Wednesday, June 17, 2026
35.2 C
Dhaka

সামনে আরো নতুন বই প্রকাশ করব : মাহফুজুর রহমান

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের লেখা উপন্যাস ‘স্মৃতির আল্পনা আঁকি’। বইটি প্রকাশ করেছে মিজান পাবলিশার্স। এ ছাড়া এই উপন্যাস থেকে ধারাবাহিক নাটক নির্মাণ করছেন পরিচালক মুরাদ পারভেজ। গতকাল মঙ্গলবার এফডিসিতে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান ও নাটকের প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। নিজের লেখা উপন্যাস ও অন্যান্য প্রসঙ্গে বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন ড. মাহফুজুর রহমান। সাক্ষাৎকারটি নিয়েছেন নাইস নূর।

উপন্যাসের নাম ‘স্মৃতির আল্পনা আঁকি’। যত দূর জানি এখানে ‘আল্পনা’ একটি চরিত্রের নাম। এই চরিত্রটি প্রসঙ্গে জানতে চাই…

মাহফুজুর রহমান : ‘স্মৃতির আল্পনা আঁকি’ রোমান্টিক উপন্যাস। আল্পনা ব্রাহ্মণ মেয়ে। তাকে ভালোবাসে মুসলমান একটি ছেলে। আল্পনা ছেলেটার ভালোবাসা ফিরিয়ে দেয়। এর কারণ হিসেবে সে জানায় তাদের ধর্ম এক নয়। কিন্তু ঘটনাচক্রে পরবর্তী সময়ে আল্পনার বিয়ে হয় একজন মুসলমান ছেলের সঙ্গে। এভাবে এগিয়ে যায় উপন্যাসের গল্প। সিরিয়ালে আল্পনা চরিত্রে হিমি অভিনয় করছেন। তাঁর বিপরীতে অভিনয় করছেন নিলয়।

‘ভালোবাসি তোমাকে’, ‘আরো সাবধান’, ‘বিদ্রোহ চরিদিকে’ এই চলচ্চিত্রগুলোর গল্প আপনার লেখা ছিল। তখন বই প্রকাশের কথা চিন্তা করেননি কেন?

মাহফুজুর রহমান : আমার লেখা এই তিনটা চলচ্চিত্রই সুপারহিট ছিল। ‘ভালোবাসি তোমাকে’ ছবিতে ‘অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন’ গানটি খুব জনপ্রিয় হয়েছিল। তখন আসলে চলচ্চিত্র ও মেগা সিরিয়ালের জন্যই শুধু গল্প লেখা হতো। ‘ঘর জামাই’ নামে একটা মেগা সিরিয়াল লিখেছিলাম। সিরিয়ালটির ৬০০ পর্ব প্রচারিত হয়েছিল।

যা হোক, পরবর্তী সময়ে ভাবলাম অনেকেই তো বই লিখছে। আমিও তো লিখতে পারি। কারণ আমিও অনেকের বইয়ের মোড়ক উন্মোচন করে থাকি। আমার বইয়েরও তো মোড়ক উন্মোচনের ফিতা আমি কাটতে পারি, তাই না! (হাসি)

‘স্মৃতির আল্পনা আঁকি’ বইটি দেখার পর আপনার কেমন অনুভূতি হয়েছিল?

মাহফুজুর রহমান : এটা আমার লেখা দ্বিতীয় বই। প্রথম বইটি ছিল ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’। বাংলা ও ইংরেজিতে লেখা হয়েছিল বইটি। যেহেতু দ্বিতীয় বই তাই আগের মতো উচ্ছ্বাস ছিল না। আর দেখুন, জীবনে এত পুরস্কার পেয়েছি। এখন পুরস্কার পেলেও পুলকিত হই না।

উপন্যাসটি প্রকাশের পর শুভেচ্ছা বার্তা কেমন পাচ্ছেন?

মাহফুজুর রহমান : মাত্রই তো প্রকাশ পেল বইটি। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইতিহাসবিদ সৈয়দ আনোয়ার হোসেন এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ শুভেচ্ছা জানিয়েছেন। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানিয়েছেন বইটি পড়ার পর তিনি আমাকে তাঁর প্রতিক্রিয়া জানাবেন।

শুনলাম আপনি নতুন আরো দুটি চলচ্চিত্রের গল্প লিখেছেন। গল্পগুলো প্রসঙ্গে বলুন।

মাহফুজুর রহমান : খুব শিগগির আমার গল্প নিয়ে একটি সিনেমা তৈরি হবে। ছবির নাম ‘আমি নায়িকা হব না’। এই ছবিটা অনেক বাস্তবধর্মী হবে। আমাদের দেশে খুলনা, যশোর ও অন্যান্য গ্রাম অঞ্চল থেকে অনেক মেয়ে নায়িকা হওয়ার আশা নিয়ে শহরে আসে। এরপর ঘটে অনেক বৈচিত্র্যময় ঘটনা ও দুর্ঘটনা। এসব নিয়ে ছবির গল্পটি লেখা। এ ছাড়া আরো একটি সিনেমার গল্প লিখছি।

আপনার গল্প লেখার আগ্রহ কখন থেকে তৈরি হয়?

মাহফুজুর রহমান : ছোটবেলায় আমি রূপকথার গল্প বানিয়ে বলতে পারতাম। আমার বন্ধুরা আমার গল্প শুনত। আমি দিনাজপুর জেলা স্কুলে পড়তাম। সেখানকার বাংলা শিক্ষক গোপাল চন্দ্র ভট্টাচার্য ক্লাসে প্রায়ই ছাত্রদের বলতেন গল্প বানিয়ে বলতে। আমার বন্ধুরা অনেকেই বলতে পারত না। আমাকে তখন তিনি বলতেন, ‘তুই গল্প বানিয়ে বল।’ আমিও বানিয়ে বানিয়ে অনেক গল্প বলতাম। এরপর কলেজে ও বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় প্রেমের অনেক গল্প বন্ধুদের বানিয়ে বলেছি। তখন আসলে বই লেখার চিন্তা মাথায় ছিল না। কিন্তু গল্প বলার আগ্রহ তো ছিল।

এবার অন্য প্রসঙ্গে জানতে চাই। আপনার তো ফেসবুকে বেশকিছু ফেইক অ্যাকাউন্ট আছে। সেখান থেকে অনেক স্ট্যাটাসও দেওয়া হয়। ফেইক অ্যাকাউন্টগুলো বন্ধ করার পদক্ষেপ কি আপনি নিয়েছেন?

মাহফুজুর রহমান : বিশেষ একটা শ্রেণি আছে যারা সবসময় আমার পেছনে লেগে থাকে। আমি ভালো করলেও পেছনে কথা বলে আবার খারাপ কিছু করলেও করে। আমি ব্যক্তিগত ভাবে ফেসবুক পছন্দ করি না। ফেসবুকের ইতিবাচক অনেক ব্যাপার আছে। কিন্তু তরুণ প্রজন্ম এটার অপব্যবহার বেশি করছে।

বই লেখা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?

মাহফুজুর রহমান : চলতি বছরে আরো নতুন বই প্রকাশ করব। চার কিংবা পাঁচটা বই প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে।

spot_img

আরও পড়ুন

অভয়নগরে রাতে স্কুল মাঠে যুবককে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

যশোরের অভয়নগরে রিয়াজ হোসেন (২৯) নামের একাধিক মামলার আসামিকে...

পটল-ঝিঙ্গাসহ সবজির দাম কমে ২০–৪০ টাকা পর্যন্ত পতন

রাজবাড়ীতে গত দুই সপ্তাহে সবজির বাজারে উল্লেখযোগ্য দরপতন হয়েছে।...

মহানবী (সা.)-এর উপমায় প্রাণ ও প্রকৃতির শিক্ষা

ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ মানুষের কাছে সহজভাবে পৌঁছে...

কালীগঞ্জে বিদ্যুৎ তার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের, দুইজন আটক

গাজীপুরের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরি করতে...

বৃষ্টিকে উপেক্ষা করে শ্রীমঙ্গলে জনতার ঢল, প্রধানমন্ত্রীর সফর ঘিরে উত্তেজনা

টানা বৃষ্টির মধ্যেই মৌলভীবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর...

গাংনীতে দোকানের সামনে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট উদ্ধার, আতঙ্ক

মেহেরপুরের গাংনীতে একটি মুদি দোকানের সামনে থেকে লাল স্কচটেপ...

কুমির আতঙ্কে পর্তুগাল শিবিরে অস্বস্তি

বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে পর্তুগাল শিবিরে তৈরি হয়েছে অস্বস্তিকর...

শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদের মধ্যেও বাড়ছে হামের সংক্রমণ

দেশে চলমান হামের প্রাদুর্ভাবের মধ্যে শুধু শিশুরাই নয়, প্রাপ্তবয়স্করাও...

রেকর্ডের দৌড়ে মেসির পাশে এমবাপ্পে

একই ম্যাচে দুই দিকেই ইতিহাস লেখা হয়ে গেল কিলিয়ান...

আর্জেন্টিনাকে শুভকামনা জানালেন বিদায়ী নায়ক দি মারিয়া

২০২৪ কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন আনহেল...

আর্জেন্টিনার বিপক্ষে চমক দেখাতে প্রস্তুত আলজেরিয়া

বিশ্বকাপের মঞ্চে শক্তিশালী প্রতিপক্ষের সামনে দাঁড়িয়েও নিজেদের সামর্থ্য দেখাতে...

ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এখন এমবাপ্পের

প্রথমার্ধে ফ্রান্সকে খুব বেশি স্বাচ্ছন্দ্যে দেখা যায়নি। আক্রমণে কিলিয়ান...

জোড়া গোলে ইতিহাসের নতুন অধ্যায় লিখলেন এমবাপ্পে

কিলিয়ান এমবাপ্পের প্রতিভা নিয়ে আলোচনা নতুন নয়। তবে এখন...

বিশ্বকাপের প্রথম ম্যাচেই গোল উৎসব হালান্ডের

বিশ্বকাপের মঞ্চে প্রথম ম্যাচ খেলতে নেমেই নিজের পরিচিত গোল...
spot_img

আরও পড়ুন

অভয়নগরে রাতে স্কুল মাঠে যুবককে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

যশোরের অভয়নগরে রিয়াজ হোসেন (২৯) নামের একাধিক মামলার আসামিকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৬ জুন) রাত ১টার দিকে...

পটল-ঝিঙ্গাসহ সবজির দাম কমে ২০–৪০ টাকা পর্যন্ত পতন

রাজবাড়ীতে গত দুই সপ্তাহে সবজির বাজারে উল্লেখযোগ্য দরপতন হয়েছে। সরবরাহ বৃদ্ধি পাওয়ায় পটল, ঝিঙ্গা, ভেন্ডি, করলা, বেগুন ও পেঁপেসহ প্রায় সব ধরনের সবজির দাম...

মহানবী (সা.)-এর উপমায় প্রাণ ও প্রকৃতির শিক্ষা

ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ মানুষের কাছে সহজভাবে পৌঁছে দিতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) জীবনের নানা বাস্তব উপমা ব্যবহার করতেন। প্রাণী, প্রকৃতি ও মানুষের...

কালীগঞ্জে বিদ্যুৎ তার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের, দুইজন আটক

গাজীপুরের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার দুই সহযোগীকে গণপিটুনি দিয়ে স্থানীয়রা...
spot_img