Saturday, June 13, 2026
28.1 C
Dhaka

ট্রেন চালাতে ফের ভারতকে চিঠি দিতে যাচ্ছে বাংলাদেশ

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে উত্তপ্ত পরিস্থিতির কারণে গত বছরের জুলাইয়ে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছিল। ওই সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলরত তিনটি আন্তঃদেশীয় ট্রেনেও যাত্রী পরিবহন স্থগিত হয়ে যায়। এরপর গত বছরের আগস্টে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসার পর দুই দেশের মধ্যে ট্রেন তিনটির চলাচল পুনরায় শুরু করতে ভারতের কাছে দুদফায় আনুষ্ঠানিক চিঠি দেওয়া হলেও নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে ভারত ট্রেন চালাতে রাজি হয়নি। এর ফলে দীর্ঘ ১৫ মাস ধরে আন্তঃদেশীয় মৈত্রী, মিতালি ও বন্ধন এক্সপ্রেস ট্রেনের চলাচল বন্ধ রয়েছে।

বর্তমানে বাংলাদেশ আবারও এই তিনটি ট্রেনের চলাচল শুরু করতে ভারতকে চিঠি পাঠানোর পরিকল্পনা করছে। জানা গেছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় রেল যোগাযোগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আগামী বছরের মার্চে ৩৮তম ‘ইন্ট্রা-গভর্নমেন্ট রেলওয়ে মিটিং’ (আইজিআরএম) অনুষ্ঠিত হওয়ার কথা। সেই মিটিংয়ের প্রস্তুতিমূলক সভায় ভারতকে তৃতীয়বারের মতো চিঠি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। ৬ অক্টোবর বাংলাদেশ রেলওয়েতে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় আন্তঃসরকার রেলওয়ের বৈঠকের সূচি নির্ধারণ করা হয় এবং ২৩ অক্টোবর সভার কার্যবিবরণী চূড়ান্ত হয়।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী, মৈত্রী, মিতালি ও বন্ধন এক্সপ্রেস ট্রেন পুনরায় চালু করার জন্য আগের চিঠির ধারাবাহিকতায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে আবারও চিঠি দেওয়া হবে। একই সঙ্গে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে অতিরিক্ত মালপত্র পরিবহনের জন্য লাগেজ ভ্যান সংযুক্ত করার প্রস্তাবও ভারতীয় রেলওয়েকে পাঠানো হবে। এছাড়া রাজশাহী-কলকাতা রুটে ট্রেন পরিচালনার অনুমোদনের জন্য অন্তর্বর্তী সরকারকে চিঠি পাঠানো হবে।

বাংলাদেশ রেলওয়ে মৈত্রী এক্সপ্রেস ট্রেনের নতুন রুটে পদ্মা সেতু ব্যবহারের পরিকল্পনা করছে। এই প্রস্তাবে রাতের বেলা ট্রেন পরিচালনার বিষয়ও উল্লেখ থাকবে। আপ লাইনে ক্রস ওভার তৈরির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম জানিয়েছেন, ভারতের সঙ্গে আলোচনার একমাত্র পদ্ধতি হলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি পাঠানো। এর আগেও চিঠি দেওয়া হয়েছে, কিন্তু কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। চলতি বছরের জানুয়ারিতে দিল্লিতে আইজিআরএমের মিটিংয়ে বিষয়টি আলোচনায় ওঠলেও ভারত নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে ট্রেন চালাতে রাজি হয়নি।

যাত্রীবাহী ট্রেন চালু হলে ঢাকায় ‘বন্ধ’ থাকা ভিসার প্রক্রিয়াও পুনরায় শুরু করতে হবে। যদিও ভারত এখনও বাংলাদেশকে নিরাপদ মনে করছে না, তাই পণ্যবাহী ট্রেন চলাচলের অনুমতি থাকলেও যাত্রীবাহী ট্রেন বন্ধ রয়েছে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন বলেন, “আমরা রেলওয়ে থেকে মন্ত্রণালয়ের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেব। আমাদের হাতে প্রস্তুতি সম্পূর্ণ আছে। ভারত চাইলে যে কোনো সময় ট্রেন চালানো সম্ভব।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিরাপত্তা ঝুঁকির কারণে ২০২৪ সালের ১৮ জুলাই দেশের অভ্যন্তরে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়। একই সাথে ভারত ও বাংলাদেশের মধ্যে যাত্রীবাহী ট্রেনও বন্ধ হয়ে যায়। এরপর ১২ আগস্ট সারা দেশে ট্রেন চলাচল শুরু হলেও ভারত ও বাংলাদেশের মধ্যকার তিনটি যাত্রীবাহী ট্রেন এখনও বন্ধ রয়েছে। এর মধ্যে আটটি ইন্টারচেঞ্জ থাকা সত্ত্বেও শুধু পাঁচটি সচল আছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া শাখার এক কর্মকর্তা বলেন, “এটি মূলত কূটনৈতিক ইস্যু। দুই দেশের সরকার সমঝোতার মাধ্যমে বিষয়টি অগ্রসর করবে। বাংলাদেশ ইতোমধ্যেই চিঠি দিয়েছে, কিন্তু ভারতের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া মেলেনি।”

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...
spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে প্রশ্ন তৈরি হয়, রাষ্ট্রকে কর প্রদান করা কি আবশ্যক, নাকি কর ফাঁকি দিলে ধর্মীয়ভাবে কোনো...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো সমস্যা, পারিবারিক সংকট বা কর্মক্ষেত্রের চাপের কথাই সামনে আসে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের জীবনের কিছু...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...
spot_img