Thursday, July 9, 2026
25.5 C
Dhaka

যে যে মামলায় শেখ হাসিনার ফাঁসির রায়

জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফাঁসির রায় ঘোষণা করেছে। রায়ে বলা হয়েছে, দুটি অভিযোগে শেখ হাসিনার অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া আরেকটি অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। ৪৫৩ পৃষ্ঠার রায়ে ছয়টি অংশ রয়েছে। রায়ের পাঠ শুরু করেন ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার। ট্রাইব্যুনালের বাকি দুই সদস্য—বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী—ও রায়ের বিভিন্ন অংশ পড়েন।

রায়ে উল্লেখ করা হয়েছে, আশুলিয়া ও চানখাঁরপুল এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনার সরাসরি দায় প্রমাণিত হয়েছে। এ ঘটনায় দুইটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। অন্যদিকে, একটি অভিযোগে ট্রাইব্যুনাল তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছিল। এ অভিযোগগুলোর মধ্যে রয়েছে—

১. উসকানিমূলক বক্তব্য প্রদান: ২০২৪ সালের জুলাইয়ে গণভবনের এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের ‘রাজাকারের বাচ্চা’ ও ‘রাজাকারের নাতিপুতি’ বলে উসকানিমূলক মন্তব্য। এই মন্তব্যের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সশস্ত্র দলীয় কর্মীরা নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর হামলা চালায়।

২. প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূলের নির্দেশ: ট্রাইব্যুনালের রায়ে বলা হয়েছে, শেখ হাসিনা ও অন্যান্য আসামি হেলিকপ্টার, ড্রোন এবং বিভিন্ন প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে ছাত্র-জনতাকে দমন করার নির্দেশ দিয়েছিলেন।

৩. রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা: ঘটনায় অভিযুক্তদের নির্দেশে নিহত ছাত্রের মৃতদেহকে আড়াল করার চেষ্টা করা হয় এবং ময়নাতদন্ত পরিবর্তনের মাধ্যমে দোষ চাপানো হয় সহপাঠীদের ওপর।

৪. চানখাঁরপুলে আন্দোলনরত ছয়জনকে হত্যা: ৫ আগস্ট ‘মার্চ টু ঢাকা’ চলাকালে ছয় জন আন্দোলনকারীকে গুলি করে হত্যা করা হয়। ট্রাইব্যুনালের রায়ে উল্লেখ করা হয়েছে, সুপিরিয়র কমান্ড হিসেবে হত্যার নির্দেশ দেন অভিযুক্তরা।

৫. আশুলিয়ায় ছয়জনকে হত্যা ও লাশ পুড়িয়ে আড়াল করার অভিযোগ: একই দিনে আশুলিয়ায় ছয়জন আন্দোলনকারীকে হত্যা করে তাদের লাশ পুড়িয়ে দেওয়া হয়। অভিযুক্তদের এ ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ততা রয়েছে।

রায়ে আরও বলা হয়েছে, মামলায় অভিযোগপ্রমাণের জন্য বিভিন্ন অডিও, ভিডিও এবং সাক্ষীর বর্ণনা বিবেচনায় নেওয়া হয়েছে। ঢাকার বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর দৃশ্য, নিহত ও আহতদের তথ্য, এবং আন্তর্জাতিক সংস্থার মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত রিপোর্টও বিচারিক প্রক্রিয়ায় উপস্থাপন করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর এজলাস থেকে রায় ঘোষণার পুরো কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়েছে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে। এই মামলাটি জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের প্রথম মামলা, যার রায় আজ ঘোষণা করা হলো।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

এআই কি সত্যিই চাকরি কমাচ্ছে, নাকি তৈরি করছে নতুন কর্মসংস্থান?

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে বিশ্বজুড়ে একটি...

এআই প্রতিযোগিতায় নতুন গতি, নিজেদের মডেল নিয়ে এগিয়ে আসছে এশিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বৈশ্বিক প্রতিযোগিতায় এশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান...

উচ্চ কোলেস্টেরল নিয়ন্ত্রণে যেসব খাবার নিয়মিত খাওয়া উচিত

উচ্চ কোলেস্টেরল বর্তমানে বিশ্বজুড়ে একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা। রক্তে...

ট্রাম্পের মিম কয়েনে বিনিয়োগকারীদের বড় লোকসান, ক্ষতি ৩৮০ কোটি ডলারের বেশি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে চালু হওয়া মিম কয়েনে...

আপনার পছন্দ অনুযায়ী কথা বলবে অ্যাপলের সিরি, আসছে নতুন নিয়ন্ত্রণ সুবিধা

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সহকারী সিরিকে আরও স্বাভাবিক, ব্যক্তিকেন্দ্রিক এবং...

খাওয়ার পর পেটব্যথা কেন হয়, কোন লক্ষণ কী সমস্যার ইঙ্গিত দেয়

খাবার খাওয়ার পর অনেকেরই পেটে অস্বস্তি বা ব্যথা শুরু...

গুগলের নতুন পিক্সেল ১১ সিরিজ উন্মোচন ১২ আগস্ট, কী কী পরিবর্তন আসতে পারে

নতুন প্রজন্মের পিক্সেল স্মার্টফোন উন্মোচনের সম্ভাব্য সময়সূচি ঘোষণা করেছে...

নরওয়েতে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা, কমছে চার্চের সদস্য

ইউরোপের দেশ নরওয়েতে ধর্মীয় জনসংখ্যার চিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা...

সুইডেনে পেশাজীবী মুসলিমদের নতুন বাস্তবতা: সুযোগের পাশাপাশি বাড়ছে সামাজিক চ্যালেঞ্জ

সুইডেনের রাজধানী স্টকহোমের দক্ষিণে অবস্থিত সোডারটেলিয়া শহরে গত এক...

প্যারাগুয়েতে মুসলিমদের জীবনযাপন: ছোট একটি সম্প্রদায়ের ধর্মচর্চা, ইতিহাস ও বর্তমান বাস্তবতা

দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে মুসলিমরা সংখ্যায় খুবই কম হলেও...

পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে

পৃথিবীর জীবনে মানুষ নানা পরিকল্পনা করলেও একটি সত্য থেকে...

যে কৌশলে মিসর বিজয় করেছিলেন সাহাবি আমর ইবনুল আস (রা.)

মুসলিম ইতিহাসে সাহস, কূটনৈতিক দক্ষতা ও রণকৌশলের জন্য বিশেষভাবে...

তীব্র তাপপ্রবাহে সবার জন্য খুলে দেওয়া হলো ফ্রান্সের কয়েকটি মসজিদ

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্সে মানবিক উদ্যোগ হিসেবে কয়েকটি মসজিদের...

নরওয়ের উত্তরে মুসলিমদের ঐক্যের প্রতীক হয়ে উঠেছে আল-রহমা ও আন-নূর মসজিদ

উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত নরওয়ের ছোট শহর ত্রোমসোতে গড়ে...
spot_img

আরও পড়ুন

এআই কি সত্যিই চাকরি কমাচ্ছে, নাকি তৈরি করছে নতুন কর্মসংস্থান?

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে বিশ্বজুড়ে একটি বড় প্রশ্ন সামনে এসেছে—এআই কি মানুষের চাকরি কেড়ে নিচ্ছে? বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মী ছাঁটাইয়ের খবর এ...

এআই প্রতিযোগিতায় নতুন গতি, নিজেদের মডেল নিয়ে এগিয়ে আসছে এশিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বৈশ্বিক প্রতিযোগিতায় এশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান নতুন উদ্ভাবন নিয়ে সামনে আসছে। যুক্তরাষ্ট্রের এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের উন্নত মডেলের ওপর সরকারি বিধিনিষেধ আরোপের...

উচ্চ কোলেস্টেরল নিয়ন্ত্রণে যেসব খাবার নিয়মিত খাওয়া উচিত

উচ্চ কোলেস্টেরল বর্তমানে বিশ্বজুড়ে একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা। রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে তা ধমনীর ভেতরে জমে রক্ত চলাচলে বাধা সৃষ্টি করতে পারে।...

ট্রাম্পের মিম কয়েনে বিনিয়োগকারীদের বড় লোকসান, ক্ষতি ৩৮০ কোটি ডলারের বেশি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে চালু হওয়া মিম কয়েনে বিনিয়োগ করে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন প্রায় ১০ লাখ বিনিয়োগকারী। একটি ক্রিপ্টো বিশ্লেষক...
spot_img