Friday, June 12, 2026
26.7 C
Dhaka

আবু সাঈদ হত্যা মামলা: ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের ফের শুনানি আজ। মামলায় আসামিপক্ষের শুনানির তারিখ আজ মঙ্গলবার নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (২৮ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এ শুনানি হয়। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। এদিন একই ট্রাইব্যুনালে সাভারের আশুলিয়ায় ৬ জনের মরদেহ পোড়ানো এবং লক্ষ্মীপুরে পাঁচজনকে হত্যার মামলারও শুনানি হয়। গতকাল সকালে এ তিন মামলায় গ্রেপ্তার মোট ১৭ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

গতকাল শুনানিতে রাষ্ট্রপক্ষ আবু সাঈদ হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে যুক্তি তুলে শুনানি করে। ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম অভিযোগ পড়ে শোনান এবং ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেন। এরপর দিনের কার্যক্রম শেষ করে ট্রাইব্যুনাল আসামিপক্ষের শুনানির জন্য আজ মঙ্গলবার দিন রাখেন। এ সময় তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, আব্দুস সাত্তার পালোয়ান ও বিএম সুলতান মাহমুদ।

এর আগে গতকাল সকালে আবু সাঈদ হত্যা মামলায় গ্রেপ্তার ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। কৌঁসুলি মিজানুল ইসলাম বলেন, ‘চব্বিশের গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার আসামিপক্ষের আইনজীবীরা শুনানি করবেন। ’
গত ১৩ জুলাই আবু সাঈদ হত্যা মামলায় পলাতক ২৪ আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে আসামিদের হাজির করার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। একই সঙ্গে অন্য মামলায় গ্রেপ্তার থাকা আসামি রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ আপিলকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে হাজির করতে নির্দেশ দেওয়া হয়। এ মামলায় পলাতক থাকা ২৪ আসামির জন্য রাষ্ট্রের পক্ষ থেকে চারজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলা: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সাভারের আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটজন আসামি পলাতক রয়েছেন। পলাতক এই আট আসামির পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনি লড়াইয়ের জন্য দুজন আইনজীবীকে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক আট আসামিকে হাজির হতে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও তারা উপস্থিত না হওয়ায় তাদের অনুপস্থিতিতেই অভিযোগ গঠনের জন্য আগামী ৭ আগস্ট পরবর্তী দিন ঠিক করা হয়েছে। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এসব নির্দেশনা দিয়েছেন।

গত ২ জুলাই ছাত্র আন্দোলন চলাকালীন সাভারের আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর ঘটনায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই ১৬ আসামির মধ্যে গ্রেপ্তারকৃত ৮ আসামিকে গতকাল ট্রাইব্যুনালের কাঠগড়ায় হাজির করা হয়।

আশুলিয়ায় লাশ পোড়ানোর নৃশংস ঘটনায় করা মামলার পর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘গত ৫ আগস্ট আশুলিয়ায় ছয় তরুণকে গুলি করে হত্যার পর লাশগুলো পুলিশ ভ্যানে রেখে আগুন লাগিয়ে দেন পুলিশ সদস্যরা। যখন এসব মরদেহে আগুন দেওয়া হচ্ছিল, তখন একজনকে জীবিত থাকা অবস্থায় তার গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়।’ নৃশংস এ ঘটনায় গত ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়।

আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতাকে জিজ্ঞাসাবাদের নির্দেশ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাদের জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। তিন আসামি হলেন লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন জাবেদ ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির দিন ২২ সেপ্টেম্বর ধার্য করেন আদালত।

spot_img

আরও পড়ুন

কুকুর মসজিদে ঢুকলে কি স্থান অপবিত্র হয়ে যায়?

মসজিদে কোনো কুকুর প্রবেশ করলে বা বারান্দায় এসে বসলে...

এআই দিয়ে তৈরি বিশ্বের প্রথম ভ্যাকসিন মানবদেহে পরীক্ষায় সফল

ভবিষ্যতের মহামারী মোকাবিলায় চিকিৎসাবিজ্ঞানে নতুন দিগন্তের সূচনা করেছে কৃত্রিম...

ঈদের পর ভুঁড়ি বেড়ে গেছে? মেদ কমাতে অনুসরণ করুন ৮ কার্যকর অভ্যাস

কোরবানির ঈদে পরিবার-পরিজনের সঙ্গে মাংসের বিভিন্ন পদ উপভোগ করা...

ইসলামে অহংকার দূর করার উপায়

অহংকার ইসলামে একটি বড় গুনাহ হিসেবে বিবেচিত, যা মানুষের...

বাজারে ভালো লিচু বাছাইয়ের সহজ উপায়

গ্রীষ্মকাল মানেই রসালো ও সুস্বাদু লিচুর মৌসুম। বাজারজুড়ে এখন...

অ্যাঙ্গোলায় মিলল নতুন প্রজাতির ফড়িং, ঘাসফড়িং ও আলো বিচ্ছুরণকারী মাকড়সা

বিশ্বজুড়ে জীববৈচিত্র্য হুমকির মুখে থাকা অবস্থায় আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা...

গর্ভে মৃত শিশুর দাফন ও জানাজা সম্পর্কে ইসলামের নির্দেশনা

মায়ের গর্ভে কোনো শিশুর মৃত্যু হলে এবং পরে অপারেশন...

মোগল স্থাপত্যের অনন্য নিদর্শন বড় শরিফপুর কোতওয়ালী মসজিদ

কুমিল্লার লাকশাম উপজেলার বড় শরিফপুর গ্রামে ইতিহাস, স্থাপত্য ও...

সৌরচক্রে অস্বাভাবিক পরিবর্তনের ইঙ্গিত

সূর্যের অভ্যন্তরীণ ছন্দে দীর্ঘমেয়াদি পরিবর্তনের ইঙ্গিত পেয়েছেন বিজ্ঞানীরা, যা...

প্রাক্তনের স্মৃতি ভুলতে কত সময় লাগে, কী বলছে বিজ্ঞান

একটি সম্পর্কের সমাপ্তি মানুষের জীবনে গভীর মানসিক প্রভাব ফেলতে...

‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’: শিক্ষায় নতুন চমক!

দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে নতুন বাজেটে...

ক্ষুদ্র মস্তিষ্কের মৌমাছিরাও পারে হাতিয়ার ব্যবহার করে জটিল সমস্যা সমাধান

পতঙ্গদের সাধারণত সহজাত প্রবৃত্তিনির্ভর প্রাণী হিসেবে বিবেচনা করা হলেও...

বাবার জন্য খাবার নিয়ে গিয়ে মেঘনায় নিখোঁজ শিশু

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বাবার জন্য খাবার নিয়ে নদীতে...
spot_img

আরও পড়ুন

কুকুর মসজিদে ঢুকলে কি স্থান অপবিত্র হয়ে যায়?

মসজিদে কোনো কুকুর প্রবেশ করলে বা বারান্দায় এসে বসলে সংশ্লিষ্ট স্থান অপবিত্র হয়ে যায় কি না—এ প্রশ্ন অনেক মুসল্লির মধ্যেই দেখা যায়। ইসলামি বিধান...

এআই দিয়ে তৈরি বিশ্বের প্রথম ভ্যাকসিন মানবদেহে পরীক্ষায় সফল

ভবিষ্যতের মহামারী মোকাবিলায় চিকিৎসাবিজ্ঞানে নতুন দিগন্তের সূচনা করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এআই প্রযুক্তি ব্যবহার করে এমন একটি ভ্যাকসিন...

ঈদের পর ভুঁড়ি বেড়ে গেছে? মেদ কমাতে অনুসরণ করুন ৮ কার্যকর অভ্যাস

কোরবানির ঈদে পরিবার-পরিজনের সঙ্গে মাংসের বিভিন্ন পদ উপভোগ করা বাঙালি সংস্কৃতিরই একটি অংশ। তবে কয়েকদিন ধরে অতিরিক্ত মাংস খাওয়া, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং কম শারীরিক...

ইসলামে অহংকার দূর করার উপায়

অহংকার ইসলামে একটি বড় গুনাহ হিসেবে বিবেচিত, যা মানুষের সামাজিক ও আধ্যাত্মিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। কোরআন ও হাদিসে অহংকারকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে...
spot_img