Sunday, June 14, 2026
28 C
Dhaka

১ ছবি হিট, তবু বিলিয়ন ডলারের মালিক তিনি

স্ট্যান্ডআপ কমেডি যে কতটা লাভজনক হতে পারে, তা অনেকের কল্পনার বাইরেই থাকে। তবে একজন কমেডিয়ানের ক্ষেত্রে জনপ্রিয়তাই তাঁকে এমন এক অবস্থানে নিয়ে গেছে, যেখানে তাঁর সম্পদের পরিমাণ ছাড়িয়ে গেছে হলিউড ও বলিউডের বহু সুপারস্টারকে। মাত্র একটি বক্স অফিস সফল সিনেমা থাকা সত্ত্বেও তিনি টম ক্রুজ, ডোয়াইন জনসন কিংবা শাহরুখ খানের চেয়েও বেশি সম্পদের মালিক।

বিশ্বের সবচেয়ে ধনী কমেডিয়ান হিসেবে পরিচিত এই তারকার মোট সম্পদের পরিমাণ প্রায় ১ দশমিক ১ বিলিয়ন ডলার। কমেডির মঞ্চ থেকে টেলিভিশন এবং ডিজিটাল প্ল্যাটফর্ম—সবখানেই তাঁর দীর্ঘদিনের উপস্থিতি তাঁকে পৌঁছে দিয়েছে এই উচ্চতায়।

নব্বইয়ের দশকের জনপ্রিয় সিটকম ‘সাইনফিল্ড’-এর নির্মাতা ও প্রধান অভিনেতা জেরি সাইনফিল্ডই বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী কমেডিয়ান এবং কমেডি জগতের একমাত্র বিলিয়নিয়ার। ফোর্বসের তথ্য অনুযায়ী, তাঁর মোট সম্পদের পরিমাণ ১ দশমিক ১ বিলিয়ন ডলার, যা তাঁকে হলিউডের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় স্থান করে দিয়েছে। ফোর্বস জানিয়েছে, তাঁর সম্পদের প্রধান উৎস ‘সাইনফিল্ড’ সিরিজ থেকে আসা আয়, পাশাপাশি চলচ্চিত্র ও অন্যান্য প্রকল্পের উপার্জন।

জেরি সাইনফিল্ড।ছবিঃ সংগৃহীত

জেরি সাইনফিল্ডের আয়ের বড় অংশই এসেছে ‘সাইনফিল্ড’ সিরিজের পুনঃসম্প্রচার বা সিন্ডিকেশন থেকে। ফোর্বসের হিসাব অনুযায়ী, জেরি সাইনফিল্ড ও সহনির্মাতা ল্যারি ডেভিড এই সিরিজের সিন্ডিকেশন আয়ের প্রায় ১৫ শতাংশ ভাগ পান। এই আয়ের মধ্যে রয়েছে স্থানীয় টেলিভিশন চ্যানেল ও বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে সিরিজটির বিক্রি।

চলচ্চিত্রে জেরির উপস্থিতি তুলনামূলকভাবে সীমিত। তিনি অভিনয় করেছেন মাত্র দুটি সিনেমায়—‘বি মুভি’ ও ‘আনফ্রোস্টেড’। এর মধ্যে ‘বি মুভি’ বাণিজ্যিকভাবে সফল হলেও অন্যটি বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে পারেনি। তবু সিনেমায় সীমিত সাফল্য সত্ত্বেও ‘সাইনফিল্ড’ থেকেই তিনি কোটি কোটি ডলার আয় করেছেন। ধারণা করা হয়, শুধু এই সিরিজ থেকেই তাঁর আয় ৭০০ মিলিয়ন ডলারের বেশি।

এর পাশাপাশি তিনি নেটফ্লিক্সের জন্য একাধিক কমেডি স্পেশাল তৈরি করেছেন এবং জনপ্রিয় অনুষ্ঠান ‘কমেডিয়ানস ইন কারস গেটিং কফি’ উপস্থাপনার মাধ্যমে ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছেন। এখনো নিয়মিত স্ট্যান্ডআপ কমেডি পারফর্ম করে যাচ্ছেন তিনি।

‘সাইনফিল্ড’-এর দৃশ্য।ছবিঃ সংগৃহীত

হাতে গোনা কয়েকটি কাজ থাকা সত্ত্বেও জেরি সাইনফিল্ডের ১ দশমিক ১ বিলিয়ন ডলারের সম্পদ তাঁকে বিশ্বের অন্যতম ধনী অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাঁর চেয়ে এগিয়ে আছেন কেবল আরেকজন তারকা, যিনি মাঝেমধ্যে অভিনয় করেন—টেইলার পেরি।

সিএ/বিই

spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...
spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে প্রশ্ন তৈরি হয়, রাষ্ট্রকে কর প্রদান করা কি আবশ্যক, নাকি কর ফাঁকি দিলে ধর্মীয়ভাবে কোনো...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো সমস্যা, পারিবারিক সংকট বা কর্মক্ষেত্রের চাপের কথাই সামনে আসে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের জীবনের কিছু...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...
spot_img