Sunday, June 14, 2026
27.2 C
Dhaka

ময়মনসিংহ-১ আসনে মূল লড়াই বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট–ধোবাউড়া) আসনে এবার আওয়ামী লীগ প্রার্থী না থাকলেও নির্বাচন ঘিরে উত্তাপ কমেনি। বরং বিএনপির কেন্দ্রীয় নেতা সৈয়দ এমরান সালেহের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন দলেরই ‘বিদ্রোহী’ স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর। ভোটের মাঠ দখলে নিতে দুজনই দিন–রাত প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

এই আসনে অতীতে ১২টি সংসদ নির্বাচনের মধ্যে ছয়বার আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এবার সেই দল না থাকায় ভোটের সমীকরণ নতুন করে গড়েছে। স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, মূল আলোচনার কেন্দ্রে এখন বিএনপির প্রার্থী এমরান সালেহ ও স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর। সাতজন প্রার্থী থাকলেও এই দুজনকে ঘিরেই ভোটারদের আগ্রহ সবচেয়ে বেশি।

এ আসনে বিএনপির প্রার্থী কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ। জামায়াত নেতৃত্বাধীন ১১–দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মো. তাজুল ইসলাম। বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সালমান ওমর। এ ছাড়া কমিউনিস্ট পার্টি, লেবার পার্টি, সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরাও মাঠে রয়েছেন।

স্থানীয়দের ভাষ্য, বিএনপি ও বিদ্রোহী প্রার্থীই প্রচারণায় এগিয়ে আছেন। গত ১৬ জানুয়ারি ধোবাউড়ার এরশাদ বাজার এলাকায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে এক কর্মী নিহতের ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। এ ঘটনার পর ধানের শীষের প্রার্থী এমরান সালেহ চাপের মুখে পড়েন বলে মনে করছেন ভোটাররা। এরপর থেকে নিজের অবস্থান শক্ত করতে তিনি জোরালো প্রচারণা চালাচ্ছেন। অন্যদিকে উপজেলা বিএনপির পদ থেকে বহিষ্কৃত হলেও সালমান ওমর মাঠ ছাড়েননি; বরং তিনি গ্রামেগঞ্জে গণসংযোগ ও প্রতিশ্রুতির মাধ্যমে ভোট টানার চেষ্টা করছেন।

গোবরাকূড়া স্থলবন্দরের কয়লাশ্রমিক ইদ্রিস আলী বলেন, “আমরা এমন একজন এমপি চাই, যিনি বন্দরটি সচল রাখবেন, যাতে সারা বছর কাজ থাকে।” আবার অনেক ভোটার মনে করছেন, আওয়ামী লীগ মাঠে না থাকলেও তাদের সমর্থক ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভোট যেদিকে যাবে, জয় সেদিকেই ঝুঁকবে।

হালুয়াঘাট উপজেলা সদরের ব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন, “যিনি এলাকার উন্নয়ন করবেন, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করবেন, তাকেই ভোট দেব।” কড়ইতলী এলাকার আবদুল জব্বার (৭৭) বলেন, “শান্তি আর উন্নয়ন চাই। মানুষের উপকার হবে—এমন প্রার্থীই আমাদের পছন্দ।”

বিএনপির প্রার্থী সৈয়দ এমরান সালেহ দাবি করেন, বিদ্রোহী প্রার্থীর কারণে তাঁর ভোটে বড় প্রভাব পড়বে না। তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষ অবাধে অর্থ ছড়াচ্ছেন এবং বিষয়টি প্রশাসন ও নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। তিনি বলেন, “আমি অবহেলিত গারো পাহাড়ের পাদদেশের মানুষের উন্নয়নের কথা বলছি, আলোকিত জনপদ গড়তে চাই।”

স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর বলেন, “আমাদের বিরুদ্ধে নানা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। ভোটারদের মধ্যে নিরাপত্তা নিয়ে শঙ্কা আছে। আমরা চাই শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন হোক, মানুষ নিরাপদে ভোট দিতে পারুক।” তিনি আরও বলেন, “এবার মানুষ দল নয়, ব্যক্তি দেখে ভোট দেবেন।”

এদিকে ১১–দলীয় জোটের প্রার্থী মো. তাজুল ইসলাম মনে করছেন, বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর বিভাজনের ফলে তাঁর অবস্থান শক্ত হচ্ছে। তিনি বলেন, “মানুষের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। নির্বাচিত হলে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এলাকা গড়তে কাজ করব এবং হালুয়াঘাটকে দারিদ্র্য থেকে বের করে আনার চেষ্টা করব।”

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...
spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে প্রশ্ন তৈরি হয়, রাষ্ট্রকে কর প্রদান করা কি আবশ্যক, নাকি কর ফাঁকি দিলে ধর্মীয়ভাবে কোনো...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো সমস্যা, পারিবারিক সংকট বা কর্মক্ষেত্রের চাপের কথাই সামনে আসে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের জীবনের কিছু...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...
spot_img