে মোহনকে নিয়ে পরাশ মোটরসাইকেলযোগে চট্টগ্রামের মীরসরাইয়ের উদ্দেশে যায়। পরে জানা যায়, ঘটনাস্থলে সড়ক দুর্ঘটনায় পরাশ মারা যায়।’

তিনি বলেন, ‘খবর পেয়ে আমার স্বজনরা জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের কাছ থেকে পরাশের মরদেহ উদ্ধার করে। তখন তার পেটে ছুরির আঘাতের চিহ্ন দেখে পুলিশ ঘটনাটি নিয়ে মামলা করার জন্য বলে। পরদিন ময়নাতদন্তের জন্য তার মরদেহ লক্ষ্মীপুরে এনে দাফন করা হয়। এ ঘটনায় জোরারগঞ্জ থানায় মামলা করতে গেলে তারা আদালতে মামলা দায়ের করার পরামর্শ দেয়। এতে আদালতে মামলা দায়ের করা হয়। পরাশের কাছে থাকা ১০ লাখ টাকা আত্মসাৎ করতেই তাকে হত্যা করা হয়।’

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে নতুন উত্তেজনা

মার্কিন মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে কার্যকর হওয়া যুদ্ধবিরতির...

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় নতুন মাত্রা

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এড়িয়ে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে পৌঁছেছে ইরানের একটি...

পাহাড়ে পানি সংকট ও জীববৈচিত্র্য হুমকিতে

একসময় ঘন সবুজ অরণ্যে আচ্ছাদিত পার্বত্য চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা...

মাদকবিরোধী বার্তায় সুকান্ত মেলার প্রস্তুতি

বর্তমান সমাজে মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে উল্লেখ করে...

কুমিল্লায় হাম উপসর্গে শিশুমৃত্যু বেড়ে ৬

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ভর্তি আরশ...

কমিটি ঘোষণায় ক্ষোভ, রাঙামাটিতে সড়ক অবরোধ

রাঙামাটিতে আট বছর পর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণাকে...

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দেড় বছর বয়সী শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পানিতে ডুবে সায়ান নামে দেড় বছর বয়সী...

পাথরঘাটায় মাদকবিরোধী অভিযানে ধরা ছাত্রদল নেতা

বরগুনার পাথরঘাটায় জেলা ছাত্রদলের এক নেতার বাসা থেকে বিপুল...

চাঁদপুরে সড়কের জায়গা দখলমুক্ত করতে অভিযান

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দুই পাশ থেকে অবৈধ স্থাপনা সরাতে...

পুলিশ পরিচয়ে তেল নিতে গিয়ে যুবক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পুলিশ পরিচয় দিয়ে ফিলিং স্টেশন থেকে...

বুড়িচংয়ে ১০ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

কুমিল্লার বুড়িচং উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ একজন...

রাজাপুরে ইয়াবাসহ আটক আলিফ তালুকদার

ঝালকাঠির রাজাপুর উপজেলায় ৬৪ পিস ইয়াবাসহ উপজেলা বিএনপির সভাপতির...

ইয়াবা ও গাঁজা সেবনে বিভিন্ন মেয়াদে সাজা

পিরোজপুর সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে চার মাদকসেবী ও কারবারিকে...

রোহিঙ্গা ইস্যুতে ৭ দফা দাবিতে উখিয়ায় মানববন্ধন

কক্সবাজারের উখিয়া-টেকনাফ অঞ্চলে রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক নিরাপত্তা, কর্মসংস্থান ও অপরাধ...
spot_img

আরও পড়ুন

যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে নতুন উত্তেজনা

মার্কিন মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে কার্যকর হওয়া যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ১১টি গ্রাম খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি...

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় নতুন মাত্রা

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এড়িয়ে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে পৌঁছেছে ইরানের একটি বড় তেলবাহী জাহাজ। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ট্যাংকারট্র্যাকারস ডটকমের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। রোববার...

পাহাড়ে পানি সংকট ও জীববৈচিত্র্য হুমকিতে

একসময় ঘন সবুজ অরণ্যে আচ্ছাদিত পার্বত্য চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা এখন ব্যাপক বন উজাড়ের ফলে ন্যাড়া ও অনুর্বর ভূমিতে পরিণত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, নির্বিচারে বন...

মাদকবিরোধী বার্তায় সুকান্ত মেলার প্রস্তুতি

বর্তমান সমাজে মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে উল্লেখ করে তা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের...
spot_img