Thursday, June 18, 2026
27.7 C
Dhaka

ঈদের ছুটিতে কক্সবাজার সৈকতে আবারও দখলের অভিযোগ

কক্সবাজারের সমুদ্রসৈকতের বালিয়াড়ি দখল করে ঈদুল আজহার ছুটির সময় রাতের আঁধারে শত শত দোকান ও রেস্তোরাঁ গড়ে তোলার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের দাবি, গত কয়েক দিনে সৈকতের বিভিন্ন পয়েন্টে অন্তত চার শতাধিক অস্থায়ী দোকান স্থাপন করা হয়েছে। একই সঙ্গে ঝাউবাগান ও বালিয়াড়ির আরও অংশ দখল করে নতুন দোকান নির্মাণের কাজ চলমান রয়েছে।

স্থানীয়দের ভাষ্যমতে, সুগন্ধা, কলাতলী এবং সিগাল হোটেল এলাকার সামনে ঝাউবাগানসহ বিভিন্ন স্থানে এসব দোকান বসানো হয়েছে। দোকানগুলোতে শামুক-ঝিনুকের তৈরি পণ্য, কাপড়, রোদচশমা, আচার-প্রসাধনসামগ্রী, ভাজা মাছ, চা-কফি ও অন্যান্য খাবার বিক্রি হচ্ছে। অধিকাংশ দোকানই ভ্যানের ওপর তৈরি করা হয়েছে, যাতে দ্রুত সরিয়ে নেওয়া সম্ভব হয় বলে জানিয়েছেন দোকানিরা।

জানা যায়, কক্সবাজার শহরের নাজিরারটেক থেকে টেকনাফ পর্যন্ত প্রায় ১২০ কিলোমিটার সমুদ্রসৈকতকে ১৯৯৯ সালে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করা হয়। ওই ঘোষণার আওতায় জোয়ার-ভাটার অঞ্চল থেকে ৩০০ মিটার পর্যন্ত বালিয়াড়িতে স্থাপনা নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া বালিয়াড়িতে অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনাও রয়েছে।

এর আগে গত ৯ মার্চ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এক সপ্তাহের মধ্যে সৈকতের সব অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন। ওই নির্দেশনার পর ১২ মার্চ জেলা প্রশাসনের নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালিয়ে সুগন্ধা পয়েন্টের বালিয়াড়ি থেকে ৯৩০টির বেশি দোকান ও অন্যান্য স্থাপনা উচ্ছেদ করে।

পরবর্তীতে সৈকত পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেছিলেন, উচ্ছেদকৃত বালিয়াড়িতে যেন আর কোনো দোকান না বসে, সে বিষয়ে প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশ নজরদারি রাখবে। তবে স্থানীয়দের অভিযোগ, সেই নির্দেশনা অমান্য করেই ঈদের ছুটির সময় আবারও দখল কার্যক্রম শুরু হয়েছে।

পরিবেশবাদী সংগঠন সেভ দ্য কক্সবাজার শাখার সভাপতি তৌহিদ বেলাল বলেন, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে একটি চক্র আবার বালিয়াড়িতে দোকান বসিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে। এতে সৈকতে পর্যটকদের দুর্ভোগ বাড়ছে এবং পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

অন্যদিকে এক দোকানকর্মী দাবি করেন, উচ্ছেদের বিরুদ্ধে দোকান মালিকেরা উচ্চ আদালতে রিট করেছেন। সেই প্রেক্ষাপটে অনেকেই আবার নতুন করে দোকান বসাতে শুরু করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক জেলা প্রশাসনের এক বিচকর্মী জানান, ঈদের আগের রাত থেকে দোকান বসানো শুরু হয় এবং কয়েক দিনের মধ্যে শত শত দোকান স্থাপন করা হয়েছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে বলেও তিনি জানান।

এ বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কয়েক দফা অভিযান চালিয়ে শত শত স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। বর্তমানে বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

কক্সবাজার হোটেল রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান বলেন, সৈকতে অবৈধ দোকানপাট পর্যটকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে এবং অনেক পর্যটক সন্ধ্যা ও রাতে সৈকতে নামতে অনীহা প্রকাশ করেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বদর যুদ্ধের নেপথ্যে: রহস্যময় কিছু স্বপ্ন ও তার ব্যাখ্যা

ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ শুধু একটি সামরিক সংঘর্ষ নয়,...

আইকিউ নয়, জীবনের সাফল্যে কেন বেশি গুরুত্বপূর্ণ ইকিউ

মানুষের বুদ্ধিমত্তা পরিমাপের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আইকিউ বা ইন্টেলিজেন্স...

ডাইনোসরের বিবর্তনে নতুন তথ্য দিল গবেষণা

ডাইনোসর যুগের অন্যতম ভয়ংকর শিকারি হিসেবে পরিচিত টিরানোসরাস রেক্স...

বিশ্বকাপ দেখতে গিয়ে ঘুমের ঘাটতি হলে যেভাবে সামলাবেন

ফুটবল বিশ্বকাপের উত্তেজনায় বিশ্বের কোটি কোটি মানুষ রাত জেগে...

হিজরতের পথচলা শুরু হয়েছিল যেভাবে, ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের পটভূমি

ইসলামের ইতিহাসে হিজরত একটি যুগান্তকারী ঘটনা। তবে মদিনায় হিজরতের...

হিমশৈলের সংখ্যা বৃদ্ধি বদলে দিচ্ছে গভীর সমুদ্রের বাস্তুতন্ত্র

জলবায়ু পরিবর্তনের প্রভাবে গ্রিনল্যান্ডের হিমবাহ থেকে ভেঙে পড়া বিশালাকার...

বৈদেশিক ঋণ নাকি স্বনির্ভরতা: ইসলামের প্রস্তাব কী

আধুনিক অর্থনৈতিক ব্যবস্থায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ঋণ গ্রহণকে অনেক...

এআইয়ের পর আসছে এজিআই, ডিজাইনাররা কি ডাইনোসর হয়ে যাবে

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের (গ্রাফিক...

লেনোভোর নতুন এআই ল্যাপটপে যুক্ত হচ্ছে উন্নত প্রযুক্তি

দেশের বাজারে নতুন ল্যাপটপ এনেছে লেনোভো। গ্লোবাল ব্র্যান্ড পিএলসির...

খেটে খাওয়া মানুষের বাজেটকে ‘চানাচুর’ বলায় সমালোচনা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের কল্যাণে প্রণীত বাজেটকে কিছু মহল ‘চানাচুর’ ও...

কোরআন শুদ্ধভাবে পড়ার গুরুত্ব জানুন

কোরআন মাজিদ মহান আল্লাহর কালাম এবং মানবজাতির জন্য হেদায়েতের...

দীর্ঘজীবী ঘরোয়া পাঁচ গাছ, যত্ন নিলে বেঁচে থাকে বছরের পর বছর

অন্দরসজ্জার পাশাপাশি ঘরের পরিবেশ সুন্দর রাখতে গাছের ব্যবহার দিন...

২০৬০ সালের মধ্যে ভরাট হয়ে যেতে পারে বিশ্বের অর্ধেকের বেশি জলাশয়

পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সুপেয় পানির গুরুত্বপূর্ণ উৎস জলাশয়গুলো ধীরে...

রামগঞ্জে ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তেজনা, একাডেমিতে ভাঙচুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যালয়ের আবাসিক হল থেকে মেহেদী হাসান (১৫)...
spot_img

আরও পড়ুন

বদর যুদ্ধের নেপথ্যে: রহস্যময় কিছু স্বপ্ন ও তার ব্যাখ্যা

ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ শুধু একটি সামরিক সংঘর্ষ নয়, বরং নানা দিক থেকে তাৎপর্যপূর্ণ একটি ঘটনা। এই যুদ্ধের আগে ও যুদ্ধ চলাকালে দেখা কয়েকটি...

আইকিউ নয়, জীবনের সাফল্যে কেন বেশি গুরুত্বপূর্ণ ইকিউ

মানুষের বুদ্ধিমত্তা পরিমাপের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আইকিউ বা ইন্টেলিজেন্স কোশেন্টকে গুরুত্ব দেওয়া হলেও আধুনিক মনোবিজ্ঞান বলছে, জীবনের অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আবেগীয় বুদ্ধিমত্তা বা ইকিউ...

ডাইনোসরের বিবর্তনে নতুন তথ্য দিল গবেষণা

ডাইনোসর যুগের অন্যতম ভয়ংকর শিকারি হিসেবে পরিচিত টিরানোসরাস রেক্স বা টি-রেক্স। বিশাল দেহ, শক্তিশালী চোয়াল এবং ভয়ংকর শিকারি স্বভাবের জন্য পরিচিত এই প্রাণীর একটি...

বিশ্বকাপ দেখতে গিয়ে ঘুমের ঘাটতি হলে যেভাবে সামলাবেন

ফুটবল বিশ্বকাপের উত্তেজনায় বিশ্বের কোটি কোটি মানুষ রাত জেগে খেলা উপভোগ করছেন। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর বিভিন্ন শহরে ভিন্ন ভিন্ন সময় অঞ্চলে ম্যাচ হওয়ায়...
spot_img