Sunday, June 28, 2026
33.2 C
Dhaka

নুসরাত হত্যাকান্ডের বিচারের দাবিতে চট্টগ্রামে বোধন আবৃত্তি পরিষদ’র মানববন্ধন ও প্রতিবাদ সভা

ইভান পাল

ফেনীর সোনাগাজীতে আলিম শিক্ষাবর্ষের মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে চট্টগ্রামে যৌন নিপীড়নবিরোধী মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম।

১২ এপ্রিল শুক্রবার সকাল ১১টায় চট্টগ্রামের কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে আয়োজিত এ মানববন্ধনে উপস্থিত ছিলেন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম’র সদস্যরা।

আর এসময় বক্তব্য রাখেন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম’র সভাপতি সোহেল আনোয়ার ও যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাঈল সোহেল। সভায় বক্তারা বলেন, প্রতিবাদের মাধ্যমেই নুসরাতের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। যৌন নিপীড়নকারীরা যদি শাস্তি না পায় তাহলে এসব ন্যাকারজনক, ঘৃণ্য ঘটনাগুলোর পুনরাবৃত্তি ঘটবে।

এসময় বক্তারা সমাজের এইসকল কুলাঙ্গারদের জন্য শিক্ষার্থীদের নিরাপত্তা যেন কোনপ্রকার হুমকির সম্মুখীন না হয় সেদিকে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

উল্লেখ্য, ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম শিক্ষাবর্ষের ছাত্রী নুসরাত জাহান রাফি মাদ্রাসারই অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা করে। এ মামলা তুলে নিতে চাপ দিতে থাকে দুর্বৃত্তরা। এতে নুসরাত ও তাঁর পরিবার রাজি হয়নি।

গত ৬ এপ্রিল সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রশাসনিক ভবনের ছাদে নুসরাতের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। সংকটাপন্ন অবস্থায় ওই দিনই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ।

আর গত ১০ এপ্রিল বুধবার ১০৮ ঘন্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে রাত সাড়ে নয়টার দিকে মৃত্যুর কাছে হার মানেন নুসরাত। তাঁর শরীরের প্রায় ৮০ শতাংশই পুড়ে যায় বলে জানিয়েছিলেন চিকিৎসকেরা।

 

spot_img

আরও পড়ুন

নির্দিষ্ট বেতন নেই, তবু পাহাড়ের মেয়েদের ফুটবলে স্বপ্ন দেখাচ্ছেন কোচ শান্তিমনি চাকমা

রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলে সীমিত সামর্থ্য আর অসংখ্য প্রতিবন্ধকতার মধ্যেও...

জার্সির রঙ কি সত্যিই দলের জয়ের সম্ভাবনা বাড়ায়?

খেলার মাঠে সাফল্য নির্ভর করে দক্ষতা, কৌশল, প্রস্তুতি ও...

কোরবানির গরুর মাংসে ঘরেই তৈরি করুন সুস্বাদু তেহারি

কোরবানির গরুর মাংস দিয়ে ঘরোয়া আয়োজনে সহজেই তৈরি করা...

৪১৫ মিলিয়ন বছর আগের জীবাশ্মে মিলল পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছুর সন্ধান

প্রায় দেড় শতাব্দী ধরে জাদুঘরের সংগ্রহে থাকা একটি রহস্যময়...

যে ৫ কৌশলে বাড়ানো যায় সৃজনশীল চিন্তার দক্ষতা

সৃজনশীলতা অনেকের কাছে জন্মগত প্রতিভা মনে হলেও আধুনিক গবেষণা...

দুধ খেলে কি সত্যিই হাড় মজবুত হয়? বিজ্ঞান কী বলছে

দুধকে দীর্ঘদিন ধরে হাড়ের সুস্থতার অন্যতম প্রধান খাদ্য হিসেবে...

১৭ হাজার বছর পর কি শেষ হবে মানবসভ্যতা? গাণিতিক বিশ্লেষণে নতুন আলোচনা

মানবসভ্যতার ভবিষ্যৎ নিয়ে জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক মহামারি কিংবা পারমাণবিক...

বয়সজনিত সমস্যাকে নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজন নিয়মিত স্বাস্থ্যসেবা

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে নানা ধরনের পরিবর্তন দেখা...

তিনজনের সাহসী অবস্থানে রক্ষা পেল রাজশাহীর প্রাচীন বটগাছ

রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার ময়েনপুর মহল্লার ঈদগাহ...

ব্রেইন চিপ প্রযুক্তিতে নতুন মাইলফলক, বাণিজ্যিক অনুমোদন পেল চীনের নিও

কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর ও বৈদ্যুতিক গাড়ির বাজারে যুক্তরাষ্ট্র ও...

হাঁটার সময় যে ভুলগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে

সুস্থ জীবনযাপনের অন্যতম সহজ এবং কার্যকর ব্যায়াম হলো হাঁটা।...

‘এ লড়াই শুধু আমার ছিল না, প্রতিটি পদক্ষেপে পাশে ছিলেন বাবা’

জীবনের গুরুত্বপূর্ণ প্রতিটি পরীক্ষার পেছনে থাকে সংগ্রাম, প্রত্যাশা ও...
spot_img

আরও পড়ুন

নির্দিষ্ট বেতন নেই, তবু পাহাড়ের মেয়েদের ফুটবলে স্বপ্ন দেখাচ্ছেন কোচ শান্তিমনি চাকমা

রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলে সীমিত সামর্থ্য আর অসংখ্য প্রতিবন্ধকতার মধ্যেও একের পর এক নারী ফুটবলার গড়ে তুলছেন কোচ শান্তিমনি চাকমা। কোনো নির্দিষ্ট বেতন ছাড়াই বছরের...

জার্সির রঙ কি সত্যিই দলের জয়ের সম্ভাবনা বাড়ায়?

খেলার মাঠে সাফল্য নির্ভর করে দক্ষতা, কৌশল, প্রস্তুতি ও মানসিক দৃঢ়তার ওপর। তবে মনোবিজ্ঞানের কিছু গবেষণা বলছে, খেলোয়াড়ের পোশাকের রঙও পারফরম্যান্সে সূক্ষ্ম হলেও প্রভাব...

কোরবানির গরুর মাংসে ঘরেই তৈরি করুন সুস্বাদু তেহারি

কোরবানির গরুর মাংস দিয়ে ঘরোয়া আয়োজনে সহজেই তৈরি করা যায় সুগন্ধি ও মুখরোচক তেহারি। সঠিক মসলা, নরম মাংস এবং ঝরঝরে পোলাওয়ের চালের সমন্বয়ে এই...

৪১৫ মিলিয়ন বছর আগের জীবাশ্মে মিলল পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছুর সন্ধান

প্রায় দেড় শতাব্দী ধরে জাদুঘরের সংগ্রহে থাকা একটি রহস্যময় জীবাশ্মের পরিচয় অবশেষে নিশ্চিত করেছেন বিজ্ঞানীরা। নতুন গবেষণায় জানা গেছে, এটি পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত...
spot_img