Sunday, May 3, 2026
23 C
Dhaka

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ‘সুখবর’

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতির খবর দিয়েছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। সংকটাপন্ন অবস্থায় ভর্তি থাকার পরও তার এন্ডোস্কপি সম্পন্ন হয়েছে এবং পাকস্থলির রক্তক্ষরণ বন্ধ হয়েছে বলে তারা জানিয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে মেডিকেল বোর্ড এই তথ্য জানায়।

সংকটাপন্ন খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়া সম্ভব কি না—এ বিষয়ে চিকিৎসকরা বলেন, ‘ম্যাডাম ফ্লাই করতে পারবেন কি না, সেই সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।’ এদিকে লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়মিতভাবে তার মায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন এবং মেডিকেল বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছেন।

কাতার দূতাবাস সূত্র জানিয়েছে, জার্মানি থেকে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৫টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে ঢাকায় পৌঁছান তার পুত্রবধূ ও তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। তিনি পৌঁছেই এভারকেয়ার হাসপাতালে অসুস্থ শাশুড়ির খোঁজ নেন এবং পরে ধানমণ্ডিতে মায়ের বাসায় যান। সব ঠিক থাকলে রোববার (৭ ডিসেম্বর) তিনি খালেদা জিয়াকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সযোগে লন্ডনে ফিরবেন।

বিএনপি জানিয়েছে, খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) নয়াপল্টনে আয়োজিত দোয়া মাহফিলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কাতার সরকারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স শনিবার দেশে পৌঁছালে রোববার বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হবে।

গত ২৩ নভেম্বর থেকে গুরুতর অসুস্থ অবস্থায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে।

সিএ/ইরি

spot_img

আরও পড়ুন

পুলিশ পরিচয়ে তেল নিতে গিয়ে যুবক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পুলিশ পরিচয় দিয়ে ফিলিং স্টেশন থেকে...

বুড়িচংয়ে ১০ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

কুমিল্লার বুড়িচং উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ একজন...

রাজাপুরে ইয়াবাসহ আটক আলিফ তালুকদার

ঝালকাঠির রাজাপুর উপজেলায় ৬৪ পিস ইয়াবাসহ উপজেলা বিএনপির সভাপতির...

ইয়াবা ও গাঁজা সেবনে বিভিন্ন মেয়াদে সাজা

পিরোজপুর সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে চার মাদকসেবী ও কারবারিকে...

রোহিঙ্গা ইস্যুতে ৭ দফা দাবিতে উখিয়ায় মানববন্ধন

কক্সবাজারের উখিয়া-টেকনাফ অঞ্চলে রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক নিরাপত্তা, কর্মসংস্থান ও অপরাধ...

পাবনায় প্রেসক্লাব ইস্যুতে সরকারের বরাদ্দের আশ্বাস

পাবনার ঐতিহ্যবাহী ৬৫ বছর বয়সী পাবনা প্রেসক্লাবের জায়গা সংক্রান্ত...

বহির্নোঙরে সংঘর্ষে বিপর্যয়, আটকে ২৮০০ কনটেইনার

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্যবাহী দুটি কনটেইনার জাহাজের মধ্যে সংঘর্ষের...

হাওরে ধান ডুবে কৃষকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হাওরের জমিতে রোপণ করা ধান পানিতে...

পাহাড়ি ঢলে কমলগঞ্জে দুই গ্রাম প্লাবিত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা...

কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ভাড়া বাসা থেকে মেহেরুন্নেছা উর্মি (২৮)...

কুশিয়ারচরে ভাঙন ঠেকাতে প্রকল্পের উদ্বোধন

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদীর তীব্র ভাঙন রোধে জিও...

ভৈরবে ৭ মাসের শিশু হত্যায় বাবা গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী এলাকায় সাত মাস...

কুড়িগ্রামে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের পাঁচ...

মৌলভীবাজারে ২১৬০ হেক্টর জমির ধান নষ্ট

মৌলভীবাজার জেলায় টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে হাকালুকি...
spot_img

আরও পড়ুন

পুলিশ পরিচয়ে তেল নিতে গিয়ে যুবক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পুলিশ পরিচয় দিয়ে ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল নেওয়ার চেষ্টা এবং প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২ মে)...

বুড়িচংয়ে ১০ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

কুমিল্লার বুড়িচং উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। শনিবার...

রাজাপুরে ইয়াবাসহ আটক আলিফ তালুকদার

ঝালকাঠির রাজাপুর উপজেলায় ৬৪ পিস ইয়াবাসহ উপজেলা বিএনপির সভাপতির ছেলে আলিফ তালুকদার (২৫)-কে আটক করেছে পুলিশ। শনিবার (২ মে) বিকেলে উপজেলার বাদুরতলা রোড (খাড়াকান্দা)...

ইয়াবা ও গাঁজা সেবনে বিভিন্ন মেয়াদে সাজা

পিরোজপুর সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে চার মাদকসেবী ও কারবারিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২ মে) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে এ দণ্ডাদেশ...
spot_img