Thursday, June 11, 2026
33.9 C
Dhaka

৬৫ বছরের বেশি বয়সীদের জন্য ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড়

বাংলাদেশ রেলওয়ে প্রবীণ নাগরিক ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ভাড়ায় বিশেষ ছাড়ের নতুন সুবিধা চালু করেছে। সরকারের এই উদ্যোগের ফলে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে প্রবীণ ও শারীরিক প্রতিবন্ধী যাত্রীরা ট্রেন ভ্রমণে আর্থিক সুবিধা পাবেন। নতুন এ ব্যবস্থা গত ২৫ মে থেকে কার্যকর হয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ৬৫ বছর বা তার বেশি বয়সী যাত্রীরা টিকিটের ভিত্তিমূল্যের ওপর ২৫ শতাংশ ছাড় পাবেন। যাত্রীর বয়স জাতীয় পরিচয়পত্রের তথ্যের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে।

প্রবীণ নাগরিকদের জন্য এই সুবিধা অনলাইন ও স্টেশন কাউন্টার—উভয় মাধ্যমেই প্রযোজ্য হবে। তবে ছাড় পাওয়ার জন্য যাত্রীকে বাংলাদেশ রেলওয়ের টিকিটিং সিস্টেমে নিবন্ধিত থাকতে হবে এবং জাতীয় পরিচয়পত্র যাচাইকরণ সম্পন্ন করতে হবে।

নতুন নির্দেশনা অনুযায়ী, একজন প্রবীণ যাত্রী প্রতি সপ্তাহে সর্বোচ্চ দুইবার এই ছাড় সুবিধা গ্রহণ করতে পারবেন। যদি কোনো ছাড়প্রাপ্ত টিকিট ফেরত দেওয়া হয়, তাহলে তা সাপ্তাহিক হিসাব থেকে বাদ যাবে এবং একই সপ্তাহে আবারও ছাড় পাওয়ার সুযোগ থাকবে।

সহযাত্রী নিয়ে ভ্রমণের ক্ষেত্রেও কিছু শর্ত নির্ধারণ করা হয়েছে। কোনো প্রবীণ যাত্রীর সঙ্গে থাকা সাধারণ সহযাত্রীর জন্য নিয়মিত ভাড়া প্রযোজ্য হবে। তবে সহযাত্রীও যদি ৬৫ বছর বা তার বেশি বয়সী হন, তাহলে প্রতি বুকিংয়ে একজন অতিরিক্ত প্রবীণ যাত্রীও ছাড় সুবিধা পাবেন। এজন্য তাকে নিজস্ব নিবন্ধিত মোবাইল নম্বরের মাধ্যমে পৃথকভাবে যাচাই সম্পন্ন করতে হবে।

অন্যদিকে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন ‘সুবর্ণ’ পরিচয়পত্রধারী প্রতিবন্ধী ব্যক্তিদের জন্যও নতুন সুবিধা ঘোষণা করা হয়েছে। আন্তঃনগর ট্রেনের সুলভ ও শোভন শ্রেণিতে তারা বিদ্যমান নিয়ম অনুযায়ী ৫০ শতাংশ ভাড়া রেয়াত পাবেন। পাশাপাশি সব শীতাতপ নিয়ন্ত্রিত বা এসি শ্রেণির টিকিটে ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে।

তবে সার্ভিস চার্জ, মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং অন্যান্য নির্ধারিত ফি আগের নিয়ম অনুযায়ী প্রযোজ্য থাকবে বলে জানানো হয়েছে।

বর্তমানে প্রতিবন্ধী যাত্রীরা শুধুমাত্র স্টেশন কাউন্টার থেকে টিকিট ক্রয়ের সময় এই সুবিধা নিতে পারবেন। তবে ভবিষ্যতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে অনলাইন টিকিটিং ব্যবস্থার আওতায়ও এ সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষের মতে, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের যাতায়াত আরও সহজ ও সাশ্রয়ী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সমাজের বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠী আরও বেশি সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বাবার জন্য খাবার নিয়ে গিয়ে মেঘনায় নিখোঁজ শিশু

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বাবার জন্য খাবার নিয়ে নদীতে...

নিয়তির মাঠে হামলায় বিএনপি নেতা আহত

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দুর্বৃত্তদের হামলায় বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের...

চক্রশালা এলাকায় সংঘবদ্ধ হামলায় উত্তেজনা

চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা এলাকায় সংঘবদ্ধ ছিনতাইকারীর...

মানিকগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন ফয়সাল

মানিকগঞ্জ সদর উপজেলায় প্রিয় দল ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে...

কেরানীগঞ্জে নারী ও শিশু সুরক্ষায় সচেতনতামূলক সভা

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ১২৭৯টি দরিদ্র পরিবারকে ফ্যামেলি কার্ড প্রদানের...

কেরানীগঞ্জে নারী ও শিশু সুরক্ষায় সচেতনতামূলক সভা

ঢাকার কেরানীগঞ্জে নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানি, গুম...

কেরানীগঞ্জে ডিবির বড় অভিযান, ৫ জন আটক

ঢাকার কেরানীগঞ্জ ও নবাবগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে গাঁজাসহ পাঁচজন...

রেল দুর্ঘটনায় ব্যাহত সেবা, যাত্রীদের ভোগান্তি

ময়মনসিংহ-জামালপুর রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। ঢাকাগামী...

ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট শূন্য, নতুন বাজেটে বড় পরিবর্তন

নতুন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ফ্রিল্যান্সার, কনটেন্ট ক্রিয়েটর এবং...

রেল যোগাযোগ বন্ধ, দ্রুত উদ্ধার চেষ্টা চলছে

ময়মনসিংহে লাইনচ্যুত যাত্রীবাহী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন উদ্ধারে যাওয়া রিলিফ...

বিপদে পড়ে নিজের মৃত্যু কামনা করা কি ইসলামে বৈধ?

জীবনের বিভিন্ন সংকট, দুঃখ-কষ্ট বা বিপদের মুখে অনেক মানুষ...

এস্কাফসহ যুবক আটক, মামলা প্রক্রিয়াধীন

নড়াইলের সদর উপজেলায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে...

যশোরে মাদকবিরোধী অভিযানে দণ্ড কার্যকর

যশোরের অভয়নগরে গাঁজা সেবনের দায়ে মাসুদ মোল্যা (৪০) নামে...

পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে বাড়ি ভাঙচুর

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় মেহেদী হাসান সবুজ নামে এক কথিত...
spot_img

আরও পড়ুন

বাবার জন্য খাবার নিয়ে গিয়ে মেঘনায় নিখোঁজ শিশু

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বাবার জন্য খাবার নিয়ে নদীতে যাওয়ার সময় মেঘনা নদীতে পড়ে মো. তামিম (৬) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (৯...

নিয়তির মাঠে হামলায় বিএনপি নেতা আহত

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দুর্বৃত্তদের হামলায় বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল (৩৫) নিহত হয়েছেন। একই ঘটনায় আব্দুল্লাহ মোড়ল নামে এক বিএনপি নেতা...

চক্রশালা এলাকায় সংঘবদ্ধ হামলায় উত্তেজনা

চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা এলাকায় সংঘবদ্ধ ছিনতাইকারীর ছুরিকাঘাতে পংকজ শীল (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় তিলক চক্রবর্তী (৩০) নামে...

মানিকগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন ফয়সাল

মানিকগঞ্জ সদর উপজেলায় প্রিয় দল ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল হোসেন (২০) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকেলে...
spot_img