Thursday, June 18, 2026
27.7 C
Dhaka

জয়রামপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত কিশোর মিরাজুল

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোটরসাইকেল, ব্যাটারিচালিত ইজি বাইক (অটো) ও পাখিভ্যানের ত্রিমুখী সংঘর্ষে মিরাজুল ইসলাম (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় রাকিব হোসেন (১৪) নামের আরও একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রবিবার (৩১ মে) বিকেল ৩টার দিকে দামুড়হুদা-দর্শনা মহাসড়কের জয়রামপুর কাঁঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিরাজুল ইসলাম উপজেলার বড় দুধপাতিলা গ্রামের আবু সুমারের ছেলে। আহত রাকিব হোসেন একই গ্রামের সুজন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিরাজুল ও রাকিব মোটরসাইকেলযোগে দর্শনার দিকে যাচ্ছিল। পথে জয়রামপুর কাঁঠালতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেল, ইজি বাইক ও পাখিভ্যানের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে দুই কিশোরই গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মিরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত রাকিব হোসেনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবা উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বদর যুদ্ধের নেপথ্যে: রহস্যময় কিছু স্বপ্ন ও তার ব্যাখ্যা

ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ শুধু একটি সামরিক সংঘর্ষ নয়,...

আইকিউ নয়, জীবনের সাফল্যে কেন বেশি গুরুত্বপূর্ণ ইকিউ

মানুষের বুদ্ধিমত্তা পরিমাপের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আইকিউ বা ইন্টেলিজেন্স...

ডাইনোসরের বিবর্তনে নতুন তথ্য দিল গবেষণা

ডাইনোসর যুগের অন্যতম ভয়ংকর শিকারি হিসেবে পরিচিত টিরানোসরাস রেক্স...

বিশ্বকাপ দেখতে গিয়ে ঘুমের ঘাটতি হলে যেভাবে সামলাবেন

ফুটবল বিশ্বকাপের উত্তেজনায় বিশ্বের কোটি কোটি মানুষ রাত জেগে...

হিজরতের পথচলা শুরু হয়েছিল যেভাবে, ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের পটভূমি

ইসলামের ইতিহাসে হিজরত একটি যুগান্তকারী ঘটনা। তবে মদিনায় হিজরতের...

হিমশৈলের সংখ্যা বৃদ্ধি বদলে দিচ্ছে গভীর সমুদ্রের বাস্তুতন্ত্র

জলবায়ু পরিবর্তনের প্রভাবে গ্রিনল্যান্ডের হিমবাহ থেকে ভেঙে পড়া বিশালাকার...

বৈদেশিক ঋণ নাকি স্বনির্ভরতা: ইসলামের প্রস্তাব কী

আধুনিক অর্থনৈতিক ব্যবস্থায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ঋণ গ্রহণকে অনেক...

এআইয়ের পর আসছে এজিআই, ডিজাইনাররা কি ডাইনোসর হয়ে যাবে

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের (গ্রাফিক...

লেনোভোর নতুন এআই ল্যাপটপে যুক্ত হচ্ছে উন্নত প্রযুক্তি

দেশের বাজারে নতুন ল্যাপটপ এনেছে লেনোভো। গ্লোবাল ব্র্যান্ড পিএলসির...

খেটে খাওয়া মানুষের বাজেটকে ‘চানাচুর’ বলায় সমালোচনা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের কল্যাণে প্রণীত বাজেটকে কিছু মহল ‘চানাচুর’ ও...

কোরআন শুদ্ধভাবে পড়ার গুরুত্ব জানুন

কোরআন মাজিদ মহান আল্লাহর কালাম এবং মানবজাতির জন্য হেদায়েতের...

দীর্ঘজীবী ঘরোয়া পাঁচ গাছ, যত্ন নিলে বেঁচে থাকে বছরের পর বছর

অন্দরসজ্জার পাশাপাশি ঘরের পরিবেশ সুন্দর রাখতে গাছের ব্যবহার দিন...

২০৬০ সালের মধ্যে ভরাট হয়ে যেতে পারে বিশ্বের অর্ধেকের বেশি জলাশয়

পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সুপেয় পানির গুরুত্বপূর্ণ উৎস জলাশয়গুলো ধীরে...

রামগঞ্জে ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তেজনা, একাডেমিতে ভাঙচুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যালয়ের আবাসিক হল থেকে মেহেদী হাসান (১৫)...
spot_img

আরও পড়ুন

বদর যুদ্ধের নেপথ্যে: রহস্যময় কিছু স্বপ্ন ও তার ব্যাখ্যা

ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ শুধু একটি সামরিক সংঘর্ষ নয়, বরং নানা দিক থেকে তাৎপর্যপূর্ণ একটি ঘটনা। এই যুদ্ধের আগে ও যুদ্ধ চলাকালে দেখা কয়েকটি...

আইকিউ নয়, জীবনের সাফল্যে কেন বেশি গুরুত্বপূর্ণ ইকিউ

মানুষের বুদ্ধিমত্তা পরিমাপের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আইকিউ বা ইন্টেলিজেন্স কোশেন্টকে গুরুত্ব দেওয়া হলেও আধুনিক মনোবিজ্ঞান বলছে, জীবনের অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আবেগীয় বুদ্ধিমত্তা বা ইকিউ...

ডাইনোসরের বিবর্তনে নতুন তথ্য দিল গবেষণা

ডাইনোসর যুগের অন্যতম ভয়ংকর শিকারি হিসেবে পরিচিত টিরানোসরাস রেক্স বা টি-রেক্স। বিশাল দেহ, শক্তিশালী চোয়াল এবং ভয়ংকর শিকারি স্বভাবের জন্য পরিচিত এই প্রাণীর একটি...

বিশ্বকাপ দেখতে গিয়ে ঘুমের ঘাটতি হলে যেভাবে সামলাবেন

ফুটবল বিশ্বকাপের উত্তেজনায় বিশ্বের কোটি কোটি মানুষ রাত জেগে খেলা উপভোগ করছেন। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর বিভিন্ন শহরে ভিন্ন ভিন্ন সময় অঞ্চলে ম্যাচ হওয়ায়...
spot_img