Tuesday, July 21, 2026
25.3 C
Dhaka
No menu items!

কুকুর মসজিদে ঢুকলে কি স্থান অপবিত্র হয়ে যায়?

মসজিদে কোনো কুকুর প্রবেশ করলে বা বারান্দায় এসে বসলে সংশ্লিষ্ট স্থান অপবিত্র হয়ে যায় কি না—এ প্রশ্ন অনেক মুসল্লির মধ্যেই দেখা যায়। ইসলামি বিধান অনুযায়ী, এ বিষয়ে মূল বিবেচ্য বিষয় হলো কুকুরের শরীর নয়, বরং তার লালা বা মলমূত্রের উপস্থিতি।

ইসলামি ফিকহ অনুযায়ী, কুকুরের শরীর নিজে নাপাক নয়। তবে কুকুরের লালা, মল ও মূত্র নাপাক হিসেবে গণ্য করা হয়। ফলে কোনো কুকুর যদি মসজিদের বারান্দা বা অন্য কোনো স্থানে প্রবেশ করে এবং সেখানে তার লালা বা অন্য কোনো নাপাকির চিহ্ন না পাওয়া যায়, তাহলে শুধু শরীর স্পর্শ করার কারণে স্থানটি অপবিত্র হবে না।

আলেমদের মতে, বৃষ্টির পানি বা অন্য কোনো পবিত্র পানিতে ভেজা কুকুরের শরীরও নাপাক হিসেবে গণ্য হয় না। তাই এমন অবস্থায় কোনো কুকুর মসজিদে প্রবেশ করলে আলাদাভাবে স্থান ধোয়ার প্রয়োজন পড়ে না।

তবে যদি কুকুরের লালা, মল বা মূত্র মসজিদের মেঝে বা অন্য কোনো স্থানে লেগে যায়, তাহলে ওই স্থান অবশ্যই ধুয়ে পবিত্র করতে হবে। এ অবস্থায় স্থানটি পরিষ্কার না করে সেখানে নামাজ আদায় করা যাবে না।

এ বিষয়ে ইসলামে কুকুর পালনের বিধান সম্পর্কেও নির্দেশনা রয়েছে। প্রয়োজন ছাড়া শুধুমাত্র শখের বশে কুকুর পালন নিরুৎসাহিত করা হয়েছে। তবে বাড়ি, ক্ষেত-খামার, ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দেওয়া, শিকার করা কিংবা অপরাধ অনুসন্ধানের মতো প্রয়োজনীয় কাজে কুকুর ব্যবহারের অনুমতি রয়েছে।

রাসুল (সা.) বলেছেন, “যে ব্যক্তি শিকার করা বা গবাদি পশু অথবা শস্যক্ষেত পাহারা দেওয়ার উদ্দেশ্য ছাড়া কুকুর পোষে ওই ব্যক্তির প্রতিদিন দুই কিরাত পরিমাণ নেকি হ্রাস পায়।” (সহিহ মুসলিম: ১৫৭৫)

হাদিসের ব্যাখ্যায় ইমাম নববি (রহ.) উল্লেখ করেছেন যে, “কিরাত” একটি নির্দিষ্ট পরিমাণ যা আল্লাহ তাআলা জানেন। অর্থাৎ বিনা প্রয়োজনে কুকুর পালন করলে মানুষের আমলনামা থেকে নির্দিষ্ট পরিমাণ সওয়াব কমে যেতে পারে।

তবে ইসলামে সব সৃষ্টির প্রতিই দয়া প্রদর্শনের শিক্ষা দেওয়া হয়েছে। কুকুরকে খাবার ও পানি দেওয়া, বিপদে সাহায্য করা কিংবা অযথা কষ্ট না দেওয়া সওয়াবের কাজ হিসেবে বিবেচিত।

এ প্রসঙ্গে একটি বিখ্যাত হাদিসে বর্ণিত হয়েছে, “একবার এক তৃষ্ণার্ত কুকুর কূপের পাশে ঘোরাঘুরি করছিল। তৃষ্ণায় তার প্রাণ বের হওয়ার উপক্রম হয়। বনি ইসরাইলের এক ব্যভিচারী নারী তা দেখতে পেয়ে নিজের পায়ের মোজা খুলে মোজায় পানি ভরে কুকুরটিকে পানি পান করায়। এ কারণে তার আগের সব পাপ ক্ষমা করে দেওয়া হয়।” (সহিহ বুখারি: ৩৪৬৭)

আলেমরা বলছেন, ইসলাম একদিকে পবিত্রতার বিধান শিক্ষা দেয়, অন্যদিকে আল্লাহর সব সৃষ্টির প্রতি মানবিক আচরণেরও নির্দেশনা দেয়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img