Tuesday, July 7, 2026
26.9 C
Dhaka

পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে

পৃথিবীর জীবনে মানুষ নানা পরিকল্পনা করলেও একটি সত্য থেকে কেউই মুক্ত নয়—মৃত্যু। ইসলামের দৃষ্টিতে মৃত্যু কোনো সমাপ্তি নয়; বরং এটি অনন্ত জীবনের সূচনা। তাই একজন মুমিনের জন্য দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনকে পরকালের চিরস্থায়ী জীবনের প্রস্তুতির ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয়।

পবিত্র কোরআনে মহান আল্লাহ ঘোষণা করেছেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং শেষ পর্যন্ত সবাই তাঁর কাছেই প্রত্যাবর্তন করবে। অন্য আয়াতে বলা হয়েছে, মানুষ পৃথিবীর যেখানেই থাকুক না কেন, মৃত্যু একসময় তাকে স্পর্শ করবেই—সেটি সুদৃঢ় দুর্গের ভেতরেও হোক না কেন। ইসলামী শিক্ষা অনুযায়ী, জীবন ও মৃত্যুর এই ধারাবাহিকতা মানুষের জন্য একটি পরীক্ষা, যার মাধ্যমে তার আমল মূল্যায়িত হবে।

সূরা মুলকে আল্লাহ বলেন, তিনি জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন, যাতে পরীক্ষা করা যায়—কে সবচেয়ে উত্তম আমল করে। এই দৃষ্টিভঙ্গি মানুষকে স্মরণ করিয়ে দেয় যে, পার্থিব জীবনের প্রতিটি কাজেরই হিসাব রয়েছে এবং সেই হিসাবের ভিত্তিতেই নির্ধারিত হবে চূড়ান্ত পরিণতি।

সাধারণত মানুষ কয়েক দিনের বিদেশ সফরের জন্যও দীর্ঘ প্রস্তুতি নেয়। প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে, নানা পরিকল্পনা করে তবেই যাত্রা শুরু করে। অথচ যে সফর একবার শুরু হলে আর ফিরে আসার সুযোগ নেই, সেই পরকালের যাত্রার জন্য কতটা প্রস্তুতি নেওয়া হচ্ছে—এ প্রশ্ন প্রত্যেক মানুষের সামনে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ মৃত্যু কখন আসবে, তা কেউ জানে না।

ইসলামী বিশ্বাস অনুযায়ী, দুনিয়ার জীবন সাময়িক হলেও পরকালের জীবন চিরস্থায়ী। জান্নাতের পুরস্কার কিংবা জাহান্নামের শাস্তি—দুটিই হবে অনন্তকালব্যাপী। তাই জীবিত অবস্থাতেই নেক আমল বৃদ্ধি এবং গুনাহ থেকে দূরে থাকার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

হাদিস ও ইসলামী আলোচনায় কিয়ামতের দিনকে অনুতাপের দিন বলেও উল্লেখ করা হয়েছে। সেদিন যদি কোনো ব্যক্তি সামান্য একটি নেক আমলের অভাবে সফলতা থেকে বঞ্চিত হয়, তবে তার আফসোসের শেষ থাকবে না। তাই সময় থাকতে নিজের আমল সংশোধনের আহ্বান জানিয়েছেন আলেমরা।

তবে একসঙ্গে অতিরিক্ত ইবাদত বা নেক কাজের চাপ নিয়ে পরে ক্লান্ত হয়ে পড়ার পরিবর্তে ধীরে ধীরে ধারাবাহিকভাবে নিজেকে গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়। এ ক্ষেত্রে তারা তিনটি বিষয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

প্রথমত, পাঁচ ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করা এবং নামাজে খুশু-খুজু বা একাগ্রতা অর্জনের চেষ্টা করা। কোরআনে সফল মুমিনদের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে নামাজে বিনয় ও মনোযোগের কথা উল্লেখ করা হয়েছে।

দ্বিতীয়ত, একসঙ্গে অনেক পরিবর্তনের চেষ্টা না করে ধীরে ধীরে খারাপ অভ্যাস দূর করা। একটি নেতিবাচক অভ্যাসের পরিবর্তে একটি ইতিবাচক অভ্যাস গড়ে তোলা মানুষের আত্মশুদ্ধির পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যেমন কৃপণতার পরিবর্তে দানশীলতা কিংবা রাগের পরিবর্তে ধৈর্য চর্চা করা।

তৃতীয়ত, সৎ ও নেককার মানুষের সান্নিধ্যে থাকা। কারণ মানুষের চরিত্র ও জীবনযাপনে বন্ধু ও পরিবেশের প্রভাব গভীর। ভালো মানুষের সাহচর্য মানুষকে নেক কাজের প্রতি উৎসাহিত করে এবং অন্যায় থেকে বিরত থাকতে সহায়তা করে।

ইসলামী চিন্তাবিদদের মতে, একজন মুমিনের মূল লক্ষ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জন। আল্লাহ যা ভালোবাসেন তা গ্রহণ করা এবং তিনি যা অপছন্দ করেন তা থেকে বিরত থাকাই ঈমানের ভিত্তি। এই ভালোবাসা গড়ে ওঠে আশা ও ভয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখার মাধ্যমে।

প্রখ্যাত ইসলামী পণ্ডিত ইবনুল কাইয়িম ঈমানকে একটি পাখির সঙ্গে তুলনা করেছেন। তার ভাষ্য অনুযায়ী, পাখির মাথা হলো ভালোবাসা এবং দুই ডানা হলো আশা ও ভয়। এই দুইয়ের মধ্যে ভারসাম্য নষ্ট হলে যেমন পাখি উড়তে পারে না, তেমনি একজন মুমিনও সঠিক পথে অটল থাকতে পারে না।

শায়খ সালিহ আল-মুনাজ্জিদ আল্লাহর প্রতি ভালোবাসার গুরুত্ব তুলে ধরে বলেছেন, আল্লাহর ভালোবাসাই মানুষের প্রকৃত জীবন। এই ভালোবাসা মানুষকে অন্তরের অন্ধকার থেকে মুক্তি দেয়, আত্মাকে পরিশুদ্ধ করে এবং জান্নাতের পথে পরিচালিত করে।

পরকালের সফলতার জন্য তাই নিয়মিত ইবাদত, আত্মশুদ্ধি, সৎ সঙ্গ এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রচেষ্টাকে জীবনের অবিচ্ছেদ্য অংশ করে তোলার আহ্বান জানিয়েছেন ইসলামী চিন্তাবিদরা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

প্যারাগুয়েতে মুসলিমদের জীবনযাপন: ছোট একটি সম্প্রদায়ের ধর্মচর্চা, ইতিহাস ও বর্তমান বাস্তবতা

দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে মুসলিমরা সংখ্যায় খুবই কম হলেও...

যে কৌশলে মিসর বিজয় করেছিলেন সাহাবি আমর ইবনুল আস (রা.)

মুসলিম ইতিহাসে সাহস, কূটনৈতিক দক্ষতা ও রণকৌশলের জন্য বিশেষভাবে...

তীব্র তাপপ্রবাহে সবার জন্য খুলে দেওয়া হলো ফ্রান্সের কয়েকটি মসজিদ

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্সে মানবিক উদ্যোগ হিসেবে কয়েকটি মসজিদের...

নরওয়ের উত্তরে মুসলিমদের ঐক্যের প্রতীক হয়ে উঠেছে আল-রহমা ও আন-নূর মসজিদ

উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত নরওয়ের ছোট শহর ত্রোমসোতে গড়ে...

ফেরাউনের সামনে যেভাবে নিজের পরিচয় তুলে ধরেছিলেন হজরত মুসা (আ.)

হজরত মুসা (আ.) যখন আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত বার্তা...

কাতারে উদ্বোধন হলো প্রথম স্মার্ট মসজিদ, কমবে বিদ্যুৎ ও পানির ব্যবহার

কাতারে প্রথমবারের মতো অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর একটি স্মার্ট মসজিদ উদ্বোধন...

৫ আগস্টের আগেই উদ্বোধন হতে পারে জুলাই জাদুঘর

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত জুলাই জাদুঘর আগামী ৫...

নবম পে স্কেলের চূড়ান্ত প্রস্তাব দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায়, ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা

সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের...

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

টানা ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার...

সার্কের বর্তমান সংকট শুধু রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও: শামা ওবায়েদ

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা জোট সার্কের বর্তমান অচলাবস্থা শুধু...

বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেল সিরিয়ার ঐতিহাসিক আল-ওমারি মসজিদ

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দেরা শহরে অবস্থিত ঐতিহাসিক আল-ওমারি মসজিদ ইসলামি...

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা জোরদারে বৈঠক

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণ আরও শক্তিশালী করা, শান্তিরক্ষীদের...

গণঅভ্যুত্থানের দিনলিপি: ৭ ও ৮ জুলাই, টানা ‘বাংলা ব্লকেডে’ অচল হয়ে পড়ে রাজধানী

২০২৪ সালের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে...

আজ ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না গাজীপুর-টাঙ্গাইলের বিভিন্ন এলাকায়

গ্যাস পাইপলাইনের জরুরি টাই-ইন কাজের জন্য আজ মঙ্গলবার (৭...
spot_img

আরও পড়ুন

প্যারাগুয়েতে মুসলিমদের জীবনযাপন: ছোট একটি সম্প্রদায়ের ধর্মচর্চা, ইতিহাস ও বর্তমান বাস্তবতা

দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে মুসলিমরা সংখ্যায় খুবই কম হলেও দেশটির ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রায় ৭৪ লাখ মানুষের এই দেশে মুসলিমের...

যে কৌশলে মিসর বিজয় করেছিলেন সাহাবি আমর ইবনুল আস (রা.)

মুসলিম ইতিহাসে সাহস, কূটনৈতিক দক্ষতা ও রণকৌশলের জন্য বিশেষভাবে স্মরণীয় সাহাবি হজরত আমর ইবনুল আস (রা.)। মক্কার বনু সাহম গোত্রের সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া...

তীব্র তাপপ্রবাহে সবার জন্য খুলে দেওয়া হলো ফ্রান্সের কয়েকটি মসজিদ

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্সে মানবিক উদ্যোগ হিসেবে কয়েকটি মসজিদের দরজা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। প্রচণ্ড গরমে অসুস্থ বা ক্লান্ত মানুষ...

নরওয়ের উত্তরে মুসলিমদের ঐক্যের প্রতীক হয়ে উঠেছে আল-রহমা ও আন-নূর মসজিদ

উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত নরওয়ের ছোট শহর ত্রোমসোতে গড়ে ওঠা ‘আল-রহমা’ ও ‘আন-নূর’ মসজিদ স্থানীয় মুসলিমদের ধর্মীয় ও সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত...
spot_img