Saturday, June 13, 2026
34.4 C
Dhaka

ভারত থেকে এক লাখ ৮০ হাজার টন ডিজেল আমদানি করবে সরকার

সরকার চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে এক লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। এই আমদানি কার্যক্রমে মোট খরচ ধরা হয়েছে এক হাজার ৪৬১ কোটি ৭৬ লাখ টাকা। অর্থের ব্যবস্থা করা হবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর বাজেট এবং ব্যাংক ঋণের মাধ্যমে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই তেল আমদানির অনুমোদন দেওয়া হয়। বৈঠকে জানানো হয়, ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড থেকে প্রস্তাবিত এই ডিজেল আমদানির পরিমাণ চলতি বছরের মধ্যে এক লাখ ৮০ হাজার মেট্রিক টন হবে।

উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদন প্রদান করেছে। জানা গেছে, বিপিসি ২০২৬ সালের পরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রস্তাব নীতিগতভাবে ২০২৫ সালের ২২ অক্টোবর অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় অনুমোদিত হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে ভারতীয় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নুমালীগড় রিফাইনারি লিমিটেডের সঙ্গে ২০২৬ সালের জন্য মেয়াদি চুক্তির ভিত্তিতে এক লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল (০.০০৫% সালফার) আমদানি করা হচ্ছে। মূল্য নির্ধারণ করা হয়েছে ১১ কোটি ৯১ লাখ ৩৩ হাজার ২১৬ মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় এক হাজার ৪৬১ কোটি ৭৬ লাখ টাকার সমতুল্য।

প্রতি ব্যারেল ডিজেলের প্রিমিয়াম মূল্য ৫.৫০ মার্কিন ডলার এবং রেফারেন্স প্রাইস ৮৩.২২ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশের নুমালীগড় থেকে ডিজেল আমদানি ২০১৬ সাল থেকে ভারতীয় চুক্তির আওতায় পরিচালিত হচ্ছে। এর আগে রেল ওয়াগনের মাধ্যমে ডিজেল আনা হতো, কিন্তু ২০২৩ সালের ১৮ মার্চ থেকে ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আমদানি কার্যক্রম শুরু হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সাংবাদিকদের বলেন, ‘নুমালীগড় থেকে ডিজেল আনার চুক্তি ১৫ বছরের জন্য করা হয়েছিল। আমরা এটি নতুন চুক্তি হিসেবে করিনি; এটি পুরনো চুক্তির আওতায় প্রক্রিয়াজাত হচ্ছে।’

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...

ঢাকাসহ ১১ জেলায় দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে...

ভাড়ার জামানত নিজের কাজে ব্যবহার করা যাবে কি?

দোকান বা ঘর ভাড়া দেওয়ার সময় ভাড়াদাতারা প্রায়ই ভাড়াটিয়ার...

কম দামে খেলনা কিনতে চাইলে ঘুরে আসুন পুরান ঢাকার এই বাজার

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ...

ভূমিকম্পের কম্পন শোষণ করে গিজার গ্রেট পিরামিড

পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর স্থাপত্যগুলোর একটি হিসেবে বিবেচিত গিজার...

ঠোঁট না নেড়ে তিলাওয়াত করলে নামাজ শুদ্ধ হবে?

নামাজে কোরআন তিলাওয়াত বা কেরাত পড়া ফরজ ও ওয়াজিব...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায়...

অন্তঃসত্ত্বা নারীদের মুখ বেঁকে যাওয়ার কারণ কী

গর্ভাবস্থায় নারীদের শরীরে বিভিন্ন ধরনের শারীরিক ও হরমোনজনিত পরিবর্তন...

নিখোঁজের একদিন পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা

নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের...
spot_img

আরও পড়ুন

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত বাড়ছে। শিক্ষা, গবেষণা, তথ্য অনুসন্ধানসহ নানা কাজে মানুষ এআইয়ের সাহায্য নিচ্ছে। তবে ধর্মীয় মাসআলা বা...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয় ফল একসঙ্গে ব্যবহার করে সহজেই তৈরি করা যায় সুস্বাদু আম-লিচুর পুডিং। স্বাদ, পুষ্টিগুণ এবং আকর্ষণীয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে বহু শতাব্দী আগের সামরিক, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের নানা অজানা তথ্য। বেইজিংয়ের কাছে অবস্থিত জিয়ানকৌ...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে দুটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে ইসলামি শিক্ষায়। এর একটি কাজ শুরু করার...
spot_img