Saturday, June 13, 2026
28.1 C
Dhaka

চট্টগ্রামে পৃথক দুই হত্যা মামলায় আটক দুই

চট্টগ্রামের রাউজানে গুলি করে যুবদল কর্মী মোহাম্মদ মুজিব (৫০) হত্যার ঘটনায় মামলার এজাহারভুক্ত প্রধান আসামি নাঈমকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে মিরসরাইয়ের জোরারগঞ্জ এলাকায় কৃষক চৌধুরি মিয়া (৪০) হত্যা মামলার প্রধান আসামি মো. সাইদুল ইসলাম সাঈদীকে (৩৩) গ্রেপ্তার করেছে র‌্যাব-০৭। পৃথক অভিযানে দুইজনকে আটক করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে জানান, বুধবার ইফতারের পর রাউজানে একদল দুর্বৃত্ত মোহাম্মদ মুজিবকে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় মুজিবের পরিবারের পক্ষ থেকে নাঈমকে প্রধান আসামি করে থানায় মামলা দায়ের করা হয়। পরবর্তীতে চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকায় অভিযান চালিয়ে নাঈমকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বিষয়ে তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাঈম জানান, হত্যাকাণ্ডের শিকার মুজিব মেয়ে ঘটিত একটি বিষয় নিয়ে নাঈমদের গাল-মন্দ করেন, শাসা। এর জেরে নাঈম তার সঙ্গীদের নিয়ে মুজিবকে গুলি করে হত্যা করেন। আমরা বিষয়টি তদন্ত করছি এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছি।’ পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনের কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

অন্যদিকে র‌্যাব-০৭ এর সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, বুধবার সকালে জোরারগঞ্জ থানার ঠাকুরদিঘি বাজারের উত্তর পাশে ইটভাটা সংলগ্ন ফসলি জমি থেকে কৃষক চৌধুরি মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। খুনিরা তার হাত-পা বেঁধে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা দায়ের করা হলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে।

তিনি আরও জানান, হত্যা মামলার প্রধান আসামি মো. সাইদুল ইসলাম সাঈদীকে জেলার সীতাকুণ্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জোরারগঞ্জ থানার পূর্ব দুর্গাপুর এলাকার ছালামত উল্লাহর ছেলে। গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...
spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে প্রশ্ন তৈরি হয়, রাষ্ট্রকে কর প্রদান করা কি আবশ্যক, নাকি কর ফাঁকি দিলে ধর্মীয়ভাবে কোনো...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো সমস্যা, পারিবারিক সংকট বা কর্মক্ষেত্রের চাপের কথাই সামনে আসে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের জীবনের কিছু...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...
spot_img