Wednesday, July 8, 2026
26.6 C
Dhaka

সস, মেয়নেজ বা চিজ দেওয়া খাবার কি গরম করে খাওয়া নিরাপদ?

সস, মেয়নেজ বা চিজযুক্ত খাবার অনেক সময় একবারে শেষ না হওয়ায় অনেকে তা ফ্রিজে সংরক্ষণ করে পরে গরম করে খান। তবে পুষ্টিবিদদের মতে, এ ধরনের খাবার নিরাপদ রাখতে হলে সংরক্ষণ ও গরম করার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলা প্রয়োজন। অন্যথায় খাবারে জীবাণু জন্মাতে পারে এবং তা স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, সস, মেয়নেজ বা চিজ দিয়ে তৈরি খাবার টাটকা অবস্থায় খেয়ে নেওয়াই সবচেয়ে ভালো। এতে খাবারের স্বাদ যেমন অক্ষুণ্ন থাকে, তেমনি খাদ্যজনিত সংক্রমণের ঝুঁকিও কম থাকে। তবে সংরক্ষণ করতেই হলে নির্ধারিত সময়ের মধ্যে ফ্রিজে রাখতে হবে।

খাবার প্রস্তুতের সর্বোচ্চ দুই ঘণ্টার মধ্যে তা ফ্রিজে তুলে রাখা উচিত। আবহাওয়া বেশি গরম হলে এক ঘণ্টার মধ্যেই সংরক্ষণ করা নিরাপদ। তবে গরম অবস্থায় সরাসরি ফ্রিজে রাখা ঠিক নয়। আগে খাবার স্বাভাবিক তাপমাত্রায় কিছুটা ঠান্ডা করে নিতে হবে।

বিশেষজ্ঞরা বলছেন, খাবার যদি দুই ঘণ্টার বেশি সময় বাইরে পড়ে থাকে, তাহলে পরে ফ্রিজে রাখলেও জীবাণু জন্মানোর ঝুঁকি থেকে যায়। একইভাবে সারা রাত টেবিলে রাখা খাবার পরদিন গরম করে খাওয়া নিরাপদ নয়।

পাস্তা বা একই পাত্র থেকে বারবার পরিবেশন করা হয় এমন খাবারের ক্ষেত্রে শুরুতেই প্রয়োজনীয় অংশ আলাদা করে সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে। সংরক্ষণের জন্য অবশ্যই বায়ুরোধী ও ভালো মানের পাত্র ব্যবহার করতে হবে। গরম খাবার প্লাস্টিকের পাত্রে রাখা উচিত নয়।

একটি পাত্রে এমন পরিমাণ খাবার রাখা ভালো, যা একবার বের করে পুরোটা গরম করে খাওয়া যায়। একই খাবার বারবার গরম করলে তার মান ও নিরাপত্তা দুটোই কমে যেতে পারে।

ফ্রিজে রাখা খাবার গরম করার সময় নিশ্চিত করতে হবে, যেন প্রতিটি অংশ সমানভাবে গরম হয়। কোথাও ঠান্ডা অংশ থেকে গেলে সেখানে জীবাণু টিকে থাকতে পারে। গরম করার আগে অ্যালুমিনিয়াম ফয়েল, কাগজ বা পলিথিনজাতীয় মোড়ক খুলে ফেলতে হবে।

বার্গারের মতো খাবারে টমেটো, শসা, লেটুস কিংবা অন্যান্য কাঁচা উপাদান আলাদা করে রেখে শুধু বান ও প্যাটি গরম করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। একইভাবে আলাদা চিজের স্তর থাকলে সেটিও পরে যোগ করা ভালো।

যেসব খাবারে সস, মেয়নেজ বা চিজের পরিমাণ বেশি, সেগুলো ফ্রিজে রেখে পরে গরম করে খাওয়ার পরিবর্তে টাটকা অবস্থায় খেয়ে নেওয়াই নিরাপদ। স্যান্ডউইচ সংরক্ষণ করলে তা ঠান্ডা অবস্থায় খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের খাবার সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে খেয়ে ফেলা উচিত। এর বেশি সময় ফ্রিজে রাখা উচিত নয়। এই সময়ের মধ্যেও যদি খাবারের রং, ঘ্রাণ, স্বাদ পরিবর্তিত হয় বা পিচ্ছিল ভাব দেখা দেয়, তাহলে তা ফেলে দিতে হবে।

যদি ২৪ ঘণ্টার মধ্যে সব খাবার শেষ করা সম্ভব না হয়, তাহলে শুকনা অংশ আলাদা করে একই নিয়মে ডিপফ্রিজে সংরক্ষণ করা যেতে পারে। তবে কাঁচা উপাদান, চিজযুক্ত খাবার, সস বা মেয়নেজসমৃদ্ধ নরম কিংবা ঝোলজাতীয় খাবার ডিপফ্রিজে রাখা উচিত নয়।

বিশেষজ্ঞরা আরও সতর্ক করেছেন, বাইরে থেকে কেনা বাসি খাবার স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। তাই এ ধরনের খাবার কিনে সংরক্ষণ করার পরিবর্তে সেদিনই খেয়ে ফেলা ভালো। খাবারটি ঠিক কখন প্রস্তুত করা হয়েছে তা নিশ্চিত না হলে তা ফ্রিজে তুলে রাখার পরামর্শ দেওয়া হয় না।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

নরওয়েতে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা, কমছে চার্চের সদস্য

ইউরোপের দেশ নরওয়েতে ধর্মীয় জনসংখ্যার চিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা...

সুইডেনে পেশাজীবী মুসলিমদের নতুন বাস্তবতা: সুযোগের পাশাপাশি বাড়ছে সামাজিক চ্যালেঞ্জ

সুইডেনের রাজধানী স্টকহোমের দক্ষিণে অবস্থিত সোডারটেলিয়া শহরে গত এক...

প্যারাগুয়েতে মুসলিমদের জীবনযাপন: ছোট একটি সম্প্রদায়ের ধর্মচর্চা, ইতিহাস ও বর্তমান বাস্তবতা

দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে মুসলিমরা সংখ্যায় খুবই কম হলেও...

পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে

পৃথিবীর জীবনে মানুষ নানা পরিকল্পনা করলেও একটি সত্য থেকে...

যে কৌশলে মিসর বিজয় করেছিলেন সাহাবি আমর ইবনুল আস (রা.)

মুসলিম ইতিহাসে সাহস, কূটনৈতিক দক্ষতা ও রণকৌশলের জন্য বিশেষভাবে...

তীব্র তাপপ্রবাহে সবার জন্য খুলে দেওয়া হলো ফ্রান্সের কয়েকটি মসজিদ

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্সে মানবিক উদ্যোগ হিসেবে কয়েকটি মসজিদের...

নরওয়ের উত্তরে মুসলিমদের ঐক্যের প্রতীক হয়ে উঠেছে আল-রহমা ও আন-নূর মসজিদ

উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত নরওয়ের ছোট শহর ত্রোমসোতে গড়ে...

ফেরাউনের সামনে যেভাবে নিজের পরিচয় তুলে ধরেছিলেন হজরত মুসা (আ.)

হজরত মুসা (আ.) যখন আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত বার্তা...

কাতারে উদ্বোধন হলো প্রথম স্মার্ট মসজিদ, কমবে বিদ্যুৎ ও পানির ব্যবহার

কাতারে প্রথমবারের মতো অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর একটি স্মার্ট মসজিদ উদ্বোধন...

৫ আগস্টের আগেই উদ্বোধন হতে পারে জুলাই জাদুঘর

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত জুলাই জাদুঘর আগামী ৫...

নবম পে স্কেলের চূড়ান্ত প্রস্তাব দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায়, ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা

সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের...

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

টানা ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার...

সার্কের বর্তমান সংকট শুধু রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও: শামা ওবায়েদ

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা জোট সার্কের বর্তমান অচলাবস্থা শুধু...

বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেল সিরিয়ার ঐতিহাসিক আল-ওমারি মসজিদ

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দেরা শহরে অবস্থিত ঐতিহাসিক আল-ওমারি মসজিদ ইসলামি...
spot_img

আরও পড়ুন

নরওয়েতে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা, কমছে চার্চের সদস্য

ইউরোপের দেশ নরওয়েতে ধর্মীয় জনসংখ্যার চিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে। দেশটির ঐতিহ্যবাহী চার্চ অফ নরওয়ের সদস্যসংখ্যা ধারাবাহিকভাবে কমলেও মুসলিম কমিউনিটির পরিধি দ্রুত বিস্তৃত হচ্ছে।...

সুইডেনে পেশাজীবী মুসলিমদের নতুন বাস্তবতা: সুযোগের পাশাপাশি বাড়ছে সামাজিক চ্যালেঞ্জ

সুইডেনের রাজধানী স্টকহোমের দক্ষিণে অবস্থিত সোডারটেলিয়া শহরে গত এক দশকে মুসলিম সম্প্রদায়ের উল্লেখযোগ্য সম্প্রসারণ ঘটেছে। তবে এই পরিবর্তনের পেছনে রাজনৈতিক আশ্রয় বা নতুন কোনো...

প্যারাগুয়েতে মুসলিমদের জীবনযাপন: ছোট একটি সম্প্রদায়ের ধর্মচর্চা, ইতিহাস ও বর্তমান বাস্তবতা

দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে মুসলিমরা সংখ্যায় খুবই কম হলেও দেশটির ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রায় ৭৪ লাখ মানুষের এই দেশে মুসলিমের...

পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে

পৃথিবীর জীবনে মানুষ নানা পরিকল্পনা করলেও একটি সত্য থেকে কেউই মুক্ত নয়—মৃত্যু। ইসলামের দৃষ্টিতে মৃত্যু কোনো সমাপ্তি নয়; বরং এটি অনন্ত জীবনের সূচনা। তাই...
spot_img