Thursday, July 9, 2026
26.6 C
Dhaka

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। বাজার ঘুরে দেখা গেছে, বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের র‍্যামের দাম ৫০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত কমেছে। অন্যদিকে নির্দিষ্ট কিছু মডেলের বহনযোগ্য বা পোর্টেবল হার্ডডিস্কের দাম ৫০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত বেড়েছে।

বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরবরাহ পরিস্থিতির পরিবর্তনের কারণে র‍্যাম ও পোর্টেবল হার্ডডিস্কের দামে এ ওঠানামা দেখা দিয়েছে। তবে প্রসেসর, মাদারবোর্ড, এসএসডি, গ্রাফিকস কার্ড, মনিটরসহ অধিকাংশ কম্পিউটার যন্ত্রাংশের দাম গত সপ্তাহের তুলনায় স্থিতিশীল রয়েছে।

বাজারে বর্তমানে ইন্টেলের কোর আলট্রা ৯ ২৮৫কে প্রসেসরের দাম ৭২ হাজার টাকা এবং কোর আই-৯ ১৪তম প্রজন্মের প্রসেসরের দাম ৫৫ হাজার টাকা। কোর আলট্রা ৭ ২৬৫কে বিক্রি হচ্ছে ৩৫ হাজার ৫০০ টাকায়, আর কোর আই-৭ ১৪তম প্রজন্মের প্রসেসরের দাম ৪৮ হাজার টাকা। এ ছাড়া কোর আই-৫ ও কোর আই-৩ সিরিজের প্রসেসরের দাম ১৬ হাজার ৫০০ টাকা থেকে ৩৮ হাজার টাকার মধ্যে রয়েছে।

এএমডির রাইজেন সিরিজের মধ্যে রাইজেন-৯ ৭৯৫০এক্স প্রসেসরের দাম ৪৭ হাজার ৫০০ টাকা। রাইজেন-৭ ৫৭০০জি মডেল ১৯ হাজার থেকে ২২ হাজার টাকা এবং রাইজেন-৫ ৫৬০০জি বিক্রি হচ্ছে ১৬ হাজার টাকায়।

র‍্যামের বাজারে করজেয়ার, জিস্কিল, কিংস্টন ও ওসিপিসির বিভিন্ন মডেলের দাম কমেছে। ডিডিআর-৪ ও ডিডিআর-৫ উভয় ধরনের র‍্যামেই ৫০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত মূল্যহ্রাস দেখা গেছে। অন্যদিকে ওয়েস্টার্ন ডিজিটাল ও ট্রান্সসেন্ডের নির্দিষ্ট পোর্টেবল হার্ডডিস্কের দাম বেড়েছে।

এসএসডির বাজারে স্যামসাং, এইচপি, করজেয়ার, টিম ও ওসিপিসির বিভিন্ন ধারণক্ষমতার মডেলের দাম অপরিবর্তিত রয়েছে। একইভাবে মনিটর, গ্রাফিকস কার্ড, প্রিন্টার, ইউপিএস, রাউটার, কিবোর্ড এবং অ্যান্টিভাইরাস সফটওয়্যারের দামেও বড় ধরনের পরিবর্তন দেখা যায়নি।

বাজারসংশ্লিষ্টরা জানান, যন্ত্রাংশের তালিকাভুক্ত দাম মূলত ঢাকার বিভিন্ন কম্পিউটার মার্কেটের খুচরা মূল্য। পুরো কম্পিউটার কেনার ক্ষেত্রে অতিরিক্ত সার্ভিস চার্জ যুক্ত হতে পারে। এছাড়া বাজার ও সরবরাহ পরিস্থিতির কারণে বিভিন্ন প্রতিষ্ঠানে দামে কিছুটা পার্থক্য থাকতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...

বাংলাদেশ থেকে তিন মাসে ১ কোটি ৩২ লাখের বেশি ভিডিও সরিয়েছে টিকটক

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের অভিযোগে...

নারীর মরদেহ ও কাফনে সুগন্ধি ব্যবহারের বিধান কী?

প্রশ্ন: নারীর মরদেহ ও কাফনে সুগন্ধি ব্যবহারের বিধান কী?...

সকালে হার্ট অ্যাটাকের ঝুঁকি কেন বেশি থাকে, জানালেন বিশেষজ্ঞরা

হার্ট অ্যাটাক দিন বা রাতের যেকোনো সময় হতে পারে।...

মিসর ও আফ্রিকায় ইসলামের বিস্তার: ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের ধারাবাহিকতা

সপ্তম শতাব্দীর মধ্যভাগে ইসলামি ইতিহাসে সূচিত হয় এক নতুন...

ইবনে বতুতার ভ্রমণে মধ্যযুগের আতিথেয়তার অনন্য চিত্র

আধুনিক যুগে বিমান যোগাযোগ, অনলাইন বুকিং কিংবা আন্তর্জাতিক আয়োজনের...

চবিতে চালু হলো দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনের...

সাতকানিয়ায় বন্যা পরিস্থিতির অবনতি, থানা-হাসপাতাল-বিদ্যালয়ে পানি

টানা ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রামের সাতকানিয়ায়...

ঘুম থেকে ওঠার এক ঘণ্টার মধ্যেই নাস্তা করা কি জরুরি? যা বলছেন বিশেষজ্ঞরা

দিনের প্রথম খাবার হিসেবে সকালের নাস্তার গুরুত্ব নিয়ে দীর্ঘদিন...

দেশের ১৯ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যার...

আগ্নেয়গিরি থেকে বছরে কোটি টাকার স্বর্ণ ছড়িয়ে পড়ে, জানালেন গবেষকেরা

অ্যান্টার্কটিকার একটি সক্রিয় আগ্নেয়গিরি থেকে প্রতিবছর বিপুল পরিমাণ স্বর্ণের...
spot_img

আরও পড়ুন

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যাহত হলে হিট স্ট্রোকের মতো প্রাণঘাতী অবস্থা তৈরি হতে পারে। চিকিৎসকদের মতে, এটি একটি...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও প্রাথমিক পর্যায়ে এ রোগ শনাক্ত করা অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে পড়ে। এই রোগে শরীরের রোগ...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা এবং পরার্থপরতার সংকট নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন জনপ্রিয় আলেম ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।...

বাংলাদেশ থেকে তিন মাসে ১ কোটি ৩২ লাখের বেশি ভিডিও সরিয়েছে টিকটক

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ থেকে আপলোড করা ১ কোটি ৩২ লাখ ১৮ হাজার ৪টি ভিডিও অপসারণ করেছে ভিডিওভিত্তিক...
spot_img