Thursday, June 18, 2026
31.3 C
Dhaka

চোখ হারানোর শঙ্কা থেকে বিশ্বকাপের আলোয় উইসা

পর্তুগালের বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে ঐতিহাসিক এক রাত কাটিয়েছে ডিআর কঙ্গো। দীর্ঘ ৫২ বছর পর বিশ্বকাপে গোল করে দলকে স্মরণীয় ড্র এনে দেওয়ার কেন্দ্রে ছিলেন ইয়োনে উইসা। তার শক্তিশালী হেড থেকেই আসে সেই গুরুত্বপূর্ণ গোল, যা ১-১ সমতায় ম্যাচ শেষ করতে সাহায্য করে দলকে।

তবে এই সাফল্যের পেছনে লুকিয়ে আছে এক কঠিন সংগ্রাম, বেঁচে ওঠা এবং নতুন করে নিজেকে প্রতিষ্ঠার গল্প।

আজ বিশ্বকাপের আলোচনায় উঠে আসা উইসার জীবন কয়েক বছর আগেও ছিল অনিশ্চয়তায় ঘেরা। ফুটবল ক্যারিয়ার চালিয়ে যাওয়া তো দূরের কথা, স্বাভাবিক জীবনযাপনও প্রশ্নের মুখে পড়েছিল ভয়াবহ এক ঘটনার পর।

২০২১ সালে ফরাসি ক্লাব লরিয়ঁতে খেলার সময় নিজ বাসভবনে হামলার শিকার হন উইসা। তদন্তে উঠে আসে, এক নারী ভক্ত পরিচয়ে তার বাসায় এসে তার মুখে অ্যাসিড নিক্ষেপ করা হয়। পরে জানা যায়, ওই ঘটনায় তার মেয়েকে অপহরণের চেষ্টার অভিযোগও সামনে আসে।

হামলার পর গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় উইসার দুই চোখ। পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছিল যে চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, সময়মতো চিকিৎসা না পেলে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকিও ছিল।

পরে আদালতে দেওয়া সাক্ষ্যে উইসা বলেছিলেন, ‘দরজা খোলার সঙ্গে সঙ্গে আমার মুখে তরল কিছু ছুড়ে মারা হয়।

আমি চিৎকার করতে শুরু করি, শ্বাস নিতে পারছিলাম না। হাসপাতালে আমাকে বলা হয়, আমার চোখ পুড়ে গেছে। প্রতি ঘণ্টায় চোখ পরিষ্কার করতে হতো। এটি ছিল এক ভয়ংকর দুঃস্বপ্ন।’

দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় তাকে। দুই চোখে অস্ত্রোপচার করা হয় এবং চিকিৎসকেরা দীর্ঘমেয়াদি চোখের পরিচর্যার পরামর্শ দেন।

তবে এই ঘটনাকে নিজের শেষ হতে দেননি উইসা। সুস্থ হয়ে আবার মাঠে ফেরেন এবং একই বছর ইংল্যান্ডের ক্লাব ব্রেন্টফোর্ডে যোগ দেন। সেখানে ধারাবাহিক পারফরম্যান্সে চার মৌসুমে ১৪৯ ম্যাচে ৪৯ গোল করে নিজের অবস্থান শক্ত করেন।

এরপর বড় অঙ্কের চুক্তিতে নতুন ক্লাবে যোগ দিয়ে ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু করেন তিনি। আর বিশ্বকাপের মঞ্চে এসে সেই প্রত্যাবর্তনের গল্পকে আরও বড় করে তুললেন।

পর্তুগালের বিপক্ষে তার করা গোল শুধু একটি ম্যাচের ফল বদলায়নি, বরং ডিআর কঙ্গোর বিশ্বকাপ ইতিহাসে নতুন এক অধ্যায়ও যুক্ত করেছে। একই সঙ্গে ফুটবল বিশ্বকে মনে করিয়ে দিয়েছে—কঠিনতম বাস্তবতাও কখনও কখনও থামাতে পারে না ফিরে আসার ইচ্ছাশক্তিকে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

এক ঘণ্টার মধ্যে মিলবে বিশ্বকাপের জার্সি

ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে সমর্থকদের উচ্ছ্বাস। প্রিয় দলের...

৪৮ দলের বিশ্বকাপে রেকর্ড ১৩ মুসলিম দেশের অংশগ্রহণ, বদলে যাচ্ছে বৈশ্বিক ফুটবলের মানচিত্র

ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে নতুন এক...

গরমে ঘামাচি ও চুলকানি কমাতে নিমপাতা ব্যবহারের কার্যকর উপায়

গ্রীষ্মকালে অতিরিক্ত গরম ও ঘামের কারণে অনেকের ত্বকে ঘামাচি,...

মেসিকে নিয়ে মজার মন্তব্যে আলোচনায় ব্রাজিল প্রেসিডেন্ট

বিশ্বকাপে নিজেদের যাত্রা প্রত্যাশামতো শুরু করতে পারেনি ব্রাজিল। মরক্কোর...

‘আমার পা ভেঙে গেলেও মেসি কার্ড পেত না’ : আলজেরিয়া ডিফেন্ডার

বিশ্বকাপে আর্জেন্টিনার বড় জয়ের রাতে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন লিওনেল...

রোনালদোকে ঘিরে বিতর্কের মাঝে আলোচনায় কোহলির পুরোনো পোস্ট

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রত্যাশা পূরণ করতে না পারায় নতুন...

চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেন নেইমার, স্বস্তিতে ব্রাজিল

বিশ্বকাপের শুরুতে চোট নিয়ে দুশ্চিন্তায় থাকা ব্রাজিল অবশেষে ইতিবাচক...

বিশ্বকাপের নায়ক ভোজিনহার জন্য আসছেন মা

ফুটবল বিশ্বকাপে এবার শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, আবেগ আর মানবিকতার...

পর্তুগালের বিপক্ষে পয়েন্ট পেয়েও সন্তুষ্ট নন দেশাব্রে

বিশ্বকাপের প্রথম ম্যাচে শক্তিশালী পর্তুগালের বিপক্ষে প্রত্যাশার চেয়ে বড়...

স্বয়ংক্রিয় ব্যাকআপ কেন গুরুত্বপূর্ণ, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জানা দরকার যেসব সুবিধা

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন নতুন সংস্করণ উন্মোচনের সঙ্গে নিয়মিত...

বিশ্বকাপে লাল কার্ডের মূল্য, তিন ম্যাচ মাঠের বাইরে জোয়ানে

বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে লাল কার্ড দেখার পর বড়...

বয়স ৩৮, তবু সেরার লড়াইয়ে সামনে লিওনেল মেসি

ফুটবলের ব্যক্তিগত অর্জনের সর্বোচ্চ স্বীকৃতি হিসেবে বিবেচিত হয় ব্যালন...

বিশ্বমানের সেনাবাহিনী গড়ে তুলতে চলছে আধুনিকায়ন কার্যক্রম: সেনাপ্রধান

পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতা ও আধুনিক যুদ্ধকৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে...

মালয়েশিয়ায় দক্ষ কর্মী পাঠানোর লক্ষ্যেই প্রধানমন্ত্রীর সফর

মালয়েশিয়ায় দক্ষ জনশক্তি রপ্তানি বৃদ্ধি, কর্মীদের অধিকার সুরক্ষা এবং...
spot_img

আরও পড়ুন

এক ঘণ্টার মধ্যে মিলবে বিশ্বকাপের জার্সি

ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে সমর্থকদের উচ্ছ্বাস। প্রিয় দলের জার্সি সংগ্রহের আগ্রহও এখন তুঙ্গে। এই চাহিদাকে সামনে রেখে ক্রীড়াপ্রেমীদের জন্য দ্রুত জার্সি সরবরাহের বিশেষ...

৪৮ দলের বিশ্বকাপে রেকর্ড ১৩ মুসলিম দেশের অংশগ্রহণ, বদলে যাচ্ছে বৈশ্বিক ফুটবলের মানচিত্র

ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে নতুন এক যুগে প্রবেশ করেছে বিশ্ব ফুটবল। প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত এই আসরে নজর কেড়েছে...

গরমে ঘামাচি ও চুলকানি কমাতে নিমপাতা ব্যবহারের কার্যকর উপায়

গ্রীষ্মকালে অতিরিক্ত গরম ও ঘামের কারণে অনেকের ত্বকে ঘামাচি, র‍্যাশ, ব্রণ এবং চুলকানির মতো সমস্যা দেখা দেয়। এসব সমস্যা দূর করতে অনেকে বিভিন্ন প্রসাধনী...

মেসিকে নিয়ে মজার মন্তব্যে আলোচনায় ব্রাজিল প্রেসিডেন্ট

বিশ্বকাপে নিজেদের যাত্রা প্রত্যাশামতো শুরু করতে পারেনি ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্রয়ের পর দলটির পারফরম্যান্স নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তবে সেই হতাশার মধ্যেই...
spot_img