Wednesday, July 22, 2026
27 C
Dhaka
No menu items!

এআইনির্ভর ভবিষ্যতের পিসির জন্য নতুন চিপ আনল এনভিডিয়া

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কম্পিউটিং প্রযুক্তির দ্রুত বিস্তারের মধ্যে ব্যক্তিগত কম্পিউটার বাজারে বড় পদক্ষেপ নিয়েছে বিশ্বের অন্যতম শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া। প্রতিষ্ঠানটি এবার উইন্ডোজচালিত ল্যাপটপের জন্য নতুন প্রজন্মের এআই সক্ষম চিপ উন্মোচনের ঘোষণা দিয়েছে, যা ভবিষ্যতের কম্পিউটিং চাহিদাকে সামনে রেখেই তৈরি করা হয়েছে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, নতুন এই উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিন ধরে ব্যক্তিগত কম্পিউটার প্রসেসর বাজারে প্রভাব বিস্তার করে আসা ইনটেল, অ্যাপল ও এএমডির জন্য নতুন প্রতিযোগিতার পরিবেশ তৈরি হতে পারে। কারণ এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে পিসি বাজারে এখন শক্তিশালী ও বিশেষায়িত চিপের চাহিদা বাড়ছে।

জানা গেছে, এনভিডিয়ার নতুন চিপগুলো বিশেষভাবে উইন্ডোজ ল্যাপটপের জন্য নকশা করা হয়েছে। এসব চিপ সাধারণ কম্পিউটিং কাজের পাশাপাশি জটিল এআই প্রসেসিং, ডেটা বিশ্লেষণ এবং উন্নত সফটওয়্যার পরিচালনার জন্যও উপযোগী করে তৈরি করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে এআইনির্ভর অ্যাপ্লিকেশন ব্যবহারের পরিমাণ বাড়লেও অধিকাংশ সাধারণ পিসিতে ভারী এআই কাজ পরিচালনার সক্ষমতা সীমিত। এই ঘাটতি পূরণের লক্ষ্যেই নতুন প্রযুক্তি নিয়ে এসেছে এনভিডিয়া।

গ্যাজেট বিশ্লেষকদের ধারণা, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে নতুন প্রজন্মের এসব ল্যাপটপের মূল্য তুলনামূলক বেশি হতে পারে। তবে উন্নত কর্মক্ষমতা ও দ্রুত প্রসেসিং ক্ষমতার কারণে ব্যবহারকারীদের কাছে এগুলোর চাহিদা বাড়বে।

চিপ শিল্প সংশ্লিষ্টরা এই পদক্ষেপকে এনভিডিয়ার কৌশলগত সম্প্রসারণ হিসেবেও দেখছেন। এতদিন প্রতিষ্ঠানটি মূলত ডেটা সেন্টার ও এআই সার্ভারের জন্য চিপ তৈরি করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এখন সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সরাসরি ভোক্তা পর্যায়ের পিসি বাজারেও নিজেদের অবস্থান শক্তিশালী করতে চাইছে।

তাইওয়ানে অনুষ্ঠিতব্য প্রযুক্তি প্রদর্শনী কম্পিউটেক্সকে সামনে রেখে ‘আরটিএক্স স্পার্ক’ নামে নতুন প্রযুক্তির উপস্থিতিও আলোচনায় এসেছে। প্রযুক্তি বিশ্বে এটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং বলেন, “মাইক্রোসফট আর এনভিডিয়া যৌথ উদ্যোগে সাধারণ মানের পিসির ধারণাই আগামীতে বদলে যাবে। এটি হবে আগামী দিনের নতুন পিসি।”

তিনি আরও বলেন, “মাইক্রোসফট আর এনভিডিয়া দুইয়ে মিলে এই প্রযুক্তিকে এমনভাবে অপ্টিমাইজ করেছে যেন এই কম্পিউটার বিশ্বে প্রচলিত প্রায় সব ধরনের সফটওয়্যার আর অপারেটিং সিস্টেম সমর্থন করে।”

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েক বছরে এআইনির্ভর কম্পিউটারের জন্য বড় বাজার তৈরি হবে। সেই সম্ভাব্য বাজারকে কেন্দ্র করেই এনভিডিয়া আগাম প্রস্তুতি সম্পন্ন করছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img