Saturday, June 20, 2026
28 C
Dhaka

ফারিয়ার ‘পটাকা’ ও পড়শীর ‘রাস্তা’ নিয়ে আলোচনা-সমালোচনা

এপ্রিলের শেষ দিকে ইউটিউবে মুক্তি পেয়েছে অভিনেত্রী নুসরাত ফারিয়ার ‘পটাকা’ ও কণ্ঠশিল্পী পড়শীর ‘রাস্তা’ গানের মিউজিক ভিডিও। তবে পছন্দের চেয়ে বিতর্কই বেশি উঠছে গান দুটি নিয়ে। নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। সমালোচকদের দাবি, গানের শিরোনামের সঙ্গে কথা ও ভিডিওর কোনো মিল নেই। সেই অনুযায়ী অধিকাংশই নেটিজেনই পাস নম্বর দেননি। ইউটিউব চ্যানেল গিয়ে দেখা গেছে নেটিজেনরা গান দুটিতে লাইকের চেয়ে ডিজলাইক বাটনে বেশিবার ক্লিক করেছেন।

অথচ সাম্প্রতিক সময়ে বাংলাদেশে মিউজিক ভিডিও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। গানের সাথে দৃশ্যায়ন ভক্তদের বিনোদনের জন্য নতুন মাত্রা হিসেবে যুক্ত হয়েছে। কিন্তু সম্প্রতি দুটি মিউজিক ভিডিও’র ক্ষেত্রে মুদ্রার উল্টো পিঠও দেখা গেল। ঢাক-ঢোল পিটিয়ে অভিনেত্রী নুসরাত ফারিয়া আলোচনায় আসলেও ‘পটাকা’ গান দিয়ে তিনি যে ভক্তদের মন জয় করতে পারেননি তার প্রমাণ পাওয়া গেছে কমেন্ট ও ডিজলাইকে। তবে এটা সত্য বহু নেটিজেনকে তিনি গানটি শোনাতে সক্ষম হয়েছেন।

নুসরাত ফারিয়ার কণ্ঠে গাওয়া প্রথম গান পটাকা। এই গান রিলিজের পর আলোচনা-সমালোচনা শুরু হয়। সাধারণত গানের কথা মুখে মুখে ইদানীং কম ফেরে কিন্তু ‘পটাকা’ গানটি মানুষের মুখে উঠে এসেছে। যদিও অনেকের মতে অভিনেত্রী হয়েও নুসরাত ফারিয়া গেয়েছেন ভালো। গত ২৬ এপ্রিল নুসরাত ফারিয়ার গানটি বাংলাদেশ ও ভারতের ভিন্ন ভিন্ন ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের সিএমভি’র চ্যানেলে আজ বুধবার এই রিপোর্ট লেখা পর্যন্ত ‘পটাকা’র ভিউ ৯ লাখ ৯৮ হাজার ও ভারতের এসভিএফের চ্যানেলে ৪ লাখ ৯৮ হাজার। অর্থাৎ গানটির মোট ভিউ প্রায় ১৫ লাখ। কিন্তু এই ভিডিওতে লাইকের চেয়ে ডিজলাইকের সংখ্যা বেশি। বাংলাদেশের সিএমভি’র চ্যানেলে ডিজলাইক ৫২ হাজার, ভারতের এসভিএফের চ্যানেলে ডিজলাইক ১৬ হাজার। অর্থাৎ শুধু ডিজলাইকই প্রায় ৭০ হাজার। আর লাইক করেছে সিএমভি’র চ্যানেলে ১০ হাজার এবং এসভিএফের চ্যানেলে সাড়ে ৭ হাজার। মোট লাইক ১৭ হাজার। অর্থাৎ লাইকের চেয়ে ডিজলাইক তিন গুণ বেশি। গানটির সঙ্গীত পরিচালক প্রীতম হাসান, লিখেছেন রাকিব হাসান রাহুল। মিউজিক ভিডিওর পরিচালক ভারতের নির্মাতা বাবা যাদব।

অন্যদিকে, একই দিন প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশনে প্রকাশ করা হয়েছে কণ্ঠশিল্পী পড়শীর ‘রাস্তা’ নামের একটি মিউজিক ভিডিও। এখানেও ‘ডিজলাইক’ এর পরিমাণ লাইক-এর চেয়ে বেশি। যা দেখে অবাক হয়েছেন স্বয়ং নেটিজেনরা। কেননা ইতোপূর্বে পড়শীর গানে লাইকের চেয়ে ডিজলাইক-এর সংখ্যা বেশি না দেখা গেলেও এবারই প্রথম তার ব্যতিক্রম ঘটেছে। এই গানের সঙ্গীত পরিচালক জুয়েল মোর্শেদ, কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন ও ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। বুধবার এই রিপোর্ট লেখার সময় পড়শীর গানের ‘ভিউয়ার’ হয়েছে ৭ লাখ। ৭ হাজার ডিজলাইকের বিপরীতে লাইক পড়েছে ৫ হাজার।

শুধু ডিজলাইক নয়, গান দুটির ভিডিওতে কমেন্টের দিকে তাকালে দেখা যায় নেতিবাচক মন্তব্যের ভিড়ে ইতিবাচক মন্তব্য খুঁজে পাওয়া মুশকিল। তবে গানের ভিডিওতে লাইক-ডিজলাইক কিংবা ভালো-বাজে কমেন্ট গানের মানদণ্ড নির্ধারণ করে না বলে মনে করেন সংগীত সংশ্লিষ্টরা।তাদের মতে, এটা নেটিজেনদের সাময়িক প্রতিক্রিয়া মাত্র। প্রত্যেক সেলিব্রিটির পক্ষ-বিপক্ষের ভক্তরা ওয়েব জগতে সক্রিয়। তারাই নেতিবাচক-ইতিবাচক প্রতিযোগিতায় অংশ নিয়ে ভিডিও কিংবা ফেসবুক, ইনস্টাগ্রাম পোস্টের এমন হাল করেন।

spot_img

আরও পড়ুন

মানুষ কেন অবচেতনভাবে বাঁ দিকে ঘুরে হাঁটে, খুঁজছেন বিজ্ঞানীরা

মানুষ সাধারণত সোজা পথে হাঁটে—এমন ধারণা দীর্ঘদিনের। তবে নতুন...

ঘরেই সহজে তৈরি করুন মজাদার কোলস্ল সালাদ

বিভিন্ন ফাস্টফুড ও গ্রিল খাবারের সঙ্গে পরিবেশিত কোলস্ল সালাদ...

হোয়াটসঅ্যাপ ওয়েবে যুক্ত হচ্ছে গ্রুপ অডিও ও ভিডিও কল সুবিধা

মেটার মালিকানাধীন জনপ্রিয় বার্তাবিনিময় প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণে শিগগিরই...

জিমেইলের এআই সামারি সুবিধা এখন উন্মুক্ত হচ্ছে সব ব্যবহারকারীর জন্য

ই–মেইলের দীর্ঘ কথোপকথন দ্রুত বুঝতে সহায়তা করতে জিমেইলের ‘এআই...

শিশুর অতিরিক্ত ঘাম কখন স্বাভাবিক, কখন অসুস্থতার লক্ষণ

শিশুর ঘাম নিয়ে অনেক বাবা–মায়ের উদ্বেগ থাকে। বিশেষ করে...

ড্রয়ের হতাশার পরও আত্মবিশ্বাসী রোনালদো

বিশ্বকাপের শুরুটা প্রত্যাশামতো হয়নি পর্তুগালের। ডিআর কঙ্গোর বিপক্ষে জয়ের...

বিশ্বকাপে পেনাল্টি গোলে ইতিহাস লিখলেন হ্যারি কেইন

২০২৬ বিশ্বকাপে ব্যক্তিগত অর্জনের নতুন এক অধ্যায় যোগ করলেন...

এক গোল ও এক অ্যাসিস্টে ম্যাচের নায়ক দিয়াজ

বিশ্বকাপের শুরুটা আত্মবিশ্বাসীভাবেই করেছে কলম্বিয়া। আক্রমণাত্মক ফুটবল আর লুইস...

বড় আসরে দীর্ঘ হচ্ছে পর্তুগিজ অধিনায়কের গোলখরা

বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রত্যাশিত ফল পায়নি পর্তুগাল। ডিআর কঙ্গোর...

পর্তুগালের ড্রয়ের পর রোনালদোকে নিয়ে সরব অঁরি

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে প্রত্যাশা পূরণ করতে পারেনি পর্তুগাল।...

বিশ্বকাপের শুরুতেই রোনালদোর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন

বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রত্যাশিত শুরু করতে পারেনি পর্তুগাল। ডিআর...

ওটিপি স্ক্যাম বাড়ছে, সতর্ক থাকতে বলছেন বিশেষজ্ঞরা

ডিজিটাল লেনদেনের বিস্তার যত বাড়ছে, ততই বাড়ছে সাইবার প্রতারণার...

স্মার্টফোনে স্যাটেলাইট সংযোগ এখনই নয়, বলছে অ্যাপল

বিশ্বজুড়ে স্মার্টফোনে সরাসরি স্যাটেলাইট সংযোগ বা ডিরেক্ট-টু-ডিভাইস (ডিটুডি) প্রযুক্তি...

মহররমকে ‘আল্লাহর মাস’ বলা হয় কেন

ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাস হলো মহররম। পবিত্র কোরআনে উল্লেখিত...
spot_img

আরও পড়ুন

মানুষ কেন অবচেতনভাবে বাঁ দিকে ঘুরে হাঁটে, খুঁজছেন বিজ্ঞানীরা

মানুষ সাধারণত সোজা পথে হাঁটে—এমন ধারণা দীর্ঘদিনের। তবে নতুন এক গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র। বিজ্ঞানীরা বলছেন, খোলা বা আবদ্ধ কোনো স্থানে স্বাভাবিকভাবে চলাফেরা...

ঘরেই সহজে তৈরি করুন মজাদার কোলস্ল সালাদ

বিভিন্ন ফাস্টফুড ও গ্রিল খাবারের সঙ্গে পরিবেশিত কোলস্ল সালাদ এখন অনেকের কাছেই জনপ্রিয় একটি খাবার। বাঁধাকপি, গাজর ও বিশেষ ড্রেসিংয়ের সমন্বয়ে তৈরি এই সালাদ...

হোয়াটসঅ্যাপ ওয়েবে যুক্ত হচ্ছে গ্রুপ অডিও ও ভিডিও কল সুবিধা

মেটার মালিকানাধীন জনপ্রিয় বার্তাবিনিময় প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণে শিগগিরই গ্রুপ অডিও ও ভিডিও কল সুবিধা চালু হতে যাচ্ছে। নতুন এ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা কোনো...

জিমেইলের এআই সামারি সুবিধা এখন উন্মুক্ত হচ্ছে সব ব্যবহারকারীর জন্য

ই–মেইলের দীর্ঘ কথোপকথন দ্রুত বুঝতে সহায়তা করতে জিমেইলের ‘এআই ওভারভিউস কনভারসেশন সামারিজ’ সুবিধা বিশ্বব্যাপী আরও বিস্তৃত পরিসরে চালু করছে গুগল। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এই ফিচার...
spot_img