Thursday, June 18, 2026
26.8 C
Dhaka

অতিরিক্ত করলা খেলে হতে পারে যেসব স্বাস্থ্যঝুঁকি

করলা বা উচ্ছে দীর্ঘদিন ধরেই স্বাস্থ্যকর সবজি হিসেবে পরিচিত। বিশেষ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে অনেকেই নিয়মিত করলা বা এর রস গ্রহণ করেন। গরমের সময়ও বিভিন্ন ধরনের রান্নায় করলার ব্যবহার বাড়ে। তবে পুষ্টিগুণে সমৃদ্ধ এই সবজি অতিরিক্ত পরিমাণে খেলে শরীরে নানা ধরনের জটিলতা দেখা দিতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত করলা খাওয়ার অভ্যাস লিভার, অন্ত্র এবং শরীরের স্বাভাবিক কার্যক্রমের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই উপকারিতা থাকলেও পরিমিত পরিমাণে খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

করলার অন্যতম বৈশিষ্ট্য হলো এটি রক্তে শর্করার মাত্রা কমাতে সহায়তা করে। তবে যারা ডায়াবেটিসের ওষুধ গ্রহণ করেন, তারা অতিরিক্ত করলা বা করলার রস খেলে রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক কমে যেতে পারে। চিকিৎসাবিজ্ঞানে এই অবস্থাকে ‘হাইপোগ্লাইসেমিয়া’ বলা হয়। এর ফলে মাথা ঘোরা, শরীর কাঁপা, অতিরিক্ত ঘাম হওয়া, বুক ধড়ফড় করা কিংবা গুরুতর ক্ষেত্রে অজ্ঞান হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে।

বিশেষজ্ঞরা আরও বলছেন, করলায় থাকা কিছু সক্রিয় উপাদান অতিরিক্ত পরিমাণে শরীরে প্রবেশ করলে লিভারের ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে। এতে লিভারের এনজাইমের ভারসাম্য নষ্ট হয়ে প্রদাহ দেখা দিতে পারে। দীর্ঘমেয়াদে এটি যকৃতের কার্যক্ষমতাও ক্ষতিগ্রস্ত করতে পারে।

এ ছাড়া অতিরিক্ত করলা খেলে হজমজনিত সমস্যাও দেখা দিতে পারে। এতে থাকা উচ্চমাত্রার আঁশ ও কিছু প্রাকৃতিক উপাদান পাকস্থলীর স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটাতে পারে। ফলে পেটব্যথা, গ্যাস, বদহজম এবং ডায়রিয়ার মতো সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা থাকে।

গর্ভবতী নারীদের ক্ষেত্রে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, করলায় থাকা কিছু উপাদান জরায়ুর সংকোচন বাড়াতে পারে। এতে গর্ভাবস্থায় রক্তপাত কিংবা জটিলতার ঝুঁকি বৃদ্ধি পেতে পারে। তাই গর্ভবতী নারীদের করলা খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করলা একটি উপকারী সবজি হলেও যেকোনো খাবারের মতো এটিও পরিমিত পরিমাণে গ্রহণ করাই নিরাপদ ও স্বাস্থ্যসম্মত।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

স্মার্টফোনে স্যাটেলাইট সংযোগ এখনই নয়, বলছে অ্যাপল

বিশ্বজুড়ে স্মার্টফোনে সরাসরি স্যাটেলাইট সংযোগ বা ডিরেক্ট-টু-ডিভাইস (ডিটুডি) প্রযুক্তি...

মহররমকে ‘আল্লাহর মাস’ বলা হয় কেন

ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাস হলো মহররম। পবিত্র কোরআনে উল্লেখিত...

রাতে পায়ে তেল মালিশ করলে মিলতে পারে যেসব উপকার

সারাদিন হাঁটা, দাঁড়িয়ে থাকা কিংবা বিভিন্ন কাজে ব্যস্ত থাকার...

পুরোনো স্মার্টফোনের গতি বাড়াতে কার্যকর কিছু উপায়

দীর্ঘদিন ব্যবহারের পর অনেক স্মার্টফোন আগের মতো দ্রুত কাজ...

কাজাখস্তানের রহস্যঘেরা ভূগর্ভস্থ মসজিদ শাকপাক আতা

কাজাখস্তানের ইসলামী ঐতিহ্যের অন্যতম বিস্ময়কর নিদর্শন হিসেবে পরিচিত শাকপাক...

স্পিকারকে নিজ নিজ ধর্মীয় রীতিতে সম্মান জানাতে পারবেন এমপিরা

জাতীয় সংসদে স্পিকার বা সভাপতির প্রতি সম্মান প্রদর্শনের দীর্ঘদিনের...

ইসলামে মিথ্যা অপবাদের ভয়াবহতা ও সতর্কবার্তা

ব্যক্তিগত স্বার্থ, প্রতিহিংসা, রাজনৈতিক বিরোধ কিংবা সাময়িক সুবিধা অর্জনের...

রাতের মধ্যে ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

দেশের বিভিন্ন অঞ্চলে রাতের মধ্যে অস্থায়ী ঝড়ো হাওয়া ও...

এআইনির্ভর ভবিষ্যতের পিসির জন্য নতুন চিপ আনল এনভিডিয়া

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কম্পিউটিং প্রযুক্তির দ্রুত বিস্তারের মধ্যে ব্যক্তিগত কম্পিউটার...

এক ঘণ্টার মধ্যে মিলবে বিশ্বকাপের জার্সি

ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে সমর্থকদের উচ্ছ্বাস। প্রিয় দলের...

৪৮ দলের বিশ্বকাপে রেকর্ড ১৩ মুসলিম দেশের অংশগ্রহণ, বদলে যাচ্ছে বৈশ্বিক ফুটবলের মানচিত্র

ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে নতুন এক...

গরমে ঘামাচি ও চুলকানি কমাতে নিমপাতা ব্যবহারের কার্যকর উপায়

গ্রীষ্মকালে অতিরিক্ত গরম ও ঘামের কারণে অনেকের ত্বকে ঘামাচি,...

মেসিকে নিয়ে মজার মন্তব্যে আলোচনায় ব্রাজিল প্রেসিডেন্ট

বিশ্বকাপে নিজেদের যাত্রা প্রত্যাশামতো শুরু করতে পারেনি ব্রাজিল। মরক্কোর...

‘আমার পা ভেঙে গেলেও মেসি কার্ড পেত না’ : আলজেরিয়া ডিফেন্ডার

বিশ্বকাপে আর্জেন্টিনার বড় জয়ের রাতে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন লিওনেল...
spot_img

আরও পড়ুন

স্মার্টফোনে স্যাটেলাইট সংযোগ এখনই নয়, বলছে অ্যাপল

বিশ্বজুড়ে স্মার্টফোনে সরাসরি স্যাটেলাইট সংযোগ বা ডিরেক্ট-টু-ডিভাইস (ডিটুডি) প্রযুক্তি নিয়ে আগ্রহ বাড়লেও, সাধারণ ব্যবহারকারীদের জন্য এ সেবা এখনও পুরোপুরি প্রস্তুত নয় বলে মনে করছে...

মহররমকে ‘আল্লাহর মাস’ বলা হয় কেন

ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাস হলো মহররম। পবিত্র কোরআনে উল্লেখিত চারটি সম্মানিত মাসের মধ্যে এটি অন্যতম। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মাসটি অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং রমজানের পর...

রাতে পায়ে তেল মালিশ করলে মিলতে পারে যেসব উপকার

সারাদিন হাঁটা, দাঁড়িয়ে থাকা কিংবা বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে শরীরের অন্যান্য অঙ্গের মতো পায়ের ওপরও ব্যাপক চাপ পড়ে। অথচ শরীরের এই গুরুত্বপূর্ণ অংশটির...

পুরোনো স্মার্টফোনের গতি বাড়াতে কার্যকর কিছু উপায়

দীর্ঘদিন ব্যবহারের পর অনেক স্মার্টফোন আগের মতো দ্রুত কাজ করে না। অ্যাপ খুলতে সময় লাগে, স্টোরেজ দ্রুত ভরে যায় এবং সার্বিক কর্মক্ষমতা কমে আসে।...
spot_img