Wednesday, July 8, 2026
25.9 C
Dhaka

নাঈমকে দেওয়া ক্ষতিপূরণের অর্থ দাঁড়াল ৩০ লাখ টাকা

ওয়ার্কশপে কাজ করার সময় দুর্ঘটনায় হাত হারানো শিশু নাঈম হাসান নাহিদের জন্য আরও ১৫ লাখ টাকার পে-অর্ডার জমা দিয়েছে সংশ্লিষ্ট ওয়ার্কশপের মালিকপক্ষ। সোমবার আপিল বিভাগে ওই পে-অর্ডারসহ আবেদন উপস্থাপন করা হলে আদালত তা গ্রহণ করেন। এর ফলে চারটি পে-অর্ডারের মাধ্যমে নাঈমের নামে মোট ৩০ লাখ টাকা জমা দেওয়া হয়েছে।

ঘটনার সূত্রপাত ২০২০ সালে। ওই বছরের ডিসেম্বরে নাঈমের বাবা মো. নিয়ামুল হোসেন আনোয়ার ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন। দীর্ঘ শুনানি শেষে ২০২৪ সালের ৩১ জানুয়ারি হাইকোর্ট রায়ে নাঈমের নামে ১৫ লাখ টাকা করে ১০ বছর মেয়াদি দুটি ফিক্সড ডিপোজিট করার নির্দেশ দেন। একই সঙ্গে শিশুটির পড়াশোনার ব্যয় নির্বাহের জন্য প্রতি মাসে সাত হাজার টাকা তার ব্যাংক হিসাবে জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়।

পরে ওই রায়ের বিরুদ্ধে ওয়ার্কশপের মালিক ইয়াকুব হোসেন আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন। ২০২৪ সালের ১৯ নভেম্বর আপিল বিভাগ সেই আবেদন খারিজ করে দিলে হাইকোর্টের রায় বহাল থাকে।

রায় বাস্তবায়নে বিলম্ব হওয়ায় মালিকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে আবেদন করেন নাঈমের বাবা। এরপর রায় বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরে আপিল বিভাগে আবেদন করেন ওয়ার্কশপ মালিক।

শুনানিতে নাঈমের পক্ষে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী ওমর ফারুক। মালিকপক্ষের হয়ে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী তৈমুর আলম খন্দকার।

শুনানি শেষে জ্যেষ্ঠ আইনজীবী ওমর ফারুক সাংবাদিকদের জানান, সর্বশেষ ধাপে ৫ লাখ ও ১০ লাখ টাকার দুটি পে-অর্ডারের মাধ্যমে মোট ১৫ লাখ টাকা আদালতে উপস্থাপন করা হয়েছে। এর আগে আরও দুটি পে-অর্ডারের মাধ্যমে একই পরিমাণ অর্থ দেওয়া হয়েছিল। ফলে নাঈমের নামে মোট ৩০ লাখ টাকা জমা হয়েছে।

তিনি আরও জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী নাঈমের শিক্ষাব্যয়ের জন্য প্রতি মাসে সাত হাজার টাকা করে এখন পর্যন্ত মোট ২ লাখ ১০ হাজার টাকা পরিশোধ করা হয়েছে। এর মধ্যে সর্বশেষ ৪২ হাজার টাকার একটি পে-অর্ডারও আদালতে দেওয়া হয়েছে।

আপিল বিভাগ মালিকপক্ষের আবেদন মঞ্জুর করে তাঁকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন এবং বিষয়টি পরবর্তী কার্যক্রমের জন্য মুলতবি রেখেছেন।

২০২০ সালের ১ নভেম্বর প্রকাশিত একটি সংবাদে নাঈমের দুর্ঘটনার বিষয়টি সামনে আসে। সেখানে উল্লেখ করা হয়, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা গ্রামের বাসিন্দা নাঈমের পরিবার কর্মসূত্রে কিশোরগঞ্জের ভৈরবে বসবাস করছিল। করোনাকালে পরিবারের আর্থিক সংকটের কারণে তাকে স্থানীয় একটি ওয়ার্কশপে কাজে পাঠানো হয়।

২০২০ সালের ২৮ সেপ্টেম্বর ভৈরবের নূর ইঞ্জিনিয়ারিং নামের ওই ওয়ার্কশপে কাজ করার সময় ড্রিল মেশিনে নাঈমের ডান হাত আটকে যায়। পরে চিকিৎসকেরা তার জীবন রক্ষায় অস্ত্রোপচারের মাধ্যমে কনুই থেকে ডান হাত বিচ্ছিন্ন করতে বাধ্য হন। এরপর ক্ষতিপূরণ নিশ্চিত করতে আইনি প্রক্রিয়া শুরু হয়, যার ধারাবাহিকতায় আদালতের নির্দেশ অনুযায়ী ক্ষতিপূরণের অর্থ পরিশোধ করা হচ্ছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

নরওয়েতে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা, কমছে চার্চের সদস্য

ইউরোপের দেশ নরওয়েতে ধর্মীয় জনসংখ্যার চিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা...

সুইডেনে পেশাজীবী মুসলিমদের নতুন বাস্তবতা: সুযোগের পাশাপাশি বাড়ছে সামাজিক চ্যালেঞ্জ

সুইডেনের রাজধানী স্টকহোমের দক্ষিণে অবস্থিত সোডারটেলিয়া শহরে গত এক...

প্যারাগুয়েতে মুসলিমদের জীবনযাপন: ছোট একটি সম্প্রদায়ের ধর্মচর্চা, ইতিহাস ও বর্তমান বাস্তবতা

দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে মুসলিমরা সংখ্যায় খুবই কম হলেও...

পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে

পৃথিবীর জীবনে মানুষ নানা পরিকল্পনা করলেও একটি সত্য থেকে...

যে কৌশলে মিসর বিজয় করেছিলেন সাহাবি আমর ইবনুল আস (রা.)

মুসলিম ইতিহাসে সাহস, কূটনৈতিক দক্ষতা ও রণকৌশলের জন্য বিশেষভাবে...

তীব্র তাপপ্রবাহে সবার জন্য খুলে দেওয়া হলো ফ্রান্সের কয়েকটি মসজিদ

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্সে মানবিক উদ্যোগ হিসেবে কয়েকটি মসজিদের...

নরওয়ের উত্তরে মুসলিমদের ঐক্যের প্রতীক হয়ে উঠেছে আল-রহমা ও আন-নূর মসজিদ

উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত নরওয়ের ছোট শহর ত্রোমসোতে গড়ে...

ফেরাউনের সামনে যেভাবে নিজের পরিচয় তুলে ধরেছিলেন হজরত মুসা (আ.)

হজরত মুসা (আ.) যখন আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত বার্তা...

কাতারে উদ্বোধন হলো প্রথম স্মার্ট মসজিদ, কমবে বিদ্যুৎ ও পানির ব্যবহার

কাতারে প্রথমবারের মতো অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর একটি স্মার্ট মসজিদ উদ্বোধন...

৫ আগস্টের আগেই উদ্বোধন হতে পারে জুলাই জাদুঘর

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত জুলাই জাদুঘর আগামী ৫...

নবম পে স্কেলের চূড়ান্ত প্রস্তাব দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায়, ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা

সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের...

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

টানা ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার...

সার্কের বর্তমান সংকট শুধু রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও: শামা ওবায়েদ

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা জোট সার্কের বর্তমান অচলাবস্থা শুধু...

বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেল সিরিয়ার ঐতিহাসিক আল-ওমারি মসজিদ

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দেরা শহরে অবস্থিত ঐতিহাসিক আল-ওমারি মসজিদ ইসলামি...
spot_img

আরও পড়ুন

নরওয়েতে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা, কমছে চার্চের সদস্য

ইউরোপের দেশ নরওয়েতে ধর্মীয় জনসংখ্যার চিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে। দেশটির ঐতিহ্যবাহী চার্চ অফ নরওয়ের সদস্যসংখ্যা ধারাবাহিকভাবে কমলেও মুসলিম কমিউনিটির পরিধি দ্রুত বিস্তৃত হচ্ছে।...

সুইডেনে পেশাজীবী মুসলিমদের নতুন বাস্তবতা: সুযোগের পাশাপাশি বাড়ছে সামাজিক চ্যালেঞ্জ

সুইডেনের রাজধানী স্টকহোমের দক্ষিণে অবস্থিত সোডারটেলিয়া শহরে গত এক দশকে মুসলিম সম্প্রদায়ের উল্লেখযোগ্য সম্প্রসারণ ঘটেছে। তবে এই পরিবর্তনের পেছনে রাজনৈতিক আশ্রয় বা নতুন কোনো...

প্যারাগুয়েতে মুসলিমদের জীবনযাপন: ছোট একটি সম্প্রদায়ের ধর্মচর্চা, ইতিহাস ও বর্তমান বাস্তবতা

দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে মুসলিমরা সংখ্যায় খুবই কম হলেও দেশটির ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রায় ৭৪ লাখ মানুষের এই দেশে মুসলিমের...

পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে

পৃথিবীর জীবনে মানুষ নানা পরিকল্পনা করলেও একটি সত্য থেকে কেউই মুক্ত নয়—মৃত্যু। ইসলামের দৃষ্টিতে মৃত্যু কোনো সমাপ্তি নয়; বরং এটি অনন্ত জীবনের সূচনা। তাই...
spot_img